নবীগঞ্জে এক ব্যক্তিকে বাজার থেকে তুলে নিয়ে গুম : গ্রেফতার এক

খবর টি পড়েছেন : ১৮২
নবীগঞ্জে এক ব্যক্তিকে বাজার থেকে তুলে নিয়ে গুম : গ্রেফতার এক
পড়ার সময়: ৩ মিনিট
ফন্ট:

উত্তম কুমার পাল, নবীগঞ্জ (হবিগঞ্জ) : নবীগঞ্জে দিনে দুপুরে এক ব্যক্তিকে বাজার থেকে তুলে নিয়ে গুম করার অভিযোগে থানায় মামলা দায়ের করা হয়েছে। ঐ মামলার প্রেক্ষিতে গোপন সংবাদের ভিত্তিতে আউশকান্দি বাজারে একটি স্বর্ণের দোকানে অভিযান চালিয়ে ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে মানিক মিয়াকে গ্রেফতার করে থানায় নিয়ে যায়। এ নিয়ে ঐ এলাকায় চরম আতংক বিরাজ করছে।
জানাযায়, গত বৃহস্পতিবার দুপুরে নবীগঞ্জ উপজেলার দীঘলবাক ইউনিয়নের দাউদপুর গ্রামের মানিক মিয়ার ছেলে লিটন (৩২) ও আব্দুল মালিকের ছেলে জুয়েল (২৮) সহ ৭/৮ জন মিলে প্রকাশ্যে দিনে দুপুরে উপজেলার আউশকান্দি বাজার থেকে একটি পিকআপ ভ্যানে করে তুলে নিয়ে যায় একই গ্রামের আব্দুল মতলিবের ছেলে আব্দুল বশর (৪২) কে। বাড়িতে নিয়ে হাত পা বেঁেধ ব্যাপক মারপিট করে তার একটি হাত ভেঙ্গে ফেলে। পরদিন থেকে বশরের আর কোন খুজ না পাওয়াতে অবশেষে আউশকান্দি ইউনিয়নের উমরপুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা শাহ আবিদ আলী বাদি হয়ে নবীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। মামলা নং ৪১/২৪৫। তার অভিযোগে ভিত্তিতে পুলিশ গত শনিবার বিকালে আউশকান্দি বাজারে একটি স্বর্ণের দোকানে অভিযান চালিয়ে ঘটনার মূল হুতা মানিক মিয়াকে গ্রেফতার করে থানায় নিয়ে যায়।
এলাকাবাসী সূত্রে জানাযায়, দীর্ঘদিন ধরে আব্দুল বশর ও তার পরিবারের সাথে মানিক মিয়ার বিরুধ চলে আসছিল। এ নিয়ে একাধিকবার মামলা মুকদ্দমাও হয়। বিষয়টি আপোষ মিমাংসা হলে মানিক মিয়া ও তার লোকদের ভয়ে বশর নিজ বাড়িতে না থেকে অন্যত্র থাকতেন। ঘটনার দিন বশর বিকালে তার বাড়ি দাউদপুর গ্রামের বৃদ্ধ মাকে দেখে ফেরার পথে উপজেলার আউশকান্দি বাজারে সিএনজি থেকে নামতেই লিটন, জুয়েলসহ ৭/৮ জন মিলে তাকে ঝাপটে ধরে মানিক মিয়ার মালিকানাধীন পিকাপ ভ্যানে করে তুলে নিয়ে যাওয়ার পর থেকে তার আর কোন খুজ পাওয়া যায়নি। গতকাল খুজ নিয়ে জানা গেছে, অপহরনকারীরা আত্মগোপনে চলে গেছেন। অপরদিকে আটককৃত ঘটনার মূল হুতা মানিক মিয়াকে গতকাল জেলা হাজতে প্রেরন করা হয়েছে।

Shamol Bangla Ads

নবীগঞ্জে যুবলীগের পকেট কমিটি গঠনের প্রতিবাদে সভা

রাতের আধারে নবীগঞ্জ উপজেলা যুবলীগের পরিক্ষিত নেতাকর্মীদের পাশ কাটিয়ে পকেট কমিটি গঠনের খবরে নবীগঞ্জের যুবলীগ নেতাকর্মীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। গতকাল বিকালে দলীয় কার্যালয়ে এক সভায় জেলায় বসে এক পেশে ছিনতাইকারী , বহিস্কৃত নেতা মাদকাসক্ত মাদক ব্যাবসায়ীদের কমিটি গঠনের তীব্র নিন্দা জানানো হয়। সভায় সভাপতিত্ব করেন, উপজেলা যুবলীগের সহসভাপতিত্ব করেন, মহিবুর রহমান চৌধুরী। বক্তব্য রাখেন, সহ-সভাপতি দুলাল আহমদ চৌধুরী, সাবেক ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাবেদুল আলম চৌধুরী সাজু, দবির হুসেন, যুবলীগ নেতা আব্দাল করিম, আব্দুল কাদির, গিয়াস উদ্দিন মিন্টু, ইকবাল আহমদ বেলাল, মিজানুর রহমান, ওহি চৌধুরী, খসরু আহমদ, জাবেদ আহমদ, উজ্জ্বল সরদার, ইকবাল আহমদ, সালেহ আহমদ, হেলাল চৌধুরী, আনসার উদ্দিন, আবু সালেহ, জয়নাল আবেদীন, আলমগীর, গিয়াস আহমদ, সুজন আহমদ আকাশ, আইয়ুব আহমদ জয়, খসরু মিয়া, সিরাজ আলী, মিরাজ হুসেন, মিন্টু দেব প্রমূখ। বক্তাগণ বলেন, দলের পরিক্ষিত নেতাকর্মীদের বাদ দিয়ে জাতীয় ও স্থানীয় নির্বাচনে দলের বিরুদ্ধে অবস্থানকারীদের দিয়ে যবলীগের কমিটি নবীগঞ্জে যুবলীগ কর্মীরা মেনে নেবেনা।

Need Ads
পূর্ববর্তী সংবাদ বগুড়ায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত পরবর্তী সংবাদ দৌলতপুর সীমান্তে দু’দল চোরাকারবারীর মধ্যে বন্দুকযুদ্ধ : গুলিবিদ্ধসহ…

সর্বশেষ -

Shamol Bangla Ads
Shamol Bangla Ads