ads

বৃহস্পতিবার , ২১ আগস্ট ২০১৪ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

রাজারহাটে তিস্তায় ফের প্রবল ভাঙ্গনে ৫০টি পরিবার : বসতভিটা ও ক্রস বাঁধের একাংশ নদীগর্ভে

খবর টি পড়েছেন : ১৭৫
রাজারহাটে তিস্তায় ফের প্রবল ভাঙ্গনে ৫০টি পরিবার : বসতভিটা ও ক্রস বাঁধের একাংশ নদীগর্ভে
পড়ার সময়: ৪ মিনিট
ফন্ট:

Rajarhat News Pic-21-08-14-3 copyমাহফুজার রহমান (মনু) রাজারহাট (কুড়িগ্রাম) : উজান থেকে নেমে আসা পাহাড়ী ঢলে কুড়িগ্রামের রাজারহাটে তিস্তা রাক্ষুসী রূপ ধারণ করেছে। গত ৩ দিনের ব্যবধানে বিদ্যানন্দ ইউপি’র মন্দির, পাড়ামৌলা এলাকায় তৃতীয় দফায় প্রবল ঘুর্ণি স্রোতে তীব্র ভাঙ্গনে ৫০টি পরিবারের বসতভিটা, এক কিলোমিটার বাঁধ রাস্তা, কয়েক একর ফসলী জমি, মৎস্য খামার, গাছপালাসহ ডাংরারহাট বাজার সংলগ্ন ৬নং ক্রস বাঁধটির মাথায় প্রায় ১৪ মিটার নদী গর্ভে বিলীন হয়ে গেছে। প্রবল ভাঙ্গনে পাড়ামৌলা ও মন্দির মৌজা দুটি মানচিত্র থেকে হারাতে বসেছে। কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষের ভাঙ্গন প্রতিরোধে গতকাল পর্যন্ত কোন ধরণের কার্যকরী পদক্ষেপ গ্রহণ করতে দেখা যায়নি। সোমবার দুপুর থেকে নদীতে পানি কমে যাওয়ার ফলে তীব্র ভাঙ্গন দেখা দিয়েছে বলে তিস্তা পাড়ের একাধিক মানুষ এ প্রতিবেদককে জানিয়েছে। ভাঙ্গন রক্ষার্থে বাঁধ সড়কটি ১৯৮২ সনে নির্মাণ করা হলেও এবারের প্রবল ভাঙ্গনে বাঁধ রাস্তাটি ৩২ বছরের সব রেকর্ড ভেঙ্গে তিস্তা গর্ভে বিলীন হতে যাওয়ায় চরম আতংক দেখা দিয়েছে ওই মৌজা দু’টির তিস্তা নদীর তীরবর্তী বসবাসকারী মানুষজনের। বর্তমানে তাদের প্রতিটি রাত নির্ঘুম কাটছে।

Shamol Bangla Ads

সরজমিনে জানা যায়, উপজেলার বিদ্যানন্দ ইউপি’র পাড়ামৌলা ও মন্দির মৌজার নতুন করে ৫০টি পরিবারের বসতভিটা গত ৩ দিনের ব্যবধানে নদী গর্ভে বিলীন হয়ে গেছে। ওই দু’টি এলাকায় প্রায় দু’শতাধিক পরিবার ভাঙ্গন আতংকে রয়েছে। পাশাপাশি তাদের চলাচলের একমাত্র বাঁধ রাস্তাটি গত তিন দিনের ব্যবধানে এক কিলোমিটার নদীগর্ভে চলে যাওয়ার ফলে বিদ্যানন্দ, ঘড়িয়ালডাঙ্গা ও নাজিমখান ইউপিসহ তিনটি ইউনিয়নের প্রায় ৩০ হাজার মানুষের যাতায়াতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে প্রতিনিয়ত। বর্তমানে তাদের একমাত্র বাহন নৌকা। গত তিন দিনের ব্যবধানে ভাঙ্গনকবলিত পরিবার গুলো হচ্ছে-পাড়ামৌলা ও মন্দির মৌজার-রফিকুল ইসলাম (৩৬), মনিন্দ্র নাথ (৬০), দিপক (৩০), দুলু মিয়া (৫০), আব্দুল বাতেন (৩৬), আঃ জলিল (৬৫), আব্দুর রহমান (৪০), নূর জামাল (৬০), মোহাম্মদ আলী (৫০), আছমা বেগম (৪০), আব্দুল মজিদ (৫৫), তিনু বাবু (৬০), সুনীল (৫০), শাহজাহান (৪০), মজিবর রহমান (৫৫), আঃ করিম (৫০), আবু বক্কর (৪০), আশরাফুল (৩৬), ঝড়– (৫০), সূধীর (৬৫), আব্দুল আজিজ (৫০), মুক্তিযোদ্ধা হোসেন আলী (৬৫), আঃ জব্বার (৬০), কাছিম আলী (৭০), নূর ইসলাম (৪০), জহির উদ্দিন (৫০), নূর জামাল মিস্ত্রি (৩৫), মনতাজ আলী (৭০), মেহের আলী (৫০), দুলাল কান্তি (৪০), আশু মিস্ত্রি (৭০), মেছের উদ্দিন (৫৫), সফিকুল (২৫), আঃ বাতেন (৬০), বাতেন (৫৫)সহ ৫০টি পরিবার বসতভিটা হারিয়ে বর্তমানে পরিবার-পরিজন নিয়ে মানবেতর জীবন যাপন করছে। ভাঙ্গন কবলিত মানুষজনের আকুতি তৃতীয় দফায় গত তিনদিন ধরে নদীর প্রবল ভাঙ্গন দেখা দেয়ার পর থেকে এখন পর্যন্ত সরকারি-আধাসরকারি এমনকি কোন এনজিও’র প্রতিনিধিরা ওইসব পরিবারগুলোর খোঁজ-খবর নেননি। ভাঙ্গন শুরু হলে সাংবাদিকগুলা ছাড়া হামার গুলার কেউ দুঃখের সঙ্গী হবার চায় না। তোমরাগুলা আর কতো লেগবেন বাহে! লেকি লাব কি? কান্না জড়িত কন্ঠে পাড়ামৌলা এলাকার মনতাজ আলী (৭০) বছরের এক বৃদ্ধ ক্ষোভ প্রকাশ করে বলেন, এ বছর মোর তিন বার বাড়ি ভাংচে, সহায়-সম্বল বলতে আর কিছু নাই। বর্তমান সবাইকে নিয়া মাইনসের জাগাত আছোং এ পর্যন্ত এই এলাকার এমপি কি মুন্ত্রি কেউ খোঁজ-খবর নিলে না। মনে হইচে দেশে কোন সরকার নাই এবং মাঝে-মধ্যে পানি অফিসের লোকেরা আসি ভাংগা ঘর-বাড়ি দেকে যায়। কিছু কইলে বলে বাহে বুড়ার ব্যাটা বাজেটের জন্য উপরে পত্র দিয়েছি। বাজেট আইলে কাজ শুরু করে ভাঙ্গন বন্ধ করমু। সবকিছু এই পর্যন্ত শান্তনা দিয়া তারা চলি যায় বাহে। এ বিষয়ে রাজারহাট উপজেলা নির্বাহী অফিসার মো. সাজেদুর রহমানের সঙ্গে কথা হলে তিনি ভাঙ্গনের বিষয়টি স্বীকার করে বলেন, বিষয়টি তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেছেন এবং কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডকে অনতি বিলম্বে ভাঙ্গন প্রতিরোধে কার্যকরী ব্যবস্থা নিতে একাধিকবার বলেছেন। এবং গতকাল বৃহস্পতিবার উপজেলা প্রশাসনের উদ্যোগে তিনটি ইউনিয়নে ২৫০ জন ভাঙ্গনকবলিত পরিবারের মাঝে ২০ কেজি করে চাল বিতরণ করা হয়েছে। এ ব্যাপারে কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. আবু তাহেরের মুঠোফোনে কথা হলে তিনি বার বার সাংবাদিকদের একই বক্তব্য দিয়ে বলেন, ভাঙ্গন রক্ষার্থে মন্ত্রণালয়ে পত্র নিয়েছি এবং যোগাযোগ অব্যাহত রেখেছি। কিন্তু বাজেট না আসলে ভাঙ্গন প্রতিরোধে কোন ব্যবস্থা গ্রহণ করা যাচ্ছে না।

Need Ads
পূর্ববর্তী সংবাদ গাইবান্ধায় জামাত-শিবির ট্রাজেডি : রাজারহাটে নিহত পুলিশ কনস্টেবল… পরবর্তী সংবাদ আগৈলঝাড়ার মাদক সম্রাট ও চাঁদাবাজ গ্রেপ্তার

সর্বশেষ -

Shamol Bangla Ads
Shamol Bangla Ads