ads

বৃহস্পতিবার , ২১ আগস্ট ২০১৪ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

গাইবান্ধায় জামাত-শিবির ট্রাজেডি : রাজারহাটে নিহত পুলিশ কনস্টেবল হযরত আলীর স্ত্রী-সন্তানের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাত আজ

খবর টি পড়েছেন : ১৯১
গাইবান্ধায় জামাত-শিবির ট্রাজেডি : রাজারহাটে নিহত পুলিশ কনস্টেবল হযরত আলীর স্ত্রী-সন্তানের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাত আজ
পড়ার সময়: ৩ মিনিট
ফন্ট:

Rajarhat News Pic-21-08-14-2মাহফুজার রহমান (মনু) রাজারহাট (কুড়িগ্রাম) : কুড়িগ্রামের রাজারহাট উপজেলাধীন ঘড়িয়ালডাঙ্গা ইউপি’র কিশামত গোবধা গ্রামের মৃত আবু সামার কনিষ্ঠ পুত্র পুলিশ কনস্টেবল হযরত আলী (৩৩) গাইবান্ধার সুন্দরগঞ্জ থানায় কর্মরত অবস্থায় ২০১৩ ইং সনে ২৮ ফেব্র“য়ারী জামাত-শিবিরের নির্মম হামলায় নিহত হন। নিহত পুলিশ কনস্টেবল হযরত আলীর স্ত্রী মোছাঃ লায়লা বেগম (২৮) ও তার একমাত্র পুত্র ইফতেখারুল ইসলাম ওরফে ইফতেখার (৬) কে নিয়ে তিনি মানবেতর জীবন যাপন করে আসছিল। সম্প্রতি কুড়িগ্রামের পুলিশ সুপার সঞ্জয় কুমার কুন্ডু’র উদ্যোগে ও রাজারহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) এম এম ময়নুল ইসলামের আয়োজনে গত ঈদুল ফিতরের এক সপ্তাহ পূর্বে থানা চত্বরে হযরত আলীর স্ত্রী-সন্তানকে বিভিন্ন গণমাধ্যমকর্মীদের উপস্থিতিতে ঈদ সামগ্রী তুলে দেয়া হয়। এ খবর বিভিন্ন জাতীয় দৈনিক ও ইলেকট্রনিক মিডিয়ায় প্রকাশ হওয়ার পর বিষয়টি প্রধানমন্ত্রীর নজরে আসে। রাজারহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) এম এম ময়নুল ইসলাম জানান, ১৯ আগষ্ট ২০১৪ ইং প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম স্বাক্ষরিত এক পত্রে ওই নিহত পুলিশ কনস্টেবল হযরত আলীর স্ত্রী ও সন্তানকে ২২ আগষ্ট ২০১৪ সকাল ১০ ঘটিকায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাক্ষাতের জন্য ডাকেন। বৃহস্পতিবার কুড়িগ্রাম জেলা পুলিশ সুপার স্বাক্ষরিত পরিচয়পত্র নিয়ে নিহত পুলিশ সদস্য হযরত আলীর স্ত্রী লায়লা বেগম (২৮) ও তার একমাত্র পুত্র সন্তান ইফতেখার (৬) এবং তাদের বহনকারী লায়লা বেগমের ভাগিনা রবিউল ইসলাম (৩১) আজ শুক্রবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে সকাল ১০টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাত করবেন।

Shamol Bangla Ads

রাজারহাটে আরডিআরএস এর পাবলিক হেয়ারিং অনুষ্ঠিত

কুড়িগ্রামের রাজারহাটে গত ২১ আগষ্ট বৃহস্পতিবার আরডিআরএস বাংলাদেশ এর সামাজিক স্বাস্থ্য কর্মসূচির আয়োজনে পাবলিক হেয়ারিং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হল রুমে সকাল ১১টায় অনুষ্ঠিত হয়।
গুণগত স্বাস্থ্যসেবা নিশ্চিৎ করার লক্ষে স্ট্রেন্দেনিং দ্য রুরাল হেল্থ সার্ভিস এ্যাট গ্রাসরুট লেভেল অব বাংলাদেশ প্রকল্পের হেয়ারিং অনুষ্ঠানে উপজেলা পঃ পঃ কর্মকর্তা আশুতোষ কুমার এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ কেকে পাল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ছিনাই ইউপি চেয়ারম্যান সাদেকুল হক নুরু, রাজারহাট ইউপি চেয়ারম্যান মোঃ এনামুল হক। প্রকল্পের বিভিন্ন কর্মকান্ড প্রেজেন্টেশনের মাধ্যমে উপস্থাপন করেন সিনিয়র ম্যানেজার মি. আতিকুল ইসলাম ও প্রোগাম ম্যানেজার এরশাদুল ইসলাম।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, রাজারহাট উপজেলায় ২টি ইউনিয়নের ৬টি ক্লিনিক আরডিআরএস তদারকী করার ফলে সেখানে রোগীর সংখ্যা দিনদিন বৃদ্ধি পাচ্ছে, ওইসব ক্লিনিকে আগামীতে যাতে নরমল ডেলিভেরি করা যায় সে জন্য আরডিআরএস সহ এলাকার জনগণের সুদৃষ্টি কামনা করেন।ছিনাই ইউপি চেয়ারম্যান বলেন, আরডিআরএস তদারকীর ফলে ক্লিনিক গুলো সঠিক সময়ে খোলা,পরিস্কার পরিচ্ছন্ন,মিটিং এবং বিশেষ করে মা ও শিশু রোগীর উপস্থিতি বৃদ্ধি পেয়েছে। আগামীতে উপজেলার সব ক্লিনিক গুলো তদারকীর জন্য আহবান জানান। অনুষ্ঠানে সিএফপি,সিসি সভাপতি, ইউপি চেয়ারম্যান মেম্বার,সাংবাদিক সহ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা ও কর্মচারী গণ উপস্থিত ছিলেন।অনুষ্ঠানটি সঞ্চালন করেন এলসিএ শহিদুল ইসলাম।

Need Ads
পূর্ববর্তী সংবাদ চারঘাটে নারীর প্রতি সহিংসতা রোধে স্কুল কুইজ প্রতিযোগিতা পরবর্তী সংবাদ রাজারহাটে তিস্তায় ফের প্রবল ভাঙ্গনে ৫০টি পরিবার : বসতভিটা…

সর্বশেষ -

Shamol Bangla Ads
Shamol Bangla Ads