নরসিংদী প্রতিনিধি : অনলাইনে অর্থ উপার্যনকারী অর্ধশতাধিক তরুণ-তরুনীদেরকে প্রশিক্ষণ দিচ্ছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ। ২১ আগস্ট বৃহস্পতিবার সকালে সার্কিট হাউজ মিলনায়তনে ৫দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মসূচীর উদ্বোধন করেন নরসিংদী জেলা প্রশাসক আবু হেনা মোরশেদ জামান।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইসিটি বিভাগের সিনিয়র সহকারী সচিব মিনা মাসুদুজ্জামান। নরসিংদীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোসা: সুরাইয়া বেগমের সভাপতিত্বে এসময় জেলা বিভিন্ন ইউনিয়ন তথ্য সেবা কেন্দ্রের উদ্যোগতা ও স্কুল-কলেজের প্রায় অর্ধশতাধিক প্রশিক্ষণার্থী অংশ গ্রহণ করে। এসময় নরসিংদী প্রেসক্লাবের সভাপতি হাবিবুর রহমান, জেলা প্রশাসনের নেজারত ডেপুটি কালেক্টর মাহাবুবুর রহমানসহ অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।
ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রনালয়ের তথ্য ও যোগাযোগ বিভাগের আয়োজনে ৫দিন ব্যাপী এ প্রশিক্ষণ কর্মসূচী আগামী ২৫ আগষ্ট সমাপ্ত হবে।



















