ads

বৃহস্পতিবার , ২১ আগস্ট ২০১৪ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

আগৈলঝাড়ায় শাপলা বিক্রি করে জীবিকা নির্বাহ করছে শত শত পরিবার

খবর টি পড়েছেন : ১৭০
আগৈলঝাড়ায় শাপলা বিক্রি করে জীবিকা নির্বাহ করছে শত শত পরিবার
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

Photo-  Agailjhara- 21-08-14= 1 copyঅপূর্ব লাল সরকার, আগৈলঝাড়া (বরিশাল) : বরিশালে আগৈলঝাড়ায় শাপলা বিক্রি করে শত শত পরিবার জীবিকা নির্বাহ করছে। বর্তমানে বর্ষা মৌসুমে কোন কাজ না থাকায় দিন মজুররা বিলের শাপলা সংগ্রহ করে তা উপজেলার হাটবাজার, পার্শ্ববর্তী উজিপুর, গৌরনদী, কোটালীপাড়া উপজেলাসহ বিভিন্ন স্থানে শাপলা বিক্রি করে জীবিকা নির্বাহ করছে। উপজেলার বাশাইল গ্রামের দুলাল ঘরামি, আজগর মৃধা গ্রামগঞ্জ থেকে সবজীর চারা সংগ্রহ করে তা মানুষের দোঁড়গোড়ায় নিয়ে বিক্রি করে অর্থ উপার্জন করছে। উপজেলা সদর থেকে প্রায় ৭ কিলোমিটার দুরত্বে চৌদ্দমেধা বিল থেকে শাপলা সংগ্রহ করে দুলাল, আজগর উপজেলার বিভিন্ন হাটবাজারে বিক্রি করে যা অর্থ উপার্জন করছে তা দিয়ে পরিবার পরিজন নিয়ে কোর রকম সংসার চালিয়ে যাচ্ছে। এছাড়াও শতশত পরিবার বিল থেকে শাপলা বিক্রি করে জীবিকা নির্বাহ করছে। বর্তমানে কৃষিপ্রধান এলাকায় কোন কাজকর্ম না থাকায় শাপলা তোলা কাজে অনেকেই ঝুঁকে পরেছে। এ কাজ করতে অনেক সময় রাত জেগে শাপলা তুলতে হয়। অনেক সময় শাপলার মুঠি হিসেবে পাইকারী দরে ক্রয় করে তা হাট-বাজারে বিক্রয় করে। শাপলা বিক্রেতা দুলাল জানান, কাজ কর্ম নেই বসে থাকলে পেট চলবে কি করে? তাই শাপলা বিক্রিতে ব্যবসা না হলেও দিন মজুরির মতো কিছু উর্পাজন হয় তা দিয়ে জীবিকা নির্বাহ করছি। ওই এলাকার কিছু কৃষক কচুরিপানার ধাপের উপর লাউ, সিম, করলা, কুমার, পেপে সহ বিভিন্ন সবজির চারা উৎপাদন করে তা আমরা পাইকারী দরে ক্রয় করে বিভিন্ন এলাকায় বিক্রি করছি। তারা জানায় কাজের প্রতি তাদের যথেষ্ট আগ্রহ রয়েছে তাই তারা কোন কাজকে ছোট করে দেখছেন না বিধায় বসে না থেকে শাপলা তোলা কাজ করে বেকারত্ব কিছুটা লাঘব করে জীবন জীবিকা নির্বাহ করছেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ নরসিংদীতে ফ্রিল্যান্সারদের ৫ দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মসূচী উদ্বোধন পরবর্তী সংবাদ নালিতাবাড়ীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু

সর্বশেষ -

Shamol Bangla Ads
Shamol Bangla Ads