আজহারুল হক, গফরগাঁও (ময়মনসিংহ) : ময়মনসিংহের গফরগাঁওয়ে দূধর্ষ ডাকাতি সংগঠিত হয়েছে। এ সময় ডাকাকদের দায়ের কোপে গৃহকর্তা ও তার ছেলে গুরুতর আহত হয়।

এলাকাবাসী সূত্রে জানা যায়, বুধবার রাত একটার দিকে ১০/১৫ জনের ডাকাত দল উপজেলার টাঙ্গাব ইউনিয়নের বারইহাটি গ্রামের আঃ রাজ্জাকের বাড়িতে হানা দেয়। এ সময় ডাকাত দল বসত ঘরের দরজা ভেঙ্গে ভেতরে প্রবেশ করে নগদ টাকা, স্বর্নালংকার ও অন্যান্যে মালামালসহ প্রায় তিন লাখ টাকার মালামাল লুটে নেয়। এ সময় ডাকাতদের দায়ের কোপে গৃহকর্তা আঃ রাজ্জাক ও তার ছেলে গুরুতর আহত হয়। আহতদের শ্রীপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এ ব্যাপারে উপজেলার পাগলা থানার ওসি বদরুল আলম খান বলেন, ডাকাতির খবর পেয়ে তাৎক্ষনিক ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।



















