ads

মঙ্গলবার , ১৯ আগস্ট ২০১৪ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

পটুয়াখালীতে চাঁদাবাজি মামলায় ২ সাংবাদিক জেলে

খবর টি পড়েছেন : ১৮৮
পটুয়াখালীতে চাঁদাবাজি মামলায় ২ সাংবাদিক জেলে
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

karagarএস.কে রঞ্জন : সড়ক ও জনপথ বিভাগের দায়ের করা চাঁদাবাজী মামলায় পটুয়াখালীর দুই সাংবাদিককে জেল হাজতে পাঠিয়েছে আদালত। ১৯ আগষ্ট মঙ্গলবার পটুয়াখালী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে হাজির হলে ওই আদালতের বিচারক তপন রায় আসামীদের জামিন না মঞ্জুর করে জেল হাজতে পাঠিয়েছেন। আসামীরা হলেন বাংলাদেশ প্রতিদিন ও দেশ টেলিভিশনের পটুয়াখালী প্রতিনিধি সঞ্জয় কুমার দাস লিটু ও মাছরাঙা টেলিভিশনের পটুয়াখালী প্রতিনিধি জলিলুর রহমান।

Shamol Bangla Ads

জানা গেছে, চলতি বছরে ২৫ এপ্রিল হামলা ও চাঁদাবাজীর অভিযোগ এনে বাংলাদেশ প্রতিদিন ও দেশ টেলিভিশনের পটুয়াখালী প্রতিনিধি সঞ্জয় কুমার দাস লিটু ও মাছরাঙা টেলিভিশনের পটুয়াখালী প্রতিনিধি জলিলুর রহমান‘র বিরুদ্ধে একটি চাঁদাবাজী মামলা দায়ের করেন পটুয়াখালী সড়ক বিভাগের উপসহকারী প্রকৌশলী মো: হাসান আল মামুন।

একই দিনে সড়ক বিভাগের এক কর্মচারী আনিচুর রহমান ওই দুই সাংবাদিকসহ সময় টেলিভিশনের পটুয়াখালী প্রতিনিধি মনির হোসেন বাদলকে একই ভাবে অভিযুক্ত করে একটি সাধারন ডায়েরী করেন পটুয়াখালী থানায়। যার নং-১০৪৩/১৪। তবে বাদীর হাতে-পায়ে ধরে সড়ক বিভাগের চাঁদাবাজী মামলা থেকে রেহাই পান মনির হোসেন বাদল। পরে মনিরের নামে আরো একটি চাঁদাবাজী মামলা দায়ের হলে পুলিশ ওই অভিযোগের সত্যতা পেয়ে পাঁচ দিনের মাথায় মামলাটি রের্কড করেন বলে জানা গেছে। যার নং-০৩।

Shamol Bangla Ads

ওই মামলায় মঙ্গলবার চার্জসীট ভুক্ত দুই আসামী আদালতে হাজির হলে আদালতের বিচারক তপন রায় আসামীদের জামীন না মঞ্জুর করে জেলে পাঠায় বলে জানান আসামী পক্ষের আইনজীবি।

Need Ads
পূর্ববর্তী সংবাদ হারিয়ে যাচ্ছে বাসা তৈরীর নিপুণ কারিগর বাবুই পাখি পরবর্তী সংবাদ চকরিয়ার কৈয়ারবিল ইউপি চেয়ারম্যানের অনিয়ম ও দূর্নীতির তদন্ত…

সর্বশেষ -

Shamol Bangla Ads
Shamol Bangla Ads