চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি : কৈয়ারবিল ইউপি চেয়ারম্যান শরীফউদ্দিন চৌধুরীর বিরুদ্ধে অনিয়ম ও দূর্নীতির তদন্ত শুরু করেছে চকরিয়া উপজেলা প্রকৌশলীর নেতৃত্বে গঠিত তদন্ত দলটি। গতকাল ১৯আগষ্ট কৈয়ারবিল ইউনিয়ন পরিষদে সকাল ১০টা থেকে বিকাল ৩টা পর্যন্ত তদন্ত শুরু করে। ওইসময় অভিযুক্ত ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে পরিষদের সামনে শতশত এলাকাবাসি জড়ো হয়ে তার চেয়ারম্যান পদ থেকে অপসারণ ও শাস্তি দাবি করেছে।
জানা যায়, ২০১১ সালের ২৮আগষ্ট শরীফউদ্দিন চৌধুরী কৈয়ারবিল ইউনিয়নে চেয়ারম্যানের দায়িত্ব পালন শুরু করেন। অনিয়ম ও দূর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ ও জনসাধারণকে সর্বোচ্চ সেবার নাম দিয়ে চেয়ারম্যান নির্বাচিত হলেও পরবর্তী সময়ে নিজেই অনিয়মে জড়িয়ে পড়েন। ইউপি চেয়ারম্যানের দায়িত্ব নেয়ার পর থেকে নানা অনিয়মের অভিযোগ উঠে তার বিরুদ্ধে। তিনি কৈয়ারবিল ইউনিয়নে ভূয়া প্রকল্পের নাম দিয়ে লাখলাখ টাকা আত্মসাৎ করেছে। তার এসব অনিয়ম ও দূর্নীতির বিরুদ্ধে কেউ প্রতিবাদ করার সাহস পায়নি। যারা প্রতিবাদ করতেন তাদের বিভিন্নভাবে হুমকি ধমকি দিতেন। এবার দূর্নীতির অভিযোগ তুলেছেন তার পরিষদের ৪ ইউপি সদস্য। বিগত কয়েক বছরে কৈয়ারবিল ইউনিয়ন পরিষদের ১৬টি প্রকল্পের অন্তত অর্ধকোটি টাকা লুটে নিয়েছে শরীফউদ্দিন চৌধুরী।
এব্যাপারে ইউপি সদস্য নুরুল ইসলাম, শরাফত, এনামুল হক ও আলমগীরসহ বেশকজন এলাকাবাসি চেয়ারম্যানের অনিয়ম ও দূর্নীতির অভিযোগ এনে লিখিত ভাবে জানিয়েছেন দূর্নীতি দমন কমিশন, কক্সবাজার জেলা প্রশাসক, চকরিয়া উপজেলা পরিষদ ও উপজেলা নির্বাহী অফিসারের কাছে।
অভিযোগকারীরা ইউপি সদস্যরা জানান, কৈয়ারবিল কৈয়ারবিল ইউনিয়নের জন্য বরাদ্দ পাওয়া টিআর, কাবিখা, হতদরিদ্রদের জন্য কাজের ১০%টাকা, ১% এর টাকা, কাবিটা, এলজিএসপি-২, ট্রেড লাইসেন্স, ওয়ারিশ সনদ ও জন্ম নিবন্ধন সনদ দেওয়া বাবদ সমুদয় টাকা কৌশলে আত্মসাৎ করেছে। গত ২০১৩-১৪ অর্থবছরের “বিশেষ বরাদ্দ” প্রকল্প নং ৫৭, দ্বীপকুল-ভরন্ন্যারচর রাস্তার ফ্লাট সলিং বাবদ ৫ টন চাল যার অনুমানিক ১লাখ ৬৬হাজার টাকা, পরিষদের বাউন্ডারী ওয়াল নির্মাণ বাবদ ২ টন চাল-মুল্য ৬৬ হাজার টাকা, পরিষদের তথ্য কেন্দ্র উন্নয়ন বাবদ ৩ টন গম-মুল্য ৮৭ হাজার টাকা, ৮নং ওয়ার্ডের জালিয়াবাজার-পুর্বপাড়ার রাস্তা মাটি দ্বারা উচুকরণ ও ফ্লাট সলিং দ্বারা সংস্কার বাবদ ৬ টন গম-মুল্য ১লাখ ৭৪হাজার টাকা, পরিষদের মাঠ ভরাট-সীমানা দেওয়াল ও গেইট নির্মাণ বাবদ ১লাখ ৪৭ হাজার টাকা, খোছাখালী পাহাড়পাড়া রাস্তার মাটি ও ফ্লাট সলিংয়ের বিশেষ বরাদ্দ কাবিখা-১০টন ও টিআর-৫টন চাল, যার মূল্য প্রায় ৫লাখ টাকা, গত অর্থবছরের ১%, ডলনপির শাহের মাজার হইতে পূর্ব বানিয়ারকুম মাদ্রাসা সড়কের ফ্লাট সলিং বাবদ ১লাখ টাকা, অতিদরিদ্রদের কাজের টাকা ১০% টাকার প্রায় দেড় লাখ টাকা, এলজিএসপি-২ এর প্রকল্প বরাদ্দ পাওয়া প্রতি এমইউপি সদস্যদের কাজের চুড়ান্ত বিলের চেক দেওয়ার আগে ১৪%টাকা আদায় করে আত্মসাত করেছে ইউপি চেয়ারম্যান শরীফ উদ্দিন চৌধুরী। এছাড়াও গত অর্থবছরে এলজিএসপির-২ এর পুরুস্কার পাওয়া বরাদ্দ বাবদ ২লাখ ৫৬হাজার টাকার ২টি প্রকল্প থেকে চেয়ারম্যান নিজেই প্রকল্প সভাপতি থেকে ২৫হাজার টাকা করে ৫০হাজার টাকা পকেটস্থ করেছে। কৈয়ারবিল ইউনিয়ন পরিষদে গভীর নলকূপ বসানোর নামে জেলা পরিষদ থেকে বরাদ্দকৃত এক লাখ টাকা, ফ্লাট সলিং ও ল্যাপটপ ক্রয়ের জন্য ১লাখ ৫১হাজার টাকা আত্মসাৎ করে এভাবে অর্ধকোটি টাকা হাতিয়ে নিয়েছে। এছাড়াও জন্ম নিবন্ধন, ওয়ারিশ সনদ ও ট্রেড লাইসেন্স প্রদানেও ব্যাপক অভিযোগ রয়েছে। চেয়ারম্যানের বেপরোয়া অনিয়ম ও দূর্নীতির বিরুদ্ধে আনীত অভিযোগ সরজমিনে তদন্ত পুর্বক প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য কৈয়ারবিল ইউনিয়নের ৪ইউপি সদস্যসহ ইউনিয়নের বেশকিছু সাধারণ মানুষ ও গন্যমান্য ব্যক্তি তার বিরুদ্ধে শাস্তিমুলক ব্যবস্থা গ্রহণের জন্য দূর্নীতি দমন কমিশন, জেলা প্রশাসক, চকরিয়া উপজেলা পরিষদ ও চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দায়ের করেছে। ইতোমধ্যে তার অনিয়ম ও দূর্নীতির তদন্ত করার জন্য চকরিয়া উপজেলা প্রকৌশলীকে প্রধান করে তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছে। তদন্ত দলটি গতকাল ১৯আগষ্ট কৈয়ারবিল ইউনিয়ন পরিষদে গিয়ে চেয়ারম্যানের অনিয়ম ও দূর্নীতির নানা বিষয় তদন্ত শুরু করেছে। তদন্ত দলের অন্যতম সদস্য চকরিয়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ আহসান উল্লাহ জানান, ইউপি চেয়ারম্যান শরীফউদ্দিন চৌধুরীর বিরুদ্ধে অনিয়ম ও দূর্নীতির ইউপি সদস্যরা অভিযোগ দেয়ায় তদন্ত কমিটি গঠিত হয়েছে। আমরা তদন্ত শুরু করেছি। অনিয়মের অভিযোগ আনা প্রকল্প গুলো দেখতে মাঠে যাবে তদন্ত দল। কোন কোন প্রকল্পে অনিয়ম হয়েছে তা খতিয়ে দেখা হবে বলে তিনি জানান। এদিকে ইউপি চেয়ারম্যান শরীফউদ্দিন চৌধুরী বলেন, তার বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূূর্ন মিথ্যা। যারা অভিযোগ এনেছে তারাই অনিয়ন ও দূর্নীতি করেছে। এখানে কেই প্রমাণ দিতে পারবে বলে তিনি জানান।
চকরিয়ায় এক প্রধান শিক্ষকের বিরুদ্ধে শোকদিবস পালন না করার অভিযোগ

ভেওলা মানিকচর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে জাতির জনক বঙ্গবন্ধুর শাহাদত বার্ষিকীসহ বিভিন্ন জাতীয় দিবস গুলো পালন না করার গুরুতর অভিযোগ উঠেছে। সরকারিভাবে পালনের নিয়মনীতি থাকলেও এসব দিবস তিনি কোনদিন পালন করেননি। ওই প্রধান শিক্ষকের অপসারণ দাবি করেছে স্থানীয় এলাকাবাসি।
স্থানীয় এলাকাবাসি ও বিদ্যালয়ের শিক্ষার্থীরা অভিযোগ করে বলেন, চকরিয়া উপজেলার পূর্ববড়ভেওলা ইউনিয়নের ভেওলা মানিকচর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আলী আহমদ গত ২০১০সালের ১০অক্টোবর যোগদান করেন। যোগাদানের পর থেকে ওই প্রধান শিক্ষকের বিরুদ্ধে নানা অভিযোগ উঠেছে। গুরুত্বর অভিযোগ উঠে ওই বিদ্যালয়ে যোগদানের পর থেকে জাতীয় দিবস গুলো কোনদিন পালন না করার। সারাদেশে সরকারি-বেসরকারি অফিস আদালত ও সকল শিক্ষা প্রতিষ্ঠান গুলোতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৩৯তম শাহাদত বার্ষিকী পালন করলেও ভেওলা মানিকচর উচ্চ বিদ্যালয়ে কোন সময় পালন করেননি। এবারে ভেওলা মানিকচর উচ্চ বিদ্যালয়ে ১৫আগষ্ট জাতীয় শোক দিবসের অনুষ্ঠান শুরু করে ম্যানেজিং কমিটি। কিন্তু অনুষ্ঠানে ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আলী আহমদ উপস্থিত থাকেন না। অভিযোগ রয়েছে, জাতীয় দিবস গুলো ম্যানেজিং কমিটি পালন করার চেষ্ঠা করলেও প্রায়ই সময় না করার জন্য নিষেধ করেন প্রধান শিক্ষক মো: আলী আহমদ।
ওই বিদ্যালয়ের এক ছাত্র জানান, প্রধান শিক্ষক মো: আলী আহমদ কোনদিন জাতীয় দিবস গুলো পালন করেননি। এবারও জাতীয় শোক দিবস পালন করেননি। এব্যাপারে ভেওলা মানিকচর উচ্চ বিদ্যালয়ের সভাপতি পূর্ববড়ভেওলা ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব ইব্রাহিম খলিল জানান, বিদ্যালয়ে ১৫আগষ্ট জাতীয় শোক দিবসের আলোচনা সভা শুরু হলেও তবে তিনি ওইদিন উপস্থিত ছিলেন না।



















