ads

মঙ্গলবার , ১৯ আগস্ট ২০১৪ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ক্ষমতা পোক্ত করতেই ষোড়শ সংশোধন : মির্জা ফখরুল

খবর টি পড়েছেন : ১৮৫
ক্ষমতা পোক্ত করতেই ষোড়শ সংশোধন : মির্জা ফখরুল
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

fakhrul1শ্যামলবাংলা ডেস্ক : একদলীয় শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করতেই বিচারপতিদের অভিশংসনের ক্ষমতা সংসদের হাতে দেয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ১৮ আগষ্ট সোমবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি ওই অভিযোগ করেন। এসময় তিনি বলেন, সরকার জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে বন্দুকের জোরে ক্ষমতায় থাকতে চায়। তারা গণমাধ্যম নিয়ন্ত্রণে সম্প্রচার নীতিমালা করেছে। সংসদের হাতে বিচারপতিদের অভিশংসনের ক্ষমতা সংসদের ফিরিয়ে দিতে আজ মন্ত্রিসভায় খসড়া আইন উঠছে। এভাবেই তারা সুপরিকল্পিতভাবে দেশে একদলীয় শাসন ব্যবস্থা বাকশাল কায়েম করতে চাচ্ছে। সরকারের এহেন কার্যক্রমের বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলা হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।
এর আগে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকীর উপলক্ষে বেলা ১১টার দিকে সংগঠনের সভাপতি হাবিব উন নবী খান সোহেল, সাধারণ সম্পাদক মীর সরফত আলী সপু, সাংগঠনিক সম্পাদক শফিউল বারী বাবুরসহ নেতা-কর্মীদের নিয়ে জিয়ার কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান ফখরুল। পরে প্রয়াত নেতার আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। এ সময়ে দলের যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীও ছিলেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ উইন্ডিজে প্রস্তুতি ম্যাচে বাংলাদেশের জয় পরবর্তী সংবাদ নড়াইলে বিকাশকর্মীর কাছ থেকে ১৫ লাখ টাকা ছিনতাই

সর্বশেষ -

Shamol Bangla Ads
Shamol Bangla Ads