রামগঞ্জ (লক্ষ্মীপুর)প্রতিনিধি : রামগঞ্জ পৌর সভার সোনাপুর মোরগ বাজারস্থ হোসেন আরা মঞ্জিল থেকে গতকাল রবিবার রাতে ডাকাতী, খুন,ও অস্ত্রসহ একাধিক মামলার পলাতক আসামী সুমন মজুমদারকে ৩ সহযোগী ও একটি এলজি ৪ রাউন্ড গুলি একটি ধারালো ছোরাসহ গ্রেফতার করেছে রামগঞ্জ থানা পুলিশ ।

জানা গেছে, রবিবার রাত ১০টার দিকে পৌরসভার কমরদিয়া গ্রামের অধিবাসী ও রামগঞ্জ পৌরসভার সাবেক কাউন্সিলর ইব্রাহিম মজুমদারের ছেলে, পৌর বিএন পির সাধারন সম্পাদক আবদুস সাত্তার মজুমদারের ছোট ভাই পুলিশের তালিকা ভুক্ত ৫ মামলার পলাতক আসামী সুমন মজুমদার ৩ সহযোগী সহ সোনাপুর মোরগ বাজারস্থ হোসেন আরা মঞ্জিলে অবস্থান কর ছিল । গোপন সংবাদ পেয়ে রামগঞ্জ থানার অফিসার্স ইনসার্জ লোকমান হোসেনের নেতৃত্বে এস আই শামছুল হক ও এ এস আই শামছুল আরফিন সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে সুমন মজুমদারকে ও তার সহযোগী সোনারপুর হোসেনে আরা মঞ্জিলে মৃত শাহজাহান পাটওয়ারী ছেলে ইয়াকুব পাটওয়ারী (৪০), তাহেরপুর গ্রামের ছানা উল্যার ছেলে মাকছুদ আলম (৩৭), ঢাকার মোহাম্মদ পুর এলাকার মোবারক হোসেনের ছেলে তৌসিফ করিমকে (২০) একটি এলজি, ৪ রাউন্ড গুলি,একটি ধারালো ছোরাসহ গ্রেফতার করে । রামগঞ্জ থানা অফিসার্স ইনচার্জ (ওসি) মোহাম্মদ লোকমান হোসেন জানান গ্রেফতারকৃতদের মধ্যে সুমন মজুমদার উপজেলার তালিকা ভুক্ত সন্ত্রাসী। তার বিরুদ্ধে হত্যা,ডাকাতি,ধর্ষন সহ একাধিক মামলা রয়েছে। গ্রেফতারকৃত আসামীদেরকে গতকাল সোমবার দুপুরে লক্ষ্মীপুর জেলা আদালতে সোর্পদ করা হয়েছে।



















