৪ ক্লিনিকের সাতাশ হাজার টাকা জরিমানা
নেতাদের বোখরা দিলেই সব ঠিক হয়ে যায়

চলনবিল অধ্যুষিত সিংড়ায় স্বাস্থ্য অধিদপ্তরের অনুমতি পত্র ছাড়াই দেদারসে চলছে ক্লিনিক ব্যবসা। নিম্নমানের পরিবেশ আর পর্যাপ্ত পরিমানে জনবল না নিয়োগ করেই একের পর এক গড়ে উঠছে ক্লিনিকগুলো। সেবার মনোভাবের পরিবর্তে ব্যবসা মনোভাব নিয়ে গড়ে তোলা হচ্ছে ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। যত্রতত্র গড়ে ওঠেছে ক্লিনিক। আর ব্যবসা মনোভাবের কারণে উপজেলার ক্লিনিকগুলোতে একের পর এক রোগী মারার অভিযোগ রয়েছে। সেবার পরিবর্তে ক্লিনিকগুলোতে অর্থলোভীরা করছে বাণিজ্য। অদক্ষ ডাক্তার, অপরিচ্ছন্ন পরিবেশ ও স্যাতসেতে জায়গায় অপারেশন, অত্যাধুনিক যন্ত্রপাতি ছাড়াই অপারেশনের অভিযোগ রয়েছে। মন্ত্রণালয়ের অনুমতি ছাড়াই প্যাথলজিসহ অন্যান্য কার্যক্রম ও চালিয়ে যাচ্ছে দেদারচ্ছে । চুক্তির মাধ্যমে গ্রামের হাতুরী ডাক্তার ও দালালদের সাথে সখ্যতা গড়ে তুলছে এসব ক্লিনিক মালিকরা। মাসিক ভাড়ার মাধ্যমে মাস্তান ও নিয়োগ দিয়ে রেখেছে কেউ কেউ। যাতে কেউ টু শব্দ করতে না পারে। তাছাড়া এসব অপকর্ম হালাল করতে মাসে মাসে পুলিশ, কিছু নামধারী সাংবাদিক, রাজনৈতিক ব্যক্তি ও উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে বোখরাও প্ৗেছে যায়। দালাল ও ক্লিনিক মালিকদের খপ্পরে পরে সর্বস্ব হারাচ্ছে অনেক গরীব পরিবার। পেটে ব্যাথা হলেই প্যাথলজির ভূয়া রিপোর্ট দিয়ে অপারেশন করে অর্থ হাতিয়ে নেওয়ার কৌশল নিত্য দিনের ব্যাপার। এদিকে মঙ্গলবার দিনব্যাপী অব্যবস্থাপনা, অস্বাস্থ্যকর ও অপরিচ্ছন্নতার দায়ে সিংড়ায় ৪ ক্লিনিকে অভিযান পরিচালনা করে সাতাশ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। অভিযানের নেতৃত্ব দেন জেলা সিভিল সার্জন ডাঃ ফেরদৌসি আরা নিলুফা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সালমা খাতুন।
সূত্রে জানা যায়, উপজেলার ক্লিনিক রয়েছে আলহেরা ক্লিনিক, মহানগর ক্লিনিক এ্যন্ড ডায়াগষ্টিক সেন্টার, সেবা মেডিক্যাল কমপ্লেক্স ও দেশ মেডিকেল সেন্টার। সরকারী নিয়মনুযায়ী একটি ক্লিনিক বা ডায়াগনস্টিক সেন্টারে কমপক্ষে প্রশিক্ষন প্রাপ্ত ৬ জন নার্স এবং ৩ জন ডাক্তার থাকার নিয়ম থাকলেও উপজেলার ক্লিনিক এবং ডায়াগনস্টিক সেন্টারে কতকগুলোতে ৬ জনের পরিবর্তে ১ থেকে ২ জন এবং ডাক্তার ৩ জনের পরিবর্তে ১ জন করেও কতকগুলোতে নেই। তাছাড়া সার্জন না হয়েও অপারেশন করে রোগী মারার এমন নজিরও অনেক। ক্লিনিকগুলোর মধ্যে আলহেরা ও মহানগর ক্লিনিকের বিরুদ্ধে বিস্তর অভিযোগ রয়েছে।
গত ২০১১ সালে ১০ সেপ্টেম্বর উপজেলার তাজপুর-খরসতি গ্রামের সামাউল ইসলামের মেয়ে প্রসূতি শাহানাজ বেগমকে মারপিট ও নবজাতকে হত্যার ঘটনায় প্রতিকার চেয়ে প্রসূতির পিতা সামাউল ইসলাম মহানগর ক্লিনিক’র পরিচালক ও ডাক্তার’র বিরুদ্ধে নবজাতককে হত্যা এবং প্রসূতিকে মারপিটের অভিযোগ এনে সিংড়া থানায় একটি লিখিত অভিযোগ করেন এবং ২০১৩ সালে অক্টোবর মাসে আব্দুল মোতালেব (৫২) নামের এক ব্যবসায়ীর হার্নিয়া অপারেশন করতে গিয়ে পুরুষাঙ্গ কর্তনে মৃত্যুতে ওই ক্লিনিকের পরিচালক বিষ্ণ কুমার ও ডাক্তার মুজাহিদুল ইসলাম খোকন এর বিরুদ্ধে সিংড়া থানায় হত্যা মামলা হলে উর্ব্ধতন কর্র্তৃপক্ষ ক্লিনিকটি সীলগালা করে দেয়। অপর দিকে গত রোববার পৌর শহরের উত্তর দমদমা এলাকার সাবিনা ইয়াসমিন (৩৫) নামে এক গৃহবধু মৃত্যুর অভিযোগ উঠে আলহেরা ক্লিনিকের বিরুদ্ধে। এঘটনায় আল-হেরা ক্লিনিকি মালিক ডাঃ আব্দুল আহাদ এবং কমপাউন্ডার রফিক হোসনেকে আসামী করে হত্যা মামলা দায়ের করেন নিহত গৃহবধুর স্বামী আনিছুর রহমান। এই ক্লিনিকের বিরুদ্ধেও এলাকাবাসীর বিস্তর অভিযোগ রয়েছে। কিন্তু টাকা ও পেশী শক্তির জোরে বার বার অপরাধ করে ক্লিনিক কর্তৃপক্ষ ধরাছোয়ার বাইরে থেকে যাচ্ছে। সরেজমিনে গিয়ে দেখা যায়, এসব ক্লিনিকে বিভিন্ন ডাক্তারের নাম সর্বস্ব সাইন বোর্ড থাকলেও মূলত একজন ডাক্তার এসে কিছু সময় রোগীর দেখাশুনা ও অপারেশন করেন বলে রোগীরা জানান। তবে একটা হাসপাতালের যতটুকু পরিবেশ থাকা প্রয়োজন ততটুকুও পরিবেশ নেই এসব হাসপাতালে। তাছাড়া সংকটাপন্ন রোগীদের প্রয়োজনীয় সেবা দেওয়ার সরঞ্জামও নেই।
এসব বিষয়ে মহানগর ক্লিনিকের পরিচালক বিষ্ণ কুমার সরকার বলেন, ক্লিনিক থাকলে অভিযোগ তো থাকবেই। আর মফস্বল এলাকার ক্লিনিকে ডাক্তার ও নার্স স্বল্পতা থাকা স্বাভাবিক ব্যাপার।
এ বিষয়ে ইউএনও সালমা খাতুন জানান, ইতোমধ্যে ক্লিনিকগুলোতে ভ্রাম্যমান অভিযান পরিচালনা করে ক্লিনিক মালিকগণকে অব্যবস্থপনার বিষয়ে সতর্ক করা হয়েছে।




















