ads

শুক্রবার , ১৫ আগস্ট ২০১৪ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

কুমিল্লায় স্কুল ছাত্রী ফারজানা হত্যা মামলায় দু’জনের মৃত্যুদন্ড

খবর টি পড়েছেন : ২১৬
কুমিল্লায় স্কুল ছাত্রী ফারজানা হত্যা মামলায় দু’জনের মৃত্যুদন্ড
পড়ার সময়: ৩ মিনিট
ফন্ট:

DEBIDWAR PIC FASI 14-08-14তাপস চন্দ্র সরকার, কুমিল্লা : কুমিল্লার স্কুল ছাত্রী ফারজানা আক্তার (১১) হত্যা মামলায় দু’জনের মৃত্যুদন্ড প্রদান করেন কুমিল্লা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালত। ১৪ আগস্ট বৃহস্পতিবার দুপুরে এ রায় প্রদান করেন কুমিল্লা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক বেগম জেসমিন আরা বেগম। যার নারী ও শিশু নির্যাতন মামলা নং- ৪৩৪/২০১০ইং।
মামলার বিবরণী হতে জানা যায়- ২০১০ সনের ১৬ জুন সকাল ১০টার সময় কুমিল্লার দেবিদ্বার উপজেলার নারায়ণপুর গ্রামের আবু বকর সিদ্দিকীর মেয়ে ফারজানা আক্তারকে আসামী আব্দুর রশিদের বাড়ীর পাশে বাঁশ ঝারে ডেকে নিয়ে জোরপূর্বক পালাক্রমে ধর্ষণ করে গলা চেপে শ্বাসরুদ্ধ করে হত্যা করে। পরবর্তীতে ফারজানা’র লাশ গুম করার জন্য তরিগরি কবর খোড়ে পাষন্ড আব্দুর রশিদ ও বশির আহাম্মদ।
নারায়ণপুর গ্রামের গ্রাম পুলিশ রাজা মিয়া’র মাধ্যমে এ সংবাদ পেয়ে দেবিদ্বার থানার এস.আই শাহ কামাল তাহার সঙ্গীয় পুলিশ ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়ে ফারজানা’র লাশ থানায় নিয়ে আসে এবং পোষ্ট মোর্টেমের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। আব্দুর রশিদ ও বশির আহাম্মদ এর কার্যকলাপে সন্দেহ হওয়াতে স্কুল ছাত্রী ফারজানা’র পিতা আবু বকর সিদ্দিকী ও গ্রামবাসী ধৃত করে এক দরবারে জিজ্ঞাসাবাদ করলে স্বীকার করে যে, ফারজানা স্কুলে যাওয়ার পথে পথরোধ করে জোরপূর্বক পালাক্রমে ধর্ষণ করে শ্বাসরুদ্ধ করে হত্যা পর লাশ গুম করার চেষ্টা করে। এ ঘটনার পর স্বাক্ষীদের সহযোগিতায় পাষন্ড আব্দুর রশিদ ও বশির আহাম্মদকে সঙ্গে নিয়ে দেবিদ্বার থানায় এসে ১৮ জুন স্কুল ছাত্রী ফারজানা’র পিতা আবু বকর সিদ্দিকী বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন। যার মামলা নং- ১১।

Shamol Bangla Ads

পরবর্তীতে আব্দুর রশিদ ও বশির আহাম্মদের স্বীকারোক্তির কারণে অত্র মামলার তদর্ন্তকারী কর্মকর্তা এস আই মোঃ শাহ কামাল আকন্দ আসামী আঃ রশিদ ও বশিরকে ম্যাজিষ্টেট বাহাউদ্দিন কাজী’র নিকট প্রেরণ করলে আসামীদ্বয়ের স্বীকারোক্তিমুলক জবানবন্দি গ্রহণ করেন। যার প্রেক্ষিতে আব্দুর রশিদ ও বশির আহাম্মদ এর বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯ (৩) ধারা ও দন্ডবিধি আইনের ২০১ ধারায় অভিযোগ গঠন করা হয়। উক্ত অভিযোগের প্রেক্ষিতে এ মামলার এজাহারকারী, ডাক্তার, ম্যাজিষ্ট্রেট ও তদন্তকারী কর্মকর্তাসহ ১৪জন স্বাক্ষী’র স্বাক্ষ্য গ্রহণ ও আসামীগণের স্বীকারোক্তিমূলক জবানবন্দির আলোকে ঘটনাটি সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আসামী আব্দুর রশিদ ও বশির আহাম্মদকে মৃত্যুদন্ড ও ১ লাখ টাকা জরিমানা প্রদান করেন বিজ্ঞ আদালত।
এ যুগান্তকারী রায় ঘোষণা শেষে মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই মোঃ শাহ কামাল আকন্দ এ প্রতিনিধিকে জানান- ২০১০ সনের ১৬ জুন স্কুল ছাত্রী ফারজানা আক্তারকে দু’পাষন্ড আব্দুর রশিদ ও বশির আহাম্মদ পালাক্রমে ধর্ষণ করে গলা চেপে শ্বাসরুদ্ধ করে হত্যা করে লাশ গুম করার চেষ্টা করে। পোষ্টমোর্টাম রিপোর্টের প্রেক্ষিতে বিজ্ঞ আদালত পাষন্ড আব্দুর রশিদ ও বশির আহাম্মদকে মৃত্যুদন্ড প্রদান করায় ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে বলে আমি মনেকরি।
রাষ্ট্র পক্ষে মামলা পরিচালনা করেন এ.পি.পি অ্যাড. নিশাত সালাউদ্দিন এবং আসামী পক্ষে মামলা পরিচালনা করেন- অ্যাড. সৈয়দ আব্দুল্লাহ পিন্টু ও রোকসানা বেগম।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ময়মনসিংহে সপ্তাহব্যাপী বৃক্ষ মেলার উদ্বোধন পরবর্তী সংবাদ আজ জাতীয় শোক দিবস : বঙ্গবন্ধুর ৩৯তম শাহাদত…

সর্বশেষ -

Shamol Bangla Ads
Shamol Bangla Ads