চারঘাট প্রতিনিধিঃ জনগনের দীর্ঘদিনের দাবীর প্রেক্ষিতে ছয়টি গ্রামে নতুন বিদ্যুৎ সংযোগের উদ্বোধন করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রি শাহরিয়ার আলম। পরবর্তীতে রাজশাহীর চারঘাট বাঘা উপজেলায় শতভাগ সকল গ্রামে গ্রামে বিদ্যুতের আলো পৌঁছে দেওয়ার প্রতিশ্র“তি দেন। উপজেলা খোর্দ্দগোবিন্দপুর (পালপাড়া), বালিয়াডাঙ্গা, বাটিকামারি (ভায়ালক্ষীপুর), সিংড়াকান্দি (লক্ষীপুর), ফকিরপাড়া, শলুয়া গ্রামে মোট ২ দশমিক ৬৪২ কিলোমিটার পৃথক পৃথকভাবে তিনটি ইউনিয়নের ১৫৮টি পরিবারের মাঝে নতুন বিদ্যুৎ সংযোগের উদ্বোধন করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রি শাহরিয়ার আলম।
তিনি গতকাল বৃহস্পতিাবর বিকেলে সরদহ ইউনিয়নের পালপাড়া মোড়ে সরদহ ইউনিয়ন গ্রামবাসীর আয়োজনে ইউনিয়ন আ’লীগের সভাপতি ইসরাইল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) বাদল চন্দ্র হালদার, উপজেলা আ’লীগের যুগ্ম আহবায়ক ফকরুল ইসলাম, সরদহ ইউনিয়নের চেয়ারম্যান হাসানুজ্জামান মধু, ভায়ালক্ষীপুর ইউনিয়নের চেয়ারম্যান আঃ মজিদ, জেলা আ’লীগের আইন বিষয়ক সম্পাদক এ্যাডঃ টিপু সুলতান, নাটোর পলী বিদ্যুৎ সমিতি-২ চারঘাট জোনাল অফিসের এজিএম (নিপোট) খোরসেদ আলম, চারঘাট মডেল থানার অফিসার ইনচার্জ খন্দকার গোলাম মোর্তূজা, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি একরামূল হক, ছাত্রলীগের আহবায়ক কাজী ফিরোজ লনি। এছাড়াও উপজেলার আ’লীগের দলীয় নেতা কর্মী ও গ্রামের গন্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
চারঘাট উপজেলার দুই ইউনিয়নের বিদ্যুতায়নের শুভ উদ্ভোধন অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন ১৬ কোটি জনগণের উন্নয়ন বাস্তবায়ন করতে শেখ হাসিনা সরকারের পরিকল্পনা রয়েছে। ১৫ আগষ্ট উপলক্ষে বঙ্গবন্ধুর ৩৯তম শাহাদৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস যথাযোগ্যভাবে পালন করার জন্য অঙ্গ সংগঠনের নেতাকর্মীসহ চারঘাটবাসীর প্রতি আহবান জানান এবং এই শোক দিবসে খালেদা জিয়ার তথাকথিত জন্মদিন পালন করতে চাইলে দলীয় নেতাকর্মীদের প্রতিহত করার নির্দেশ দেন। অনুষ্ঠান শেষে খোর্দ্দগোবিন্দপুর কালীমন্দির ৫ লক্ষ টাকা ব্যায়ের ভিত্তি স্থাপন এবং বিভিন্ন ইউনিয়নের মসজিদ-মন্দির অবকাঠামো উন্নয়নের জন্য সরকারীভাবে সাহায্য প্রদান করেন।



















