এ কিউ রাসেল, গোপালপুর (টাঙ্গাইল) : ‘প্রতিবন্ধী ব্যক্তিরাও কাজ করতে সক্ষম, হয়তো তাদের কাজের ধরণ ভিন্ন হতে পারে’ শ্লোগানে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের অর্থায়নে টাঙ্গাইলের গোপালপুরের বেসরকারী উন্নয়ন সংগঠন ‘উন্নত জীবনের সন্ধানে (উসা)’ সংস্থার ব্যবস্থাপনায় প্রতিবন্ধী ব্যক্তিদের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে বুধবার বিকেলে পশু পালন প্রশিক্ষণ কর্মশালার সমাপনী ও তাদের মাঝে বিনামূল্যে ছাগল এবং গাছের বিতরণ করা হয়।
সংগঠনটির নির্বাহী পরিচালক মোঃ ইব্রাহিম খলিলের সভাপতিত্বে গোপালপুর পৌরশহরের মধুপুরভট্র এলাকাস্থ উন্নত জীবনের সন্ধানে (উসা) কার্যালয়ে আয়োজিত বিনা মূল্যে ছাগল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সম্পাদক মোঃ সাইফুল ইসলাম সুরুজ। বিশেষ অতিথি ছিলেন গোপালপুর পৌরসভার কাউন্সিলর মোঃ কুতুব উদ্দিন সরকার কিতাব আলী, বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা গোপালপুর উপজেলা শাখার সম্পাদক সাংবাদিক এ কিউ রাসেল, গোপালপুর কলেজের সহকারী গ্রন্থাগারিক আক্তার হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী মোস্তফা আলম প্রমুখ।
এসময় গোপালপুর উপজেলার ধোপাকান্দি ইউনিয়নের ১১টি গ্রামের ২৪জন প্রতিবন্ধীকে পশু পালনের উপর দিনব্যাপী প্রশিক্ষণ এবং প্রশিক্ষণলব্ধ জ্ঞানকে কাজে লাগিয়ে আয় বৃদ্ধি করার লক্ষ্যে জনপ্রতি একটি করে ছাগল, ফলদ ও বনজ গাছের চারা বিনা মূল্যে বিতরণ করা হয়।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের প্রতিবন্ধী পূর্ণবাসন প্রকল্পের প্রোগাম অগানাইজার হাসানুল কবির।
গোপালপুরে উসা’র উদ্যোগে বিনামূল্যে গাছের চারা বিতরণ

‘দেশী ফলের অনেক গুণ নেইকো জুড়ি তার; স্বাদে অর্থে অতুলনীয় পুষ্টি কিংবা আহার’ প্রতিপাদ্যে কৃষি মন্ত্রনালয়ের উদ্যোগে দেশব্যাপী শুরু হওয়া ফলদ বৃক্ষ রোপন কর্মসূচী বেগবান করতে টাঙ্গাইলের গোপালপুরের বেসরকারী উন্নয়ন সংগঠন ‘উন্নত জীবনের সন্ধানে (উসা)’ সংস্থার উদ্যোগে ১৩ আগস্ট বুধবার বিকেলে সরকারী রাস্তায় বৃক্ষ রোপন, প্রতিবন্ধী ব্যক্তি ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এবং ধর্মীয় প্রতিষ্ঠানে বিনা মূল্যে ফলদ ও বনজ বৃক্ষের চারা বিতরণ করা হয়।
গোপালপুর পৌরসভার কাউন্সিলর মো. কুতুব উদ্দিন সরকার কিতাব আলী গোপালপুর-মধুপুর সড়কের একটি ফলদ বৃক্ষের চারা রোপনের মাধ্যমে কর্মসূচীর আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এসময় উপজেলা কৃষি অফিসের উপ-সহকারী কৃষি অফিসার মো. আবু কায়সার রাসেল, গোপালপুর কলেজের সহকারী গ্রন্থাগারিক আক্তার হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী মোস্তফা আলম প্রমুখ উপস্থিত ছিলেন।
সংগঠনটির নির্বাহী পরিচালক মো. ইব্রাহিম খলিল স্থানীয় সাংবাদিকদের জানান, ‘খাদ্য ও পুষ্টি চাহিদা পূরণ, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি, মেধার বিকাশ, দারিদ্র বিমোচন, প্রাকৃতিক দূর্যোগ মোকাবেলা ও পরিবেশের ভারসাম্য রক্ষাসহ নৈসর্গিক শোভা বর্ধনে ফল ও ফরদ বৃক্ষের গুরুত্ব অপরিসীম। অধিকহারে গাছের চারা রোপনের মাধ্যমে জলবায়ু পরিবর্তনজনিত প্রাকৃতিক ঝুঁকিহ্রাস ও জীব বৈচিত্র সংরক্ষণ সম্ভব। এ উপলব্ধি থেকে উপজেলার বিভিন্ন স্থানে সরকারী রাস্তার পাশে বৃক্ষ রোপনসহ প্রতিবন্ধী ব্যক্তি ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এবং ধর্মীয় প্রতিষ্ঠানে ফলদ ও বনজসহ মোট ৩৫০টি গাছের চারা আমার সংগঠনের উদ্যোগে বিনামূল্যে বিতরণ করা হয়।’



















