ads

বুধবার , ১৩ আগস্ট ২০১৪ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

রাজশাহীতে জিপিএ-৫ বেড়েছে, কমেছে পাশের হার

খবর টি পড়েছেন : ২৩৫
রাজশাহীতে জিপিএ-৫ বেড়েছে, কমেছে পাশের হার
পড়ার সময়: ৪ মিনিট
ফন্ট:

Rajshahi_District_Map_Bangladesh-61রাজশাহী প্রতিনিধি : এই বছর রাজশাহী শিক্ষা বোর্ডে বিজ্ঞান বিভাগ থেকে থেকে অংশ নিয়েছিল ২৩ হাজার ৭৮৭ জন পরীক্ষার্থী। এর মধ্যে ১৪ হাজার ৫০৮ জন ছাত্র ও ৯ হাজার ২৭৯ জন ছাত্রী রয়েছে। জিপিএ-৫ পেয়েছে ৩

Shamol Bangla Ads

হাজার ৮৫৮ জন পরীক্ষার্থী। এর মধ্যে ২ হাজার ৩৮৮ জন ছাত্র ও ১ হাজার ৪৭০ জন ছাত্রী। এই বিভাগের গড় পাসের হার ৭২ দশমিক ৫৯ শতাংশ। যা গত বারের চেয়ে দশমিক ৭৬ শতাংশ কম , এবারের এইচএসসি পরীক্ষায় রাজশাহী বোর্ডে পাশের হার কিছুটা বেড়েছে। কিন্তুকমেছে জিপিএ-৫ প্রাপ্তির সংখ্যা। বোর্ডে এবার পাসের হার ৭৮ দশমিক ৫৫ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ৭ হাজার ৬৪১জন পরীক্ষার্থী। গত বছর রাজশাহী বোর্ডে ১ লাখ ৬ হাজার ৯৮৯ জন পরীক্ষার্থী অংশ নেয়। পাশের হার ছিলো ৭৭ দশমিক ৬৯ শতাংশ। এর আগে ২০১১ সালে ৭৯ হাজার ২০৬ পরীক্ষার্থীর মধ্যে পাশের হার ছিলো ৭৯ দশমিক ০১ শতাংশ এবং ২০১২ সালে ১ লাখ ৬ হাজার ৯৬৬ পরীক্ষার্থীর মধ্যে পাশের হার ছিলো ৭৮ দশমিক ৪৪ শতাংশ।

সংবাদ সম্মেলনে জানানো হয়, চলতি বছর অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষায় মোট পরীক্ষার্থী ছিল ১ লাখ ১৩ হাজার ৩৬৯ জন। পরীক্ষায় অংশ গ্রহণ করে ১ লাখ ১১ হাজার ৬৮০ জন পরীক্ষার্থী। এর মধ্যে ছাত্র রয়েছে ৫৯ হাজার ৮৯৬ জন ও ছাত্রী রয়েছে ৫১ হাজার ৭৮৪ জন। রাজশাহী শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক সামসুল কালাম আজাদ বুধবার দুপুরে সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে এ তথ্য জানানো। রাজশাহী শিক্ষাবোর্ডের সভা কক্ষে ওই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন, বোর্ডের সচিব আবুল কালাম আজাদ, উপপরিচালক (হিসাব ও নীরিক্ষা) আকবর হোসেন, সিনিয়র সিস্টেম এনালিস্ট শফিকুল ইসলাম প্রমুখ। অপরদিকে, মানবিক বিভাগে মোট অংশগ্রহণকারী পরীক্ষার্থী ছিল ৬৩ হাজার ১২৮ জন। এর মধ্যে ২৮ হাজার ৪৪৩ জন ছাত্র ও ৩৪ হাজার ৬৪৫ জন ছাত্রী। জিপিএ-৫ পেয়েছে ২ হাজার ২২৭ জন পরীক্ষার্থী। এর মধ্যে ৭২৮ জন ছাত্র এবং ১ হাজার ৪৯৯ জন ছাত্রী। এই বিভাগে পাসের হার ৭৮ দশমিক ৩৭ শতাংশ। যা গত বছরের তুলনায় ২ দশমিক ৫ শতাংশ বেশী। এবার বাণিজ্য বিভাগ থেকে ২৪ হাজার ৭৬৫ পরীক্ষার্থী অংশগ্রহণ নেয়। এর মধ্যে ১৬ হাজার ৯০৫ জন ছাত্র ও ৭ হাজার ৮৬০ জন ছাত্রী। মোট জিপিএ-৫ পেয়েছে ১ হাজার ৫৫৬ জন। এ বিভাগে রেকর্ড পাসের হার ৮৫ দশমিক ৩৭ শতাংশ। যা গত বছরের চেয়ে দশমিক ৮৬ শতাংশ কম।এ বছর কলেজ সংখ্যা ১৬ টি বেড়ে দাঁড়িয়েছে ৬৬১ টিতে। শতভাগ পাশকৃত কলেজের সংখ্যা ৬ টি বেড়ে দাঁড়িয়েছে ১৫টিতে। বেড়েছে ৫০ শতাংশ ও তার ঊর্ধ্বে পাশকৃত কলেজের সংখ্যা। গেল বারের চেয়ে ১৭টি বেড়ে ওই তালিকায় রয়েছে ৬১৮ টি কলেজ। তবে ৫০ শতাংশ কম পরীক্ষার্থী পাশকৃত কলেজের সংখ্যা কমেছে ৫টি। এবছর এ তালিকায় রয়েছে ২৬টি কলেজ। এবার নওগাঁর মান্দা চলক কালিকাপুর স্কুল অ্যান্ড কলেজ ও নাটোরের গুরুদাশপুরের বিল চলন বিএল স্কুল অ্যান্ড কলেজ থেকে থেকে কোন পরীক্ষার্থী উত্তীর্ণ হতে পারেনি। কলেজ দুটি থেকে একজন করে পরীক্ষার্থী অংশ নেয়। রাজশাহী শিক্ষা বোর্ড সূত্র জানায়, এবার এইচএসসি পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে মোট ২১ জনকে বহিস্কার করা হয়। গতবার এর সংখ্যা ছিল ৩১। এবার মোট ১৮২ টি কেন্দ্রে একযোগে এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে প্রতিবন্ধি পরীক্ষার্থী অংশ নেয় ১৬জন। আর হাজতি পরীক্ষার্থী ছিলো ২১জন। সাতটি ঝটিকা টিমসহ ১৫০টি ভিজিলেন্স টিম পরীক্ষায় দায়িত্বপালন করে। সংবাদ সম্মেলনে জানানো হয়, এবারের পরীক্ষায় রেকর্ড সংখ্যক পরীক্ষার্থী এক বিষয়ে অকৃতকার্য হয়েছে। এর মধ্যে সব চেয়ে বেশী পরীক্ষার্থী অকৃতকার্য হয়েছে ইংরেজীতে। প্রায় সাত সহ ্̄রাধিক পরীক্ষার্থী এ বিষয়ে অকৃতকার্য হয়েছে। সব মিলিয়ে এ বছর এক বিষয়ে অকৃতকার্য পরীক্ষার্থীর সংখ্যা ১৪ হাজার ৬২৯। গেলবার এর সংখ্যা ছিলো ১২ হাজার ৭৮১ জন। সংবাদ সম্মেলনে এইচএসসি পরীক্ষার এবারের ফলাফলে সন্তোষ প্রকাশ করেন পরীক্ষা নিয়ন্ত্রক সামসুল কালাম আজাদ। তিনি বলেন, জিপিএ-৫ প্রাপ্তদের শিক্ষার্থীর সংখ্যা সামান্য কমেছে। আগে পরীক্ষার হলে নকলের মহোৎসব চলতো। বর্তমানে তা নেই। ছেলে মেয়েরা পড়ালেখার টেবিলে ফিরে এসেছে। অক্লান্ত পরিশ্রম ও কঠোর অনুশীলনের মধ্যে দিয়ে শিক্ষার্থীরা তাদের এ প্রত্যাশিত ফলাফল ছিনিয়ে এনেছে বলে উল্লেখ করেন তিনি। সেই সাথে লেখাপড়ায় মেয়েরা অমনোযাগী হয়ে পড়ায় তাদের কাঙ্খিত ফলাফল আসেনি বলেও জানান পরীক্ষা নিয়ন্ত্রক।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ঠাকুরগাঁওয়ে বিদ্যুত্স্পৃষ্টে স্কুলশিক্ষকের মৃত্যু পরবর্তী সংবাদ জীবননগরে সড়ক দুর্ঘটনায় করিমন চালক নিহত

সর্বশেষ -

Shamol Bangla Ads
Shamol Bangla Ads