শিল্পমন্ত্রী আমু প্রতিশ্রুতি দিলেও চিকিত্সা পাচ্ছেনা উপজেলাবাসী
এইচ এম নাসির উদ্দিন আকাশ,ঝালকাঠি : শিল্পমন্ত্রী আলহাজ্ব আমির হোসেন আমুর উদ্যোগেই ৩১ শয্যা বিশিষ্ট নলছিটি উপজেলা স্বাস্থ্য কম্পেলেক্সটির অবকাঠামোর উন্নয়ন সহ ৫০ শয্যার হাসপাতালে উন্নীত হলে চিকিৎসা সেবা হ্রাস পাচ্ছে আশংকা জনক হারে। ডাক্তার শূন্যতা সহ নানা সংকটে জর্জরিত এ নলছিটি হাসপাতালে নানারোগে আক্রান্ত উপজেলাবাসী চিকিৎসা নিতে এসে নূনতম চিকিৎসা পাচ্ছেনা। উপজেলার প্রশাসন বা স্থানীয় বিভিন্ন পর্যায়ের জনপ্রতিনিধি সহ রাজনৈতিক নেতারা জনস্বার্থে একান্ত প্রয়োজনীয় এসব সমস্যা সমাধানের বিষয় তাকে অবগত করার চেয়ে তার কাছ থেকে নিজ নিজ ব্যক্তিগত সুযোগ-সুবিধা আদায় ব্যস্ত থাকছে। যে কারনে বর্তমানে নলছিটি হাসপাতালে ৩২ টি ডাক্তার পদের বিপরীতে কাগজ-কলমে ৯ জন থাকলেও দায়িত্ব পালন করছে মাত্র ৫ জন ডাক্তার। নলছিটি উপজেলা স্বাস্থ্য ও প.প কর্মকর্তা ডা: গোলাম ফারুক জানিয়েছেন, ৫০শয্যার নলছিটি উপজেলা হাসপাতালে ডাক্তারের পদ রয়েছে ৩২ টি যার মধ্যে বর্তমানে নিয়োগপ্রাপ্ত রয়েছে ৯ জন। এরমধ্যে নলছিটি হাসপাতাল থেকে বেতন নিলেও ডা: মনিরুল ইসলাম ডেপুটেশনে ও ডা: মুশফিকুর রহমান ট্রেনিংয়ে ষ্টেশনের বাইরে রয়েছেন। তবে তার অফিসিয়াল বক্তব্যের বাইরে সরেজমিন খোজ নিয়ে নলছিটি হাসপাতালে ডাক্তারদের দূর্নীতি, অনিয়ম, স্বেচ্ছাচারীতা ও অব্যবস্থাপনার আশংকা জনক চিত্র লক্ষ্য করা গেছে। সরেজমিন জানা যায়, নলছিটি হাসপাতালে ৩২ জনের মধ্যে কাগজ-কলমে ৯জন ডাক্তারের নাম থাকলেও বাস্তবে মাত্র ৫জন ডাক্তার দ্বারা পরিচালিত হচ্ছে নলছিটি উপজেলার রোগাক্রান্ত মানুষের জীবন রক্ষার চিকিৎসা সেবা। ক্ষোধ উপজেলা স্বাস্থ্য ও প.প কর্মকর্তা ডা: গোলাম ফারুক নিয়মিত ষ্টেশনে বসবাস না করায় নিয়মিত হাসপাতালে আসেন না। নাক কান গলা বিভাগের জুনিয়র কনসালটেন্ট ডা: মু: হারুন অর রশিদ কে বরিশাল থেকে ১৭ ডিসেম্বর ২০১৩ নলছিটি হাসপাতালে যোগদান করেই দুই মাসের ছুটি গ্রহণ করেন। এর পর থেকে গত ৮মাস ধরে অন-অনুমোদিত (আনঅথরাইজড) ভাবে অনুপস্থিত থেকে চলছেন। প্রতি মাসে বেতন নেয়ার সময় একবার নলছিটি হাসপাতালে এসে হাজিরা খাতায় এক সঙ্গে এক মাসের স্বাক্ষর করেন ও বেতন নিয়ে চলে যান। বিষয়টি প.প কর্মকর্তা স্বীকার করলেও কোন প্রতিকার মূলক ব্যবস্থা নিচ্ছেন না কেনো জানতে চাইলে সদুত্তোর দিতে পারেনি। এ ব্যাপারে ডা: হারুন অর রশিদের সাথে মোবাইলে যোগাযোগ করলে, সাংবাদিকের কাছে তিনি (ডা: হারুন) প্রতি সপ্তাহে অন্তত একদিন নলছিটি হাসপাতালে এসে রোগী দেখার ওয়াদা করেন। তবে আর মাত্র দুই বছর তার সরকারী চাকুরী রয়েছে উল্লেখ করে তার পক্ষে নলছিটিলে নিয়মিত অফিস করা সম্ভব নয় বলে এ প্রতিবেদককে সাফ জানিয়ে দেন। অন্যদিকে আবাসিক মেডিকেল অফিসার ডা: আওসাফুল ইসলাম রাসেল ও তার স্ত্রী মেডিকেল অফিসার ডা: সুলতানা জাহান, মেডিকেল অফিসার ডা: আবু সালেহ ও ডা: ইলোরা তাসনিম হাসপাতাল অভ্যন্তরে থাকলেও প্রাইভেট চিকিৎসা ব্যবসা নিয়েই তারা ব্যস্ত থাকেন সার্বক্ষনিক ব্যস্ত থাকেন বলে বলে আগত কয়েকজন রোগীর সাথে আলাপ কালে জানান। হাসপাতাল কোয়াটারে বসবাস করা এই ডাক্তাররা প্রতিদিন সকাল থেকে বেলা ১১টা পর্যন্ত প্রাইভেট রোগী দেখার পর হাসপাতালে গিয়ে কোন রকমে দু’য়েক ঘন্টা বর্হিবিভাগের আগত রোগী দেখে দায়িত্ব সম্পন্ন করেন। ফলে নলছিটি উপজেলার ১০টি ইউনিয়ন ও একটি পৌরসভার ২/৩ লাখ মানুষের চিকিৎসা সেবা ও প্রতিদিন হাসপাতালে আসা শত-শত রোগীর জীবন রক্ষার জন্য চিকিৎসা দানের একমাত্র ভরসা মেডিকেল এ্যাসিষ্ট্যান্টরা। দরিদ্র ও মধ্যবিত্ত শ্রেনী সহ গ্রাম-গঞ্জ থেকে প্রতিদিন আসা রোগীরা এসব মেডিক্যাল এ্যাসিষ্ট্যান্টদেরকেই ডাক্তার মনে করে চিকিৎসা করাতে বাধ্য হচ্ছেন। এ অবস্থায় নলছিটি উপজেলার সর্বস্তরের জণসাধারণ ৫০ শয্যা বিশিষ্ট নলছিটি হাসপাতালে ডাক্তারের শূন্যপদে পূরন সহ কর্মরত চিকিৎসকদের যথাযত দায়িত্ব পালন নিশ্চিত করার জন্য ঝালকাঠি-২ (সদর-নলছিটি) আসনের মানুষের মৌলিক নাগরিক সুবিধা ও উন্নয়নের দায়িত্ব গ্রহনকারী জননেতা শিল্পমন্ত্রী আলহাজ্ব আমির হোসেন আমুর হস্তক্ষেপ কামনা করছে।



















