ads

বুধবার , ১৩ আগস্ট ২০১৪ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

চকরিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩ : আহত ২০

খবর টি পড়েছেন : ১৭৭
চকরিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩ : আহত ২০
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

Road_Accident_9_4মিজবাউল হক, চকরিয়া (কক্সবাজার) : চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ায় সড়ক দুর্ঘটনায় ৩ যাত্রী নিহত হয়েছে। এসময় গুরুতর আহত হয়েছেন আরও ২০যাত্রী। তাদেরকে আশঙ্কাজনকবস্থায় উদ্ধার করে চমেক ও চকরিয়ার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। ১৩ আগষ্ট বুধবার বিকাল ৫টায় উপজেলার হারবাং ইউনিয়নের ভান্ডারীডেবা এলাকায় ওই দুর্ঘটনা ঘটে।

Shamol Bangla Ads

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার বিকেলে কক্সবাজারগামী শাহ আমিন পরিবহনের চেয়ারকোচ (চট্টমেট্টো-ব-১১-৭৩৩) ও চট্টগ্রামমুখী হাইয়েচ (চট্টমেট্টো-চ- ০২১১৭২) গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় হাইয়েচ গাড়িটি ধুমড়ে মুচড়ে যায়। ওইসময় ঘটনাস্থলে পেকুয়া উপজেলার শীলখালী ইউনিয়নের হেদায়তাবাদ এলাকার মনছুর আলীর পুত্র সরওয়ার উদ্দিন (২৩) অপর অজ্ঞাত যাত্রীর মর্মান্তিক মুত্যৃ হয়। পরে আশঙ্কাজনক অবস্থায় বরইতলী ইউনিয়নের খয়রাতি পাড়া গ্রামের কবির আহমদের পুত্র সালাহউদ্দিন (৩৩) চকরিয়া সরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। এসময় গুরুতর আহত ২০যাত্রীকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ ও চকরিয়ার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
চিরিঙ্গা হাইয়ে পুলিশ ফাঁড়ির আইসি নেজাম উদ্দিন জানান, হারবাং ভান্ডারী ডেবা এলাকায় দুটি গাড়ির সংঘর্ষ হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌছে দুর্ঘটনা কবলিত গাড়ি থেকে নিহত ও আহতদের উদ্ধার করা হয়। তাদের মধ্যে আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ ও চকরিয়ার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে ৩/৪জন যাত্রী আশঙ্কাজনক বলে জানান তিনি। গাড়ি দুটি হাইয়ে পুলিশ ফাঁড়িতে রাখা হয়েছে।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রভাষ চন্দ্র ধর জানান, শাহ আমিন এবং হাইয়েচ গাড়ির দুটির মুখোমুখি সংঘর্ষে তিন যাত্রীর মৃত্যু হয়। দুই জনের নাম পাওয়া গেলেও নিহত অপর যাত্রীর নাম পাওয়া যায়নি।

Need Ads
পূর্ববর্তী সংবাদ হোসেনপুরে গোসল করানোর সময় বালতির পানিতে পড়ে শিশুর… পরবর্তী সংবাদ শেরপুর সদর উপজেলা নির্বাচনে আ’লীগের বিদ্রোহী প্রার্থী মিনালকে…

সর্বশেষ -

Shamol Bangla Ads
Shamol Bangla Ads