ads

মঙ্গলবার , ১২ আগস্ট ২০১৪ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেখ হাসিনার ডাকে মুক্তিযুদ্ধের স্বপক্ষের সবাই এখন ঐক্যবদ্ধ : রামগঞ্জে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী

খবর টি পড়েছেন : ১৬৯
শেখ হাসিনার ডাকে মুক্তিযুদ্ধের স্বপক্ষের সবাই এখন ঐক্যবদ্ধ : রামগঞ্জে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

Alig picমনির হোসেন বাবুল, রামগঞ্জ (লক্ষ্মীপুর) : লক্ষ্মীপুরের রামগঞ্জে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, ‘জাতির জনক বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডাকে দূর্নীতির বিরুদ্ধে ঘুরে দাঁড়িয়েছে দেশের জনগণ। শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ব্যবস্থা, আইন শৃংখলার আমুল পরিবর্তনসহ সকল ক্ষেত্রে উন্নয়নে এগিয়ে যাচ্ছে দেশ। মুক্তিযুদ্ধের স্বপক্ষের সবাই এখন ঐক্যবদ্ধ।’

Shamol Bangla Ads

এ কারণে বিএনপি আন্দোলনের হুংকার দিয়ে এখন চুপচাপ। জনগণ নৈরাজ্য, অগ্নি সংযোগ পছন্দ করেননা তাই আন্দোলনের ডাকে জনগণ সাড়া দিচ্ছেনা। মানুষ এখন শান্তিতে চলাফেরা করতে ও ঘুমাতে পারেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি অতীতের চেয়ে এখন অনেক ভালো। ১২ আগষ্ট মঙ্গলবার দুপুরে রামগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় সংলগ্ন বাইপাস সড়ক চত্তরে উপজেলা আওয়ামী লীগ আয়োজিত এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এছাড়া সভায় আওয়ামী লীগসহ স্থানীয় জনগনের দাবীর মুখে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আগামী দেড় মাসের মধ্যে রামগঞ্জ উপজেলায় নির্মিত বিদ্যুতের সাব ষ্টেশনটি চালু করার আশ্বাস প্রদান করেন।
রামগঞ্জ উপজেলা আওয়ামী লীগ সভাপতি আলহাজ্ব মোঃ শাহজাহানের সভাপতিত্বে পৌর মেয়র বেলাল আহমেদের সঞ্চালনায় পথসভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, লক্ষ্মীপুর-১ রামগঞ্জ আসনের এমপি ও তরিকত ফেডারেশনের মহাসচিব লায়ন এম আওয়াল, রামগঞ্জ উপজেলা চেয়ারম্যান আকম রুহুল আমিন, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি শাহজাহান বাবুল মোল্লা, উপজেলা ভাইস চেয়ারম্যান দেলোয়ার হোসেন বাচ্চু, পৌর আওয়ামী লীগ সভাপতি আবুল খায়ের পাটওয়ারী, করপাড়া ইউপি চেয়ারম্যান মজিবুল হক মজিব। এসময় উপস্থিত ছিলেন, চাঁদপুর-লক্ষ্মীপুরে মহিলা সংরক্ষিত আসনের এমপি নুর জাহান বেগম, লক্ষীপুর-৩ আসনের এমপি শাহজাহান কামাল, লক্ষ্মীপুর-২ রায়পুর আসনের এমপি আবু নোমান, লক্ষ্মীপুর-৪ রামগতি আসনের এমপি আব্দুল্লাহ আল মামুন, জেলা পরিষদের প্রশাসক শামসুল ইসলাম, জেলা আওয়ামী লীগ সভাপতি এম আলাউদ্দিন, সাধারণ সম্পাদক মিজানুর রহিম, প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারি জাহাঙ্গীর আলম, রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ লোকমান হোসেন, উপজেলা যুবলীগ সভাপতি এমরান হোসেন এমু, সাধারণ সম্পাদক লিয়াকত হোসেন ইরান, পৌর যুবলীগের সভাপতি মোঃ শাহজাহান, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন লিটন, উপজেলা ছাত্রলীগ সভাপতি সৈকত মাহমুদ শামছু, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান ভূঁইয়া সুমন, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফয়সাল মাল, কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন রাজুসহ দলীয় অংগ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মীরা। পথসভা শেষে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লক্ষ্মীপুর জেলা আঞ্চলিক পাসপোর্ট অফিসের আনুষ্ঠানিক কার্যক্রম উদ্বোধন করতে রামগঞ্জ থেকে রওয়ানা দেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ বঙ্গবন্ধুর পলাতক খুনিদের ফাঁসির দাবিতে গাবতলীতে ছাত্রলীগের মানববন্ধন পরবর্তী সংবাদ কুমিল্লায় বিজিবি‘র উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচী’র উদ্বোধন

সর্বশেষ -

Shamol Bangla Ads
Shamol Bangla Ads