ads

মঙ্গলবার , ১২ আগস্ট ২০১৪ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

কুমিল্লায় বিজিবি‘র উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচী’র উদ্বোধন

খবর টি পড়েছেন : ১৯৭
কুমিল্লায় বিজিবি‘র উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচী’র উদ্বোধন
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

02তাপস চন্দ্র সরকার, কুমিল্লা : ১০ বর্ডার গার্ড বাংলাদেশ কর্তৃক আয়োজিত বৃক্ষরোপন কর্মসূচী-২০১৪ এর অংশ হিসেবে ১২ আগষ্ট মঙ্গলবার ইউনিট এলাকায় একটি আমের চারা রোপন করে “বৃক্ষ রোপন কর্মসূচী-২০১৪” এর শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি বিজিবি কুমিল্লা’র সেক্টর কমান্ডার উপ-মহাপরিচালক পিএসসি কর্ণেল মোহাম্মদ জিল্লুল হক। এ সময় উপস্থিত ছিলেন- বিজিবি’র অন্যান্য পদবীর সৈনিক এবং বর্ডার গার্ড পাবলিক স্কুল, কুমিল্লা’র শিক্ষক ও ছাত্র/ছাত্রীবৃন্দ।

Shamol Bangla Ads

বিজিবি কুমিল্লা’র অতিরিক্ত পরিচালক মোহাম্মদ আতাউল্লাহ জামী এ প্রতিনিধিকে জানান- এছাড়া অত্র ব্যাটালিয়নের আওতাধীন বিওপি/ক্যাম্প/ পোষ্ট/আইসিপি পর্যায়েও বৃক্ষ রোপন কর্মসূচী-২০১৪ পালিত হচ্ছে।

কুমিল্লায় বিজিবি‘র অভিযানে মাদকসহ অন্যান্য মালামাল আটক

নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মথুরাপুর বিওপির বিরাহিমপুর এলাকা হতে গতকাল মধ্যরাতে সুবেদার মোঃ হুমায়ুন কবির এর নেতৃত্বে একটি বিশেষ অভিযান পরিচালনা করে ভারতীয় ১শ’ ২ বোতল হুইস্কি আটক করেছে বিজিবি-১০। যার আনুমানিক মূল্য ১ লাখ ৫৩ হাজার টাকা। এছাড়া অন্যান্য অভিযানে বেলবাড়ি, হরিপুর, শশীদল, গাজীপুর, কেরানীনগর, বাঘবেড়, গোমতি নদীর পাড় এবং বসন্তপুর এলাকা হতে ভারতীয় হুইস্কি ৪২ বোতল, গাঁজা ৭ কেজি, কোরেক্স সিরাপ ১ বোতল, বিয়ার ৬ বোতল, জিরা ২৪ কেজি এবং পরিত্যক্ত অবস্থায় বাংলাদেশী আলু ২ হাজার ৩শ’ ৬০ কেজি আটক করেছে।
১০ বর্ডার গার্ড ব্যাটালিয়ান কুমিল্লার অতিরিক্ত পরিচালক মোহাম্মদ আতাউল্লাহ জামী এ প্রতিনিধিকে জানান- কুমিল্লা’র বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মাদকদ্রব্য সহ অন্যান্য মালামাল আটক করেছে বিজিবি। আটককৃত মাদকদ্রব্য এবং মালামালের আনুমানিক মুল্য ৩ লাখ ১৮ হাজার ৫শ’ টাকা। আটককৃত মাদকদ্রব্য ও মালামাল কুমিল্লা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর/কাস্টম্্স অফিসে জমা করা হয়েছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেখ হাসিনার ডাকে মুক্তিযুদ্ধের স্বপক্ষের সবাই এখন ঐক্যবদ্ধ… পরবর্তী সংবাদ চকরিয়ার কাকারা বনবিটে সামাজিক বনায়নের বরাদ্দ বাতিলের দাবিতে…

সর্বশেষ -

Shamol Bangla Ads
Shamol Bangla Ads