ছাতকে দু’পক্ষের সংঘর্ষে মহিলাসহ আহত ২০

খবর টি পড়েছেন : ১৭৪
ছাতকে দু’পক্ষের সংঘর্ষে মহিলাসহ আহত ২০
পড়ার সময়: ৩ মিনিট
ফন্ট:

ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি : ছাতকে দোকান চুরির ঘটনা নিয়ে দু’পক্ষের সংঘর্ষে মহিলাসহ ২০ব্যক্তি আহত হয়েছে। গুরুতর আহত ২জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে গতকাল বৃহস্পতিবার ভোরে দক্ষিণ খুরমা ইউনিয়নের মায়েরকুল নয়াগাঁও গ্রামের মৃত আফতাব আলীর পুত্র আব্দুল কদ্দুছ ও একই গ্রামের আতাবুলের পুত্র সমছু মিয়া পক্ষদ্বয়ের মধ্যে। স্থানীয় সূত্রে জানা যায়, গ্রাম সংলগ্ন সড়কের পাশে আব্দুল কদ্দুছের একটি ষ্টেশনারী দোকান রয়েছে। বুধবার গভীর রাতে দোকানের তালাভেঙ্গে মালামাল চুরি হয়ে যায়। চুরির ঘটনা নিয়ে সমছু মিয়া পক্ষকে সন্দেহ করা হলে উভয়ের মধ্যে কথা কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে। বিষয়টি স্থানীয় ব্যক্তিবর্গের মধ্যস্থতায় সালিশে নিস্পত্তি হওয়ার সিদ্ধান্ত হয়। কিন্তু বিক্ষুব্ধ সমছু মিয়া পক্ষ ফজরের নামাজের পর সংঘবদ্ধ হয়ে আব্দুল কদ্দুছের দোকানে ভাংচুর ও লুটপাট চালায়। খবর পেয়ে আব্দুল কদ্দুছ পক্ষের লোকজন দোকান রক্ষার্থে এগিয়ে গেলে উভয়পক্ষ সংঘর্ষে লিপ্ত হয়। প্রায় ঘন্টাব্যাপী সংঘর্ষে উভয়পক্ষের মহিলাসহ ২০ব্যক্তি আহত হয়। গুরুতর আহত জাহানারা বেগম (৩৫), আবুল কালাম (৫০) কে সিলেট ওসমানী মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া আহত আব্দুল কদ্দুছ (৩২), আমিন আলী (৪০), শুকুর আলী (৩৮), খুদেজা বেগম (৪৫), দিলারা বেগম (৫০), আলী হোসেন (১৮), আলী আহমদ (২০), রমিজ আলী (৪০), সোনামালা বেগম (৬৫), নুরুল ইসলাম (৫০), মোস্তফা মিয়া (৭৫), আরজক আলী (২৬)সহ অন্যান্যদের কৈতক হাসপাতালে ভর্তি করা হয়েছে। জাউয়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই কামরুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

ছাতক হাইস্কুল মার্কেটের সামনে থেকে বাস-ট্রাক সরিয়ে নিতে ইউএনও বরাবরে আবেদন

Shamol Bangla Ads

ছাতক বহুমুখি মডেল উচ্চ বিদ্যালয় মার্কেটের সামনে দূরপাল্লার বাস-ট্রাক ও অন্যান্য যানবাহন রেখে ব্যবসা ও ছাত্র-ছাত্রীদের আসা-যাওয়ায় প্রতিবন্ধকতা সৃষ্টি করার প্রতিবাদে মার্কেটের দোকান মালিকগণ স্বাক্ষরিত একটি আবেদন উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে দায়ের করেছে। বুধবার দুপুরে মার্কেটের ৩০ দোকানের মালিকগণ মার্কেটের সামনে থেকে অনাকাংখিত বাস-ট্রাক অন্যত্র সরিয়ে নেয়ার দাবীতে এ আবেদন দায়ের করেন। পাশাপাশি ছাতক পৌরসভার মেয়র আবুল কালাম চৌধুরী ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক মইনুল হোসেন চৌধুরী বরাবরে পৃথক আবেদন দায়ের করা হয়। লিখিত আবেদন থেকে জানা যায়, মার্কেট প্রতিষ্ঠার পর থেকে বিচ্ছিন্নভাবে মার্কেটের সামনে ট্রাক ও দূরপাল্লার বাস রেখে মার্কেটকে ব্যবসায় বিঘœ ঘটিয়ে আসছে। পর্যায়ক্রমে মার্কেটের সামনকে দূরপাল্লার বাস, ট্রাকের অস্থায়ী ষ্ট্যান্ডে পরিনত করা হয়। চালকদের যত্রতত্র আড্ডা দেয়ার কারনে বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা আসা-যাওয়া করতে সমস্যার সৃষ্টি হচ্ছে। এছাড়া মহিলা ক্রেতাগণ মার্কেটে আসা একেবারে বন্ধ করে দিয়েছে। ফলে মার্কেটের ব্যবসায়ীগণ লাভের পরিবর্তে প্রতি মাসে লোকসান গুনতে হচ্ছে। বিষয়টি নিয়ে ট্রাক চালকদের সাথে কথা বলে অন্যত্র সরিয়ে নেয়ার অনুরোধ করা হলে তারা হুমকি-ধামকি প্রদর্শন করে মার্কেটের সামনকে ষ্ট্যান্ড হিসেবে ব্যবহার করার সিদ্ধান্তে অটল থাকে। বিষয়টি হস্তক্ষেপ করে দ্রুত নিস্পত্তির আহবান জানিয়েছেন দোকান মালিকগণ।

Need Ads
পূর্ববর্তী সংবাদ পূর্বধলায় কর আদায় বিষয়ক মতবিনিময় সভা পরবর্তী সংবাদ ঝালকাঠিতে আশ্রয়ন প্রকল্পের সুবিধাভোগির মধ্যে সুদমুক্ত ঋণ বিতরন

সর্বশেষ -

Shamol Bangla Ads
Shamol Bangla Ads