ads

বুধবার , ১৬ জুলাই ২০১৪ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

চারঘাটে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ : আহত ১০

খবর টি পড়েছেন : ১৮৬
চারঘাটে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ : আহত ১০
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

B-16চারঘাট (রাজশাহী) প্রতিনিধি : রাজশাহীর চারঘাটে যাত্রীবাহী বাস ও বালুবাহী ট্রাকের মধ্যে মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত এবং ১০ জন আহত হয়েছে। ১৬ জুলাই বুধবার সকালে উপজেলার নাওদাড়া নামক স্থানে ওই দুর্ঘটনা ঘটে।
জানা যায় বুধবার সকালে বাঘা থেকে ছেড়ে আসা রাজশাহী গামী বাঁধন পরিবহন নামে যাত্রীবাহী একটি বাস নাওদাড়া নামক স্থানে বিপরিত দিক থেকে আসা বালুবাহী ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। স্থানীয় লোকজন বাস চালক আসাদুল, বাসের হেলপার মিঠু, ট্রাকের হেলপার লালবর আলী ও কলেজ ছাত্রী জলীসহ আহতদের চারঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরিস্থিতি অবনতি হলে জলী ও লালবরকে রামেক হাসপাতলে প্রেরণ করা হয়। হাসপাতালে নেয়ার পথে লালবর মারা যায় ও কলেজ ছাত্রী জলী রমেক হাসপাতালে চিকিৎসারত অবস্থায় বিকেল সাড়ে চার ঘটিকায় মারা যায়। নিহত লালবরের বাড়ি উপজেলার শিবপুর গ্রামে এবং জলী উপজেলার গঁওরা গ্রােেমর সাদেক মাস্টারের মেয়ে। ঘাতক ট্রাকটি পালিয়ে যায়। এ ব্যাপারে চারঘাট মডেল থানার ওসি সড়ক দুর্ঘটনায় এ পর্যন্ত ২ জন নিহত সত্যতা নিশ্চিত করেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ  জামালপুরে অটোরিকশা চালকের লাশ উদ্ধার পরবর্তী সংবাদ আমতলী পৌর শহরসহ ৫০ গ্রাম পানির নিচে

সর্বশেষ -

Shamol Bangla Ads
Shamol Bangla Ads