আমতলী (বরগুনা) প্রতিনিধি : পুর্ণিমার “জোঁয়ার” ও পুবালী বাতাসের প্রভাবে গত চার দিনের তুলনায় বুধবার পরিস্থিতির চরম অবনতি ঘটেছে। পায়রা নদীর অস্বাভাবিক জোয়ারের ও বুধবার সকাল থেকে অবিরাম বৃষ্টির পানিতে চরাঞ্চল ও পৌর শহরসহ ৫০টি গ্রাম ৪/৫ ফুট পানিতে তলিয়ে গেছে। আমতলী ফেরীর গ্যাংওয়ে তলিয়ে সকাল ৯ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত জেলা সদর বরগুনার সাথে সড়ক যোগাযোগ বন্ধ ছিল। স্বাভাবিক জোয়ারের চেয়ে ৫৯ সে.মি পানি বিপদ সীমার উপর দিয়ে প্রভাহিত হয়েছে। গত চার দিনের তুলনায় পানির তীব্রতা৩/৪গুণবেশী। এ তথ্য দিয়েছেন পাউবোর বরগুনা নির্বাহী প্রকৌশলী আবদুল মালেক মিয়া। আমতলী-তালতলী উপজেলার তেতুলবাড়ীয়া,জয়ালভাঙ্গা,বালিয়াতলী, পশ্চিম ঘটখালী বাঁধের বহু অংশ ভেঙ্গে গেছে।
পুর্ণিমার জোঁয়ার ও পুবালী বাতাসের কারণে পায়রা নদীতে স্বাভাবিক জোয়ারের চেয়ে কয়েক গুণ পানি বৃদ্ধি পেয়ে আমতলীর পৌর শহরের পুরাতন বাজার, শ্বশ্মানঘাট, বালিয়াতলী, পশুরবুনিয়া, ঘটখালী, গুলিশাখাল তালতলীর খোট্টারচর, জয়ালভাঙ্গা, তেতুলবাড়ীয়া, গাবতলী,নলবুনিয়া, চরপাড়া,নিন্দ্রাচর,সোনারচর, ছকিনা, ছোট আমখোলা ও নিশানবাড়ীয়ার নিম্নাঞ্চলসহ ৫০টি গ্রাম ৪/৫ ফুট উচ্ছে নদীর পানিতে প্লাবিত হয়েছে। এতে ফসলী জমি ও বাড়ী ঘর তলিয়ে গেছে। আমতলীর ফেরী ঘাটের গ্যাংওয়ে ৪ ঘন্টা তলিয়ে গেছে। এতে শত শত যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হয়েছে।এদিকে প্রচন্ড পানির চাপে পানি উন্নয়ন বোর্ডের তেতুলবাড়ীয়া, জয়ালভাঙ্গা, বালিয়াতলী, পশ্চিম ঘটখালী বাঁধের বহু অংশ ভেঙ্গে গেছে। পশ্চিম ঘটখালীর ভেড়ী বাঁধের ২০ মিটার ভেঙ্গে যাওয়ার সাথেসাথে গ্রামবাসী তাৎক্ষনিক মাটি দিয়ে ভাঙ্গন রোধ করেছে বলে স্থানীয় লোকজন জানিয়েছে।
বরগুনার নির্বাহী প্রকৌশলী আবদুল মালেক জানান আমতলী ও তালতলীর বিভিন্ন স্হানে ৬/ ’শ মিটার ভেড়ী বাঁধের ক্ষতি হয়েছে।



















