ads

বুধবার , ১৬ জুলাই ২০১৪ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

কালীগঞ্জে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত

খবর টি পড়েছেন : ২১৫
কালীগঞ্জে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

মাফুজা আফরিন মনি, কালীগঞ্জ (গাজীপুর) : অপরাধ দমন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন করার লক্ষে বুধবার দুপুরে গাজীপুরের কালীগঞ্জ থানা কর্তৃক আয়োজিত থানা চত্বরে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে।
থানার অফিসার ইনচার্জ মো. নাজমুল হক ভূইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুরের পুলিশ সুপার মো. আব্দুল বাতেন পিপিএম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- কালীগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার শফিউর রহমান ও উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান মো. আমজাদ হোসেন। থানার ইন্সপেক্টর (তদন্ত) নিতাই চন্দ্র সরকারের পরিচালনায় বক্তব্য রাখেন- উপজেলা কমিউনিটি পুলিশের সভাপতি এবিএম তারিকুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক পরিমল চন্দ্র ঘোষ, সদস্য কামাল উদ্দিন দেওয়ান, ইউপি চেয়ারম্যান মো. সিরাজ মোড়ল, জয়নাল আবদীন, মোফাজ্জল হোসেন, সাবেক ইউপি চেয়ারম্যান আজাদ ফারুক আহমেদ, সাংবাদিক আব্দুর রহমান আরমান প্রমূখ।
উপজেলা আওয়ামীলীগের সদস্য কামাল উদ্দিন দেওয়ান বলেন, কালীগঞ্জের অনেক জায়গায় মাদক বেচাকেনা হচ্ছে, এ ব্যাপারে স্থানীয় নেতৃবৃন্দ এবং পুলিশ প্রশাসন আন্তরিক হলে কালীগঞ্জ থেকে মাদক নির্মূল করা সম্ভব হবে।
ওসি নাজমুল হক বলেন, ইতিমধ্যে এলাকার বহু মাদক ব্যবসায়ীদেরকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া প্রায় সকল মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে।
পুলিশ সুপার মো. আব্দুল বাতেন বলেন, কালীগঞ্জে প্রতি মাসে একবার ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হবে। মাদকসহ যে কোন ধরনের অপরাধ আন্তরিকতার সাথে দমন করা করা হবে। বিশেষ করে মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি আশ্বস্ত করেছেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ধর্ষণ রুখতে মোবাইল বন্ধের প্রস্তাব পরবর্তী সংবাদ আদমদীঘিতে গরীব মুক্তিযোদ্ধাদের মাঝে শাড়ী, লুঙ্গি ও সেমাই-চিনি…

সর্বশেষ -

Shamol Bangla Ads
Shamol Bangla Ads