ads

বুধবার , ১৬ জুলাই ২০১৪ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

আদমদীঘিতে গরীব মুক্তিযোদ্ধাদের মাঝে শাড়ী, লুঙ্গি ও সেমাই-চিনি বিতরন

খবর টি পড়েছেন : ১৮৬
আদমদীঘিতে গরীব মুক্তিযোদ্ধাদের মাঝে শাড়ী, লুঙ্গি ও সেমাই-চিনি বিতরন
পড়ার সময়: ৫ মিনিট
ফন্ট:

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : পবিত্র ঈদুল ফিতর উপকক্ষে গতকাল মঙ্গলবার দুপুরে বগুড়ার আদমদীঘি উপজেলা পরিষদ সভাকক্ষে দানশীল ব্যাক্তিদের সহযোগীতায় উপজেলার ২ শতাধিক গরীব বীর মুক্তিযোদ্ধা ও বিধবা পরিবারের মাঝে শাড়ী লুঙ্গি, সেমাই চিনি ও নগট টাকা বিতরন করা হয়। 

Shamol Bangla Ads

এ উপলক্ষে এক আলোচনা সভা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার আব্দুল হামিদের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহি অফিসার রুহুল আমিন। আরও বক্তব্য রাখেন সান্তাহার আলতা সিডিকেটের মালিক দানশীল ব্যক্তি¡ মুক্তিযোদ্ধা প্রকৌশলী নজরুল ইসলাম, পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক দানশীল ব্যক্তি আলহাজ্ব এস.এম জাহিদুল বারি, ডেপুটি কমান্ডার আবির উদ্দিন, বুলবুল, আনছার আলী প্রমূখ। পরে প্রধান অতিথি মুক্তিযোদ্ধাদের মাঝে ঈদ সমগ্রী বিতরন করেন।

আদমদীঘিতে হরিজনদের সাথে স্থানীয় নেতৃবৃন্দের মত বিনিময় সভা

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি ঃ গতকাল মঙ্গলবার বেলা ১১টায় আদমদীঘির সান্তাহার চা-বাগান হরিজন কলোনীতে পল্লী সহযোগী বিষয়ক সংস্থা আরকোর আয়োজনে স্থানীয় প্রশাসন, সাংবাদিক, জনপ্রতিনিধি ও হরিজন নেতৃবৃন্দের সাথে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
হরিজন কল্যান সমিতির সভাপতি শ্রী যমুনা বাশফোঁরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল মহিত তালুকদার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার রুহুল আমিন, সান্তাহার পৌরসভার মেয়র তোফাজ্জল হোসেন ভুট্টু, আরও বক্তব্য রাখেন পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক এস এম আখতারুজ্জামান মিঠু, পৌর যুবদলের সভাপতি মামুনুর রশিদ মামুন, কাউন্সিলর গোলাম মোস্তফা, আরকোর প্রজেক্ট ম্যানেজার শুকলা মূখার্জী, আরিফ প্রমুখ।

আদমদীঘির সান্তাহার রেলের লক্ষধিক টাকার ২টি গাছ মাত্র ৩২ হাজার টাকায় বিক্রি

Shamol Bangla Ads

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি ঃ ঝড়ে পড়ে যাওয়া সান্তাহার রেলওয়ের লক্ষাধিক টাকা মুল্যের বৃহৎ দু”টি গাছ নাম মাত্র ৩২ হাজার টাকায় বিক্রি করা হয়েছে। কিনে নিয়েছেন সান্তাহার পৌর আওয়ামী লীগের সভাপতি আবুল কাসেম। গত শনিবার ব্যাপক প্রচার না করেই নিলামে সান্তাহার রেলওয়ে প্রকৌশল বিভাগ (কার্য) তার দপ্তরে আওয়ামী লীগ ও শ্রমিক লীগের নেতাদের নিয়ে এই নিলাম প্রক্রিয়া সম্পন্ন করেন বলে স্থানীয়রা জানান। ফলে রেল কতৃপক্ষ বিপুল অংকের রাজস্ব থেকে বঞ্চিত হয়েছে।
এলাকাবাসীর জানান, গত ২৭ এপ্রিল ঝড়ে সান্তাহার ইয়ার্ড এলাকায় বিশাল আকৃতির একটি বটগাছ ও সাহেবপাড়া পাড়ায় একটি শিমুল গাছ উপড়ে যায়। গাছ গুলো দুই মাস এই ভাবেই পড়ে থাকার পর গত ১২ জুলাই সান্তাহার উর্ধতন উপ-সহকারীর কার্যালয়ে নিলামের ব্যবস্থা করা হয়। কোন প্রকার প্রচারনা ছাড়ায় শুধু অফিসের বোর্ড নিলাম সংক্রান্ত নোটিশ টাঙ্গিয়ে স্থানীয় আওয়ামী লীগ ও শ্রমিক লীগ নেতাদের উপস্থিতিতে রেলওয়ের উর্ধতন উপ-সহকারী প্রকৌশলী মতিউর রহমান লক্ষাধিক টাকা মূল্যের গাছ দুটি মাত্র ৩২ হাজার টাকায় বিক্রি সম্পন্ন করেন।
সান্তাহার পৌর আওয়ামী লীগের সভাপতি আবুল কাসেম নিলামে শ্রমিক লীগ নেতাদের উপস্থিত থাকার কথা স্বীকার করে বলেন, বৈধ প্রক্রিয়ায় নিলামের মাধ্যমে গাছ ২টি কেনা হয়েছে। নাম প্রকাশ না করার শর্তে এলাকার একাধিক কাঠ ব্যবসায়ী জানান, ব্যাপক প্রচার প্রচারনা করে গাছ ২টি বিক্রি করা হলে এর মুল্যে লক্ষাধিক টাকা হতো। সান্তাহার উর্ধতন উপ-সহকারী প্রকৌশলী (কার্য) মতিউর রহমান মামুন জানান, গাছ ২টি জ্বালানী কাঠ হিসেবে নিলামে বিক্রি করা হয়েছে এ কারনে বিক্রয় মুল্যে সঠিক হয়েছে। গাছ বিক্রি বিষয়ে ব্যাপক প্রচারের কোন বিধান নেই। অফিসের নোটিশ বোর্ডে এ সংক্রান্ত নোটিশ টাঙ্গিয়ে দেওয়া হয়েছে।

আদমদীঘিতে ব্যাটারী গলিয়ে শিশা তৈরী পরিবেশের মারাত্বক হুমকি ঃ ১৮০ কেজি উদ্ধার

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি ঃ বগুড়ার আদমদীঘি ও সান্তাহারে অবৈধ ভাবে ব্যাটারী গলিয়ে শিশা জাতীয় পদার্থ তৈরী করায় তার ধুয়া ও গন্ধে এলাকার পরিবেশ মারাতক্ব বিঘœ ঘটছে। গত সোমবার রাতে আদমদীঘি থানার টহল পুলিশ সান্তাহার ঢাকা বাইপাস সড়কের গেঞ্জি কারখানার পিছন থেকে প্রায় ১৮০ কেজি ওজনের সাড়ে ৫টি শিশার বার উদ্ধার করেছে। এ ব্যাপারে আদমদীঘি থানায় একটি সাধারন ডাইরী করা হয়েছে।
স্থানীয়রা জানায়, এক শ্রেনীর অসাধু ব্যবসায়ী বিভিন্ন স্থান থেকে ব্যাটারী নিয়ে এসে উপজেলার বড় আখিড়া, সান্তাহার বশিপুর ও ঢাকা পাইপাস সড়কের গেঞ্জি মিলের পিছনে চুলা তৈরী করে অবৈধ ভাবে ব্যাটারী গলিয়ে শিশা তৈরী করে দেশের বিভিন্ন স্থানে পাচার করা হয়। সম্পতি শিশা সহ ধরা পড়ায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে সাজা দেয়া হয়। শিশা তৈরী অব্যাহত থাকায় এলাকার পরিবেশ মারাত্বক ভাবে বিঘœ ঘটছে। এলাকাবাসি শিশা তৈরী বন্ধের আহবান জানান।

আদমদীঘিতে প্রকল্পের কাজে অনিয়মের প্রতিবাদ করায় ইউপি সদস্য লাঞ্চিত

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি ঃ বগুড়ার আদমদীঘি সদর ইউনিয়নের ৯ নম্বর ওয়াডের করজবাড়ী গ্রামে রাস্তায় ইট বিছানো কাজে অনিয়মের প্রতিবাদ করায় গতকাল মঙ্গলবার বিকেলে রেজাউল ইসলাম বাবু নামের ওই ওয়াডের সদস্য অপর সদস্য কতৃক শারীরিক ভাবে লাঞ্চিত হয়েছে। এ ঘটনায় এলাকায় চাপা ক্ষোভের সৃষ্ঠি হয়েছে।
৯নং ওয়াডের সদস্য রেজাউল ইসলাম বাবু জানান করজবাড়ী গ্রামের ব্রীজ হতে আতোয়ারের বাড়ী পর্যন্ত রাস্তায় ব্রিক ছোলিং কাজের জন্য কাবিটা প্রকল্পের ১ লাখ ৬৪ হাজার টাকা বরাদ্দ দেয়া হয়। ওই প্রকল্পের সভাপতি হিসাবে সংরক্ষিত নারী সদস্যা লাইলী বেগমকে রাখা হয়। উল্লেখিত কাজে অনিয়মের অভিযোগ এনে শামীম রেজা নামের এক ব্যাক্তি উপজেলা নির্বাহি অফিসারের নিকট লিখিত আবেদন করেন। যা তদন্তাধীন রয়েছে। গতকাল মঙ্গলবার বিকেল সাড়ে ৩ টার সময় ইউপি সদস্য রেজাউল ইসলাম বাবু ওই প্রকল্পে মাত্র ৬ হাজার ইটের কাজ করা সহ অনিয়মের কথা বলায় অপর ওয়াডের সদস্য মনোয়ারুল ইসলাম বকুল ও মনজুরুল ইসলামের সাথে কথা কাটা কাটির এক পর্যায়ে রেজাউল ইসলাম বাবুকে শারীরিক ভাবে লাঞ্চিত করে বলে জানান। ইউপি সদস্য মনোয়ারুল ইসলাম বকুল জানান শুধু ধাক্কাধাক্কি হয়েছে। সদর ইউপি চেয়ারম্যান রফি আহম্মেদ আচ্চু জানান অন্য কথা নিয়ে ঘটনা ঘটেছে। আজ বুধবার পরিষদে জরুরী সভা আহবান করা হয়েছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ কালীগঞ্জে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত পরবর্তী সংবাদ কালীগঞ্জে মাদক ব্যবসায় বাধা দেওয়ায় গ্রামবাসীর উপর হামলা

সর্বশেষ -

Shamol Bangla Ads
Shamol Bangla Ads