আবুল কাশেম, বাসাইল (টাঙ্গাইল) : প্রখর রৌদ্রে এক পাশে ক্রেচারের সাহায্য নিয়ে একপায়ে ভর করে চলছে সোনা মিয়া । উদ্দেশ্য ভিক্ষা করে রুটি-রুজি করা। শতকষ্ট হলেও সামনে চলতে হবে, পৌছাতে হবে গন্তব্যে । নাহলে পরিবার পরিজন নিয়ে না খেয়ে দিনাতিপাত করতে হবে।ভিক্ষা করা তার পছন্দ নয়,পঙ্গু হওয়ায় এ ছারা উপায়ও নেই তার।সে আফসোসের সুরে উচ্চারণ করে, ইস্ যদি কেউ আমাকে সহযোগীতা করত আমি আর এই পেশায় থাকতাম না। ছোট হলেও একটা ব্যবসা করতাম যা লাভ হতো তা দিয়ে সংসার চালাতাম । এই পেশা আর ভাল লাগে না । মনে হাজার রকম চিন্তা, কবে আমার দু:খ শেষ হবে । এই ভেবে ভেবে করটিয়া হাটের বিভিন্ন দোকানে দোকানে টাকা চেয়ে হাত পাতছেন কাশিল ইউনিয়নের বাংড়া গ্রামের পঙ্গু সোনা মিয়া (৫০)। হঠাৎ কাজের ফাকে কথা হয় সোনা মিয়ার সাথে । কেমন দিন চলছে জানতে চাইতেই দীর্ঘশ্বাস ছেড়ে সোনা মিয়া বলে আর ভাই আমার জীবন : রাস্তা-ঘাট , ব্রীজ -কালভার্ট হয় এলাকার উন্নয়ন ও মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য আর নথখোলা ব্রীজ হইছিল আমার ভাগ্য কাইড়া নেওয়ার জন্য । কেন জানতে চাইলে সোনা মিয়া জানায় প্রায় ২০ বছর আগের কথা

আমি তখন রিকশা চালাতাম দিন ১৫০/২০০ টাকা রোজি অইত এই টাকা দিয়ে আমার সংসার চলতো ভালভাবেই, সুখেই কাটত বৌ-পুলাপান নিয়ে আমার সংসার। নথখোলা ব্রীজের কাজ শুরু হইল মরা নদী নির্মানাধীন ব্রীজের তলা দিয়েই রিকশা চালাতাম । রিকশা নিয়ে যাচ্ছি ব্রীজের তল দিয়ে হঠাৎ উপর থেকে কি যেন আমার উপরে পড়ল আমি আর কিছু জানিনা । ৪ দিন পর যখন আমার জ্ঞান ফিরল তখন দেখি আমি টাঙ্গাইল হাসপাতালের বিছানায় শুয়ে আছি । তখন আমার স্ত্রী আমাকে সব বলল ,আমি যখন ব্রীজের তল দিয়ে রিকশা নিয়ে যাচ্ছিলাম তখন নির্মানাধীন ব্রীজ থেকে বিশাল একটি লোহার পাটাতন সিমেন্ট সহ আমার উপড়ে পড়ে এবং সে আঘাতে আমার একটি পা সম্পূর্ণ অকেজু হয়ে যায়, হাত দিয়ে শক্ত কোন কাজ করতে পারি না। শরীরে বিভিন্ন রোগ বালাই এসে জমে আছে, এখনো অমাবস্যা-পূর্ণিমায় সাড়া শরীর ব্যাথা করে । কোন ক্ষতি পুরণ পাইছে কিনা জানতে চাইলে বলে ব্রীজের কাজে আসা সানমুন কোম্পানী ১০ লাখ টাকা দিয়েছিল। কিন্তু মাত্র ২লাখ টাকা আমি পাইছিলাম আর বাকী টাকা দালালরা খাইয়া ফালাইছে। আমি যে ২ লাখ টাকা পাইছিলাম তা দিয়ে চিকিৎসা করতেই শেষ হয়ে গেছে । দুই ছেলে ও দুই মেয়ের জনক সোনা মিয়া অতি কষ্টে মেয়ে দুটি বিয়ে দিলেও ছেলেদের তেমন মানুষ করতে পারেনি । তারা বিবাহ করে সংসার করছে । সোনা মিয়া বলে ছেলেদেরই চলে না আমারে কি দিব । সারাদিন ক্রেচারে ভর করে এদোকান সেদোকানে সাহায্যে পাওয়ার জন্য ভিক্ষার হাত Ÿাড়াই কেউ দেয় আবার কেউ দেয়না এভাবেই সব জায়াগায় ঘুরে-ফিরে যা পাই তা দিয়ে সংসার চালাতে খুবই কষ্ট হয়। আবার কোন দিন যদি বের হতে না পাড়ি সেদিনের অবস্থা খুবই খারাপ নাখেয়েও থাকতে হয় । ২০ বছর যাবৎ এভাবে ভিক্ষাকরে সংসার চালাচ্ছি এখন আর পারি না । শরীরে আর কুলায় না যদি কেউ আমাকে ব্যবসার জন্য কিছু টাকা দিত তাহলে একটা দোকান দিতাম । আর একটু আয়েসি জীবন কাটাতে পারতাম



















