ads

মঙ্গলবার , ১৫ জুলাই ২০১৪ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

মেহেরপুরে মশাল জ্বালিয়ে ব্যতিক্রমধর্মী মানববন্ধন

খবর টি পড়েছেন : ১৬৭
মেহেরপুরে মশাল জ্বালিয়ে ব্যতিক্রমধর্মী মানববন্ধন
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

Pic-3মেহের আমজাদ, মেহেরপুর : প্রকাশ্যে মাদক দ্রব্য বিক্রি ও বন্ধের দাবিতে মেহেরপুর শহরের হালদারপাড়া যুব সম্প্রদায়ের উদ্যোগে ১৪ জুলাই সোমবার সন্ধ্যায় মশাল জ্বালিয়ে ব্যতিক্রমধর্মী মানব বন্ধন করা হয়। মেহেরপুর জেলা যুবলীগের সাংগাঠনিক সম্পাদক মিজানুর রহমান হিরণের নেতৃত্বে প্রায় অর্ধশতক যুবক ওই ব্যতিক্রম ধর্মী মানব বন্ধনে অংশ গ্রহণ করেন। এর আগে মাদক ব্যবসাীদের নাম সম্বলিত পোষ্টারিং করা হয়। এসময় ইমন বিশ্বাস, আলম, সুজন বিশ্বাস প্রমুখ সেখানে উপস্থিত ছিলেন।

মেহেরপুরে দরিদ্র মুক্তিযোদ্ধা ও মেধাবী ছাত্র-ছাত্রীদের অর্থ সহযোগিতা প্রদান

Shamol Bangla Ads

মেহেরপুর জেলা পরিষদের উদ্যোগে গতকাল সোমবার বেলা এগারটার দিকে জেলা পরিষদ সম্মেলন কক্ষে মেহেরপুর জেলার দরিদ্র ৬০ জন মুক্তিযোদ্ধা ও মাধ্যমিক পর্যায়ে ৪৫ জন মেধাবী ছাত্র-ছাত্রীকে এককালীন অর্থ সহযোগিতা প্রদান করা হয়েছে। মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য প্রফেসর ফরহাদ হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠানিকভাবে মুক্তিযোদ্ধাদের হাতে ৫ হাজার টাকা করে এবং কৃতি ছাত্রছাত্রীদের হাতে ৩ হাজার টাকা করে তুলে দেন।
জেলা পরিষদ প্রশাসক অ্যাড. মিয়াজান আলীর সভাপতিত্বে অর্থ প্রদান অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর-২(গাংনী) আসনের সংসদ সদস্য মকবুল হোসেন, জেলা প্রশাসক মাহমুদ হোসেন, গনপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী আহসান উল্লাহ ও জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বশির আহম্মেদ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আবুল হাসানাৎ মোঃ লতিফুল কবীর। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি আলহাজ মোঃ আসকার আলী, অ্যাড. ইব্রাহীম শাহিন, শিক্ষার্থী সাদ্দাম হোসেন প্রমুখ।

Need Ads
পূর্ববর্তী সংবাদ পূর্বধলায় জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত পরবর্তী সংবাদ নন্দীগ্রাম উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মনোনীত

সর্বশেষ -

Shamol Bangla Ads
Shamol Bangla Ads