মোহাম্মদ আলী জুয়েল, পূর্বধলা (নেত্রকোনা) : নেত্রকোনার পূর্বধলা উপজেলায় জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা ও সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে সোমবার বিকেলে জেলা পরিষদ অডিটরিয়ামে মতবিনিয়ম করেছেন নেত্রকোনায় সদ্য যোগদানকৃত জেলা প্রশাসক ড. তরুণ কান্তি শিকদার। সভায় উপজেলার মুক্তিযোদ্ধা, শিক্ষক, সাংবাদিক ও রাজনৈতিক নেতৃবৃন্দসহ গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

পূর্বধলা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হেলাল উদ্দিনের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান জাহিদুল ইসলাম সুজন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক ড. মো. মাহে আলম, ম্যাজিস্ট্রেট প্রণয় চাকমা, মহিলা ভাইস চেয়ারম্যান হোসনে আরা বেগম লুৎফা, অধ্যক্ষ মো. শহীদুল্লাহ্ খান, পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুশফিকুর রহমান, মুক্তিযোদ্ধা কমান্ডার নিজাম উদ্দিন, আব্দুল খালেক, সুধাংশু শেখর তালুকদার, মুখলেছুর রহমান খান ভাসানী প্রমূখ।



















