ওবায়দুল ইসলাম রবি, রাজশাহী: বিভাগীয় শহর রাজশাহী হলেও নিয়ম-নীতির অভাব রয়েছে অনেকাঙশে কম। এলোমেলো এবং অবৈধভাবে গড়ে উঠেছে দোকযা নগরীর ফুটপাতের বেশীর ভাগই চলে গেছে অবৈধ দখলে। এরই মধ্যে দখলদাররা বসেছেন হরেক রকমের ব্যবসা নিয়ে। মাঝে মধ্যে উচ্ছেদ উভিযান চললেও দিন কয়েক পরে আবারো দখল হয়ে যায় উদ্ধার হওয়া ফুটপাত। এতে ভোগান্তি যেন কাটছেনা পথচারীদের।রাজশাহী নগরীর লক্ষ্মীপুর ও রাজশাহী মেডিকেল কলেজের সামনের সড়কে রাতদিন ২৪ ঘণ্টা মানুষের ভিড় লেগে থাকে। রীতিমতো ফুটপাতের ওপরে শামিয়ানা টানিয়ে বসেছে ভাতের হোটেল। তার পাশে রয়েছে ভ্যানের ওপরে দোকান। রোববার সেখানে গিয়ে দেখা যায়, উচ্ছেদ অভিযানের পর আরও দোকান বেড়েছে। ভ্যানের ওপরে দোকান রয়েছে—এমন একজন বলেন, উত্তর পাশের ফুটপাতটিই হাসপাতালে আসা মানুষের জন্য বেশি জরুরি। তারা দক্ষিণ পাশে ছিলেন। মাস ছয়েক আগে তাদের উচ্ছেদ করা হলে সবাই উত্তর পাশে আসেন।হাসপাতালের জরুরি বিভাগের প্রধান ফটকের সামনেই প¬াস্টিকের সামগ্রী নিয়ে বসেছেন কয়েকজন ব্যবসায়ী। পাশেই রয়েছেন ফল ব্যবসায়ীরা। যেটুকু জায়গা বাকি রয়েছে তা দখল করে দাঁড়িয়ে রয়েছে রিকশা ও অটোরিশা। ফলে মুমূর্ষু রোগী নিয়ে স্বজনদের সেখান দিয়ে যাতায়াতের অবশিষ্ট জায়গা নেই বললেই চলে।অন্যদিকে, নগরের সাহেব বাজার এলাকায় ফুলের দোকান আর ফলের দোকান যেন ফুটপাতেরই ব্যবসা হয়ে দাঁড়িয়েছে। তার সঙ্গে রয়েছে তালাচাবি মেরামত, গামছা-লুঙ্গি, সুতা-দড়ি, টুপি, বেল্ট, আতর-সুরমার দোকান। সাহেব বাজারের ওভারব্রিজের পাশে আম ব্যবসায়ীরা তাদের দোকানের আমের সিংহভাগই ফুটপাত ছেড়ে রাস্তার ওপরে নামিয়ে রেখেছেন।ফুটপাতের ওপরে মালামাল রেখে কীভাবে ব্যবসা করছেন, জানতে চাইলে ব্যবসায়িরা রসিদ বের করে বলেন, প্রতিদিন এই জায়গা ব্যবহারের জন্য সিটি করপোরেশনকে পাঁচ টাকা করে খাজনা দিতে হয়।অন্যদিকে, নগরের জামাল সুপার মার্কেটের সামনে রাস্তার উত্তর পাশে একটি বাজার রয়েছে। শিরোইল স্টেশন মার্কেট ও বাস টার্মিনাল এলাকার ফুটপাতের পুরোটা জুড়েই চলে ব্যবসা। রেশম বোর্ডের উত্তরের দেয়াল ঘেঁষে ফুটপাতের ওপরে কাপড়ের দোকান আর পূর্ব পাশে এখন বসেছে আমের দোকান।পথচারীরা বলছেন, নগরের ফুটপাতগুলো যদি পথচারীর জন্য উন্মুক্ত হয় তাহলে অনেক দুর্ঘটনা কমে যাবে। পথচারীরাও শহরের মধ্যে চলাফেরা করে শান্তি পাবেন। দিনকে দিন ফুটপাত অবৈধ দখলে চলে যাওয়ায় আইন-শৃংখলা বাহিনী ও নগর সংস্থার দায়-দায়িত্ব নিয়ে সংশয় প্রকাশ করেছেন তারা।নগর সংস্থার প্রধান প্রকৌশলী মো. আশরাফুল হক বলেন, ‘সিটি করপোরেশনের পক্ষ থেকে কোটি কোটি টাকা ব্যয় করে সুন্দর ফুটপাত তৈরি করা হচ্ছে। এখন এই সব ফুটপাত বেদখল হয়ে যাচ্ছে। এ জন্য পুলিশ প্রশাসন এবং বর্তমান রাজনৈতিক দলেরও ইতিবাচক ভূমিকা থাকার দরকার আছে।রাজশাহী ফুটপাত ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আইয়ুব আলী তালুকদার বলেন, দীর্ঘদিন থেকেই ফুটপাত ব্যবসায়ীদের পুনর্বাসনের কথা বলা হচ্ছে। পুনর্বাসন করা হলে তারা ফুটপাতে থাকবেন না। এখন খাজনা দিয়েই ব্যবসা করছেন।সিটি করপোরেশন থেকে জানা গেছে, নগরীর মোট পাকা সড়ক রয়েছে ৪১০ কিলোমিটার। এ সড়কের ১৫ কিলোমিটার ফুটপাত আছে। এর মধ্যে সম্প্রতি ১২ কিলোমিটার ফুটপাতে নকশাযুক্ত টাইলস বসানো হয়েছে। এতে চার কোটি ৮৭ লাখ টাকা ব্যয় হয়েছে। বাকি সড়কে ফুটপাত তৈরি করা হয়নি। নগরের মানুষের চলাচল নির্বিঘœ করতে এবং দুর্ঘটনা এড়াতে ফুটপাত তৈরি করা হয়, কিন্তু এই ফুটপাত অবৈধ দখলদারদের কবলে পড়ে এখন মানুষের দুর্ভোগের কারণ হচ্ছে।মহানগর পুলিশের উপকমিশনার (সদর) তানভীর হায়দার চৌধুরী বলেন, ফুটপাতগুলো দখল মুক্ত করতে প্রায় প্রতিনিদিনই অভিযান চলছে। গতকাল শনিবার নগরীর তালাইমারী এলাকায় অভিযান চালিয়ে ১৫টি অবৈধ দোকান উচ্ছেদ করা হয়েছে। এছাড়া অবৈধ দখল ঠেকাতে ট্রাফিক বিভাগের পুলিশ কর্মকর্তাদের সঙ্গে কথা বলবেন বলে জানান তিনি। একই উচ্ছেদ অভিযান চলবে বলেও জানান।



















