ads

শনিবার , ১২ জুলাই ২০১৪ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বাঘায় ঈদকে সামনে রেখে তাঁতীরা গামছা বুনতে ব্যস্ত

খবর টি পড়েছেন : ২১০
বাঘায় ঈদকে সামনে রেখে তাঁতীরা গামছা বুনতে ব্যস্ত
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

Gamcha-1রাজশাহী প্রতিনিধি : ঈদকে সামনে রেখে বাঘার তাঁতীরা গামছা বুনাতে ব্যস্ত হয়ে পড়েছে। রাজশাহীর বাঘা উপজেলার আড়ানী রুস্তমপুর-মমিনপুরে চলছে ঈদের কাজ। তারা ব্যস্ত সময় পার করছে বিভিন্ন রংগের গামচা বুনানোর কাজ নিয়ে।

Shamol Bangla Ads

তাঁতীরা জানান, গত বছর তাঁতে গামচা বুনানোর জন্য শ্রমিক পাওয়া যেতনা। কিন্তু এবছর কিছু শ্রমিক কাজ শুরু করছে। তারা আরো জানান, একজন শ্রমিক কাজ করে সন্তষ্ট জনক আয় করছে। ফলে ঈদকে সামনে রেখে ব্যস্ত হয়ে উঠেছে। অচল হয়ে যাওয়া তাঁতিরা কাজে ফিরে এসেছে। ওই গ্রামে তাঁত সংখ্যা প্রায় তিন শতাধিক। পুঁজির অভাবে তারা তাঁত বন্ধ করে দিয়েছিল। বন্ধ হওয়া তাঁতের সঙ্গে জড়িত শ্রমিকরা পুনরায় কাজ শুরু করেছে। ওই গ্রামে বৃটিশ শাসনামলে এলাকায় হস্ত চালিত তাঁত শিল্প গড়ে উঠে। তাঁতিরা শুধু গামছাই তৈরী করে। স্বাধীনতার পরেও ন্যায্য মুল্যে রাজশাহীর বিসিকের মাধ্যমে সুতা বিক্রির ব্যবস্থা ছিল। এ ব্যবস্থায় তাঁতিরা সল্প মুল্যেই সুতা কিনত। কিন্তু সে ব্যবস্থা পরবর্তী সময়ে বন্ধ হয়ে যায়। এছাড়া পার্শ্ববর্তী ভারত থেকে অবৈধ ভাবে কাপড় আসতে শুরু করে। এ সব বিভিন্ন সমস্যার কারনে তাঁত বন্ধ করে দেয়। বর্তমানে এ শিল্পকে বাঁচিায়ে রাখতে সহজ সর্তে ঋণ এবং প্রশিক্ষনের ব্যবস্থার দাবি করেন তাঁতিরা।

Need Ads
পূর্ববর্তী সংবাদ তারাকান্দা থেকে ছিনতাইকৃত সিএনজি ঝিনাইগাতীতে উদ্ধার : গ্রেফতার… পরবর্তী সংবাদ রয়েল কমনওয়েলথ মহাসচিবের কুমিল্লা পরিদর্শন

সর্বশেষ -

Shamol Bangla Ads
Shamol Bangla Ads