ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি : ময়মনসিংহের তারাকান্দা থেকে ছিনতাইকৃত সিএনজি ঝিনাইগাতী থেকে উদ্ধার করেছে শেরপুরের ডিবি পুলিশ। ১১ জুলাই শুক্রবার ডিবি পুলিশ অভিযান চালিয়ে ফাকরাবাদ গ্রামের আসর আলী’র পুত্র রবিনকেসহ ছিনতাইকৃত সিএনজিটি আটক করে।

পুলিশ সূত্রে জানা গেছে, গত শুক্রবার রাতে যাত্রী সেজে ক’যুবক তারাকান্দা থানার কাজিয়া কান্দা গ্রামের নেওয়াজ আলীল পুত্র শফিকুল ইসলাম (৩০) এর সিএনজি ভাড়া নেয়। পরে যাত্রী বেশী দুবৃর্ত্তরা শফিকুলকে গলা কেটে হত্যার পর সিএনজি ও মোবাইল সেট নিয়ে পালিয়ে যায় ।



















