কেশবপুর (যশোর) প্রতিনিধি : কেশবপুরের ঝিকরা গ্রামের মিজানুর রহমান তার বোনকে যৌতুকের দাবিতে পরিকল্পিতভাবে হত্যা প্রচেষ্টার অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন। ১১ জুলাই শুক্রবার বিকেলে কেশবপুর প্রেসক্লাবে ওই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

লিখিত বক্তব্যে মিজানুর রহমান জানান, আনুমানিক ১৩ বছর পুর্বে তার বোন পারভিনা খাতুনকে উপজেলার শ্রিপুর গ্রামের মৃত হোসেন আলী মালীর ছেলে হারিজুল ইসরামের সাথে ইসলামী শরিয়ত মোতাবেক বিয়ে হয়। সংসারে তাদের ৩টি সন্তান রয়েছে। বিয়ের ৬/৭ বছর সুখে শান্তিতে কাটলেও স্বামী হারিজুলের যৌতুক লীপ্সা ও পরকীয়া প্রেমে আসক্ত হওয়ায় পারভিনার ওপর কারণে অকারণে স্বামী হারিজুলের দৈহিক নির্যাতনের মাত্রা বেড়ে যায়। গত ১০ জুলাই তার বোন পারভিনাকে পাষন্ড স্বামী হারিজুর মারপিট করে মৃত্যু নিশ্চিত ভেবে ফেলে রেখে বাড়ি থেকে নিরুদ্দেশ হয়। পরবর্তীতে খবর পেয়ে পিতা নুর আলী পারভিনাকে উদ্ধার করে কেশবপুর হাসপাতালে ভর্তি করে। চরম অত্যাচরি যৌতুক লোভী ও পরকীয়া প্রেমে আসক্ত হারিজুলের বিরুদ্ধে দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি করা হয়েছে সংবাদ সম্মেলনের মাধ্যমে ।



















