ads

শুক্রবার , ১১ জুলাই ২০১৪ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শ্রীবরদীতে সাংবাদিকের লুণ্ঠিত মোবাইল সেটসহ আন্তঃজেলা ডাকাতদলের এক সদস্যকে জামালপুর থেকে গ্রেফতার

খবর টি পড়েছেন : ২৩৮
শ্রীবরদীতে সাংবাদিকের লুণ্ঠিত মোবাইল সেটসহ আন্তঃজেলা ডাকাতদলের এক সদস্যকে জামালপুর থেকে গ্রেফতার
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

Followup-Logo2স্টাফ রিপোর্টার : শেরপুরের শ্রীবরদীতে সাংবাদিকের লুণ্ঠিত মোবাইল সেটসহ আব্দুল জলিল (৩৫) নামে আন্তঃজেলা ডাকাতদলের এক সদস্যকে জামালপুর থেকে গ্রেফতার করেছে পুলিশ। ৯ জুলাই বুধবার সন্ধ্যায় জামালপুর সদরের বানিয়াপাড়া বাজার থেকে স্থানীয় পুলিশের সহায়তায় শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বেলাল উদ্দিন তরফদার ও মামলার তদন্ত কর্মকর্তা এসআই বশির আহমেদ বাদলসহ একদল পুলিশ তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আব্দুল জলিল শেরপুর সদর উপজেলার কুলুরচর গ্রামের ফজলুর রহমান ফজুর ছেলে। শুক্রবার বিকেলে ৭ দিনের পুলিশ রিমান্ডের আবেদনসহ তাকে আদালতে সোপর্দ করা হলে ভারপ্রাপ্ত চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আ ন ম ইলিয়াস রবিবার রিমান্ড শুনানীর তারিখ ধার্য্য করে তাকে জেলা কারাগারে প্রেরণের নির্দেশ দেন। 

Shamol Bangla Ads

উল্লেখ্য, ২১ জুন শনিবার রাতে শেরপুর শহরে প্রেসক্লাবের নবনির্বাচিত কার্যকরী পরিষদের পরিচিতি ও সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে একই মোটরসাইকেলে আরোহনকারী শ্রীবরদীর ৩ সংবাদকর্মী বাড়ি ফেরার পথে লঙ্গরপাড়া সংলগ্ন গলাকাটা ব্রীজের কাছে ডাকাতের কবলে পড়েন। ওইসময় ডাকাতদল পথরোধ করে দেশীয় অস্ত্র দ্বারা ভয়ভীতি দেখিয়ে তাদের হাত-পা বেঁধে মোটরসাইকেলসহ মালামাল নিয়ে নেয়। পরে পুলিশ সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে তাদেরকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। ওই ঘটনায় শ্রীবরদী থানায় একটি নিয়মিত মামলা রুজু হয়। কিন্তু ঘটনার ২ সপ্তাহ পরও দু’চার জনকে গ্রেফতার ছাড়া লুণ্ঠিত মালামাল উদ্ধারসহ তদন্তের তেমন কোন অগ্রগতি না হওয়ায় ৫ জুলাই শেরপুর প্রেস ক্লাবের সভাপতি রফিকুল ইসলাম আধার ও সাধারণ সম্পাদক সাবিহা জামান শাপলার নেতৃত্বে সাংবাদিকদের একটি টিম পুলিশ সুপার মোঃ মেহেদুল করিমের সাথে সাক্ষাত করেন। ওইসময় তিনি শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বেলাল উদ্দিন তরফদারকে ঘটনার বিষয়ে দ্রুত ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। ওই নির্দেশের পর থেকেই মামলাটি তদন্তে নতুন মাত্রা যোগ হয়।
এদিকে মামলার তদন্ত কর্মকর্তা এসআই বশির আহমেদ বাদল জানান, মোবাইল সেটসহ গ্রেফতারকৃত আব্দুল জলিল আন্তঃজেলা ডাকাতদলের সক্রিয় সদস্য। তার বিরুদ্ধে শেরপুরে আরও একাধিক মামলা রয়েছে। এছাড়া সে ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছে। তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হলে তদন্তের যথেষ্ট অগ্রগতি সাধিত হবে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ মেহেরপুরে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত পরবর্তী সংবাদ রাজীবপুরে সরকারী হাটশেটের ভেতর ঘর তুলছেন আ’লীগ কর্মী!

সর্বশেষ -

Shamol Bangla Ads
Shamol Bangla Ads