ads

শুক্রবার , ১১ জুলাই ২০১৪ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

মধুখালীতে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত

খবর টি পড়েছেন : ২০৩
মধুখালীতে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

MADHUKHALI BISWA  JANASANKHA DIBOJমধুখালী (ফরিদপুর) প্রতিনিধি : ‘তারুণ্যে বিনিয়োগ, আগামীর উন্নয়ন’ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের আয়োজনে মধুখালী উপজেলাতে র‌্যালী ও আলোচনা সভার মধ্যদিয়ে পালিত হয় বিশ্ব জনসংখ্যা দিবস। বেলা ১১টায় র‌্যালী হাসপাল চত্ত্বর থেকে বের হয়ে উপজেলার ঢাকাÑখুলনা মহাসড়কহস গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা সহকারি কমিশনার (ভুমি) আসলাম উদ্দিনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান এ্যাড. হাজি গোলাম মুনসুর নান্নু, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা এ, কে,এম তৈয়াবুর রহামন, আলিমুজ্জামান খান মিস্টার, মধুখালী প্রেসক্লাবের সাধারন সম্পাদক আকরাম খান, চিকুর রঞ্জন সাহা, রেজাউল হক বকু প্রমুখ।

সাংবাদিকদের সাথে মধুখালীতে মত্স্য কর্মকর্তার মতবিনিময়

Shamol Bangla Ads

২ জুলাই থেকে ৮জুলাই মত্স্য সপ্তাহ উদযাপন শেষে উপজেলা মত্স্য কর্মকর্তার সাংবাদিকদের সাথে এক মতমনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১টায় উপজেলা ভাইস চেয়ারম্যানের অফিস কক্ষে মতবিনিময় সভায় মত্স্য কর্মকর্তা মোসাঃ শিরিন শারমিন খান মত্স্য বিষয়ে বিস্তারিত তথ্য সাংবাদিকদের সামনে উপস্থাপন করেন এবং সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন । তিনি সাংবাদিকদের অবহিত করেন যে মধুখালীর বাজারে ফরমালিন মুৃক্ত মাছ বিক্রয় হচ্ছে। মতবিনিমিয় সভায় বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান হাজী মোঃ গোলাম মনসুন ন্নানু, মধুখালী প্রেসক্লাবের সাধারন সম্পাদক আকরাম খান , মধুখালী প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক এস এম আবুল বাশার, সাহিত্য সাংস্কৃতিক ও ক্রিড়া সম্পাদক শাহজাহান হেলাল,সাংবাদিক মির্জা মনিরুজ্জামান মন্নু।

সরকারী জাকাতের তহবিল হতে মধুখালীতে দুস্থ্য মহিলাকে ছাগল প্রদান

মধুখালীতে এই প্রথম সরকারী জাকাতের তহবিল হতে কোন দুস্থ্য মানুষকে সাহায্য করা হলো। গতকাল শুক্রবার মধুখালী কেন্দ্রীয় ঈদগাহ মাঠে জুময়াবাদ উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মোঃ আসলাম উদ্দীন দুস্থ্য মহিলা উপজেলার কামারখালী ইউনিয়নের হেসলা কোমরপুর গ্রামের আমেনা বেগমের হাতে ২টি ছাগল তুলে দেন।এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের আইন বিষয়ক সম্পাদক এ্যাড.আলীউজ্জামান খোকন,উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজিয়া জামানের স্বামী কৃষি কর্মকর্তা মোঃ মনিরুল ইসলামসহ প্রমুখ। ছাগল প্রাপ্তিতে বৃদ্ধ আমেনা বেগম তার প্রতিক্রিয়ায় জানান ছাগল পেয়ে সে খুউব খুশি । ছাগল ২টি সে সন্তানের মত লালন পালন করবেন বলে জানান ।

Need Ads
পূর্ববর্তী সংবাদ নড়াইলে আধিপত্য বিস্তার নিয়ে আ’লীগের দু’গ্রুপের সংঘর্ষ :… পরবর্তী সংবাদ আন্দোলন ঠেকানোর পরিকল্পনা নেই : তথ্যমন্ত্রী

সর্বশেষ -

Shamol Bangla Ads
Shamol Bangla Ads