ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি : ডুমুরিয়ার পল্লীতে বৃহস্পতিবার রাতে স্বামীর উপর অভিমানে গলায় ফাঁস দিয়ে এক গৃহবধধূ আত্মহত্যা করেছে। সে উপজেলার মাগুরখালী ইউনিয়নের চন্ডিপুর গ্রামের প্রফেসর বিশ্বজিত বিশ্বাসের স্ত্রী।
পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, উপজেলার মাগুরখালী ইউনিয়নের চন্ডিপুর গ্রামের প্রফেসর বিশ্বজিত রায়ের সাথে স্ত্রী চয়নিকা রায়ের (২১) প্রায়ই পারিবারিক কলহ হত। এমনি ভাবে গত বৃহস্পতিবার সকালে তাদের মধ্যে ঝগড়া হলে স্বামী বিশ্বজিত তাকে মারপিট করে বাড়ির বাহিরে চলে যায়। পরে সন্ধ্যায় তাদের মধ্যে আরেক দফা ঝগড়া ও মারপিটের ঘটনা ঘটে।পরে রাত সাড়ে আটটার দিকে গৃহবধু চয়নিকা রানী নীজ ঘরে সিলিং ফ্যানের সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে বলে জানা গেছে। খবর পেয়ে থানা পুলিশ লাশটি উদ্ধার করে। এ ব্যাপারে স্থানীয় মাগুরখালী ক্যাম্প ইনচার্জ এস আই কুদ্দুস জানান, গলায় ফাঁস দিয়ে নিহত এক গৃহবধুর লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। তবে লাশের শরীরে তেমন কোন আঘাতের চিহ্ন দেখা যায়নি। ডুমুরিয়া থানার ওসি এম মসিউর রহমান জানান, আতœহত্যার ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে।
ডুমুরিয়ার খানাবাড়িয়া খালের নেট-পাটা উচ্ছেদ, জনমনে স্বস্তি

ডুমুরিয়ার জনগুরুত্বপূর্ণ খানাবাড়িয়া খালে নেট-পাটা দিয়ে ঘের করায় পানি প্রবাহ বন্ধ থাকায় গ্রামবাসী ও মালিক পক্ষের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়েছে। সংকট নিরসনে স্থানীয় ইউপি চেয়ারম্যানের নেতৃত্বে দু’পক্ষের সমঝোতায় নেট-পাটা উচ্ছেদ করা হয়েছে।
জানা যায়, উপজেলার শোভনা ইউনিয়নের অতিপ্রয়োজনীয় খানা-বাড়িয়া খাল দিয়ে কাকমারি, বলাবুনিয়া, পাতিবুনিয়া গ্রামসহ ৬/৭টি বিলের পানি সরবরাহ হয়ে থাকে। কিন্তু খালটি ইতিমধ্যে মলমলিয়া মৎস্যজীবি সমবায় সমিতি’র সভাপতি নওশের আলীর নামে ইজারা নিয়ে নেট-পাটা দিয়ে মাছ চাষ শুরু করে। ফলে জনগুরুত্বপূর্ণ ওই খালে পানি নিষ্কাসনে ব্যাপক সংকট সৃষ্টি হয়। এই নিয়ে মালিক পক্ষ ও ওই সকল গ্রামবাসীর মধ্যে উত্তেজনা চলতে থাকে। পরে গতকাল সকালে স্থানীয় ইউপি চেয়ারম্যান সরদার আব্দুল গণি’র নেতৃত্বে দু’পক্ষের সাথে সমঝোতা শেষে নেটপাটা উচ্ছেদ করা হয়। কাকমারি গ্রামের বাসিন্দা ও ইউপি সদস্য নির্মল মহালদার জানান, সরকারীভাবে খালটি ইজারা দেওয়ায় আমরা চরম অসুবিধায় পড়েছি। নেটপাটা যে ভাবে দেওয়া ছিল তাতে মোটেই জল সরেনি। ইজারা গ্রহীতার পক্ষে মোজাফফার শেখ জানান, আমরা মাছ চাষ করতে খালটি ইজারা নিয়েছি। এখন জনগণের কোন ক্ষতি হলে আমরা সাথে সাথে তার সুব্যবস্থা করব। বর্তমানে নেট-পাটা তুলে জাল দিয়ে পানি সরানোর ব্যবস্থা করা হয়েছে। ইউপি চেয়ারম্যান সরদার আব্দুল গণি জানান, নেটপাটা কারণে বৃষ্টির পর থেকে খুব অসুবিধা হচ্ছিল। তাই সংকট নিরসনে গ্রামবাসী ও খালের মালিক পক্ষ নিয়ে একটা সমাধান করেছি।



















