ঝালকাঠি প্রতিনিধি : ঝালকাঠির কাঠালিয়ায় বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে শুক্রবার সকালে একটি বর্নাট্য র্যালী সদরের প্রধান পধান সড়ক প্রদক্ষিনের কথা থাকলে ও নামে মাত্র একটি র্যালী সাজিয়ে ছবি তোলার জন্য ১ মিনিটের মধ্যেই শেষ হয়ে যায়। এছাড়া প্রধান অতিথি হিসেবে ঝালকাঠি ১- কাঠালিয়া-রাজাপুর আসনের সংসদ সদস্য বজলুল হক হারুনের নাম থাকলেও তাকে উপস্থিত দেখা যায়নি। পরে উপজেলা হল রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল বাশার মুহম্মাদ আমির উদ্দিন ও উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ শফিকুল ইসলামসহ কর্মরত ব্যাক্তিরা উপস্থিত ছিলেন।
কাঁঠালিয়ায় অধ্যাপক নাসির উদ্দিন এর উপর হামলার ঘটনায় ২ জন গ্রেফতার

ঝালকাঠির কাঠালিয়া তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে তফাজ্জল হোসেন মানিক মিয়া ডিগ্রী কলেজের অধ্যাপক নাসির উদ্দিন হাওলাদার কে মারধরের ঘটনায় গতকাল বৃহস্পতিবার কাঠালিয়া থানার এসআই আবদুস সালাম এর নেতৃত্বে একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার পর্শ্চিম আউরা এলাকা থেকে শুকুর আলম (২৭) ও ফারুক শরীফ (৫৫) কে গ্রেফতার করে।
কাঠালিয়া উপজেলা শ্রমিক পার্টির সভাপতি শাওনকে পিটিয়ে আহত
ঝালকাঠির জেলা শ্রমিক পার্টির সহ সভাপতি ও কাঠালিয়া উপজেলা সভাপতি মোঃ শফিকুল ইসলাম শাওন (২২) কে মঙ্গলবার সন্ধ্যায় কাঠালিয়া বাসস্ট্যান্ড এলাকায় বখাটে সবুজ, অধুত, সোহাগ ও মতলেব মারধর করে শাওনের সাথে থাকা টাকা,মোবাইলসেট ও স্বনের চেইন নিয়ে পালিয়ে যায়। পরে বুধবার বিকালে শাওন কাঠালিয়া থানায় বখাটেদের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দিয়েছেন। কাঠালিয়া থানা অফিসার ইনচাজ শেখ মুনীর উল গীয়াস জানান ছিনতাই ও মারামারির ব্যাপারে শাওন একটি অভিযোগ দিয়েছে তদন্ত করে সত্যতা পাওয়া গেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।



















