ads

শুক্রবার , ১১ জুলাই ২০১৪ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ছাতকে ভ্রাম্যমান আদালতের অভিযান : জরিমানা আদায়

খবর টি পড়েছেন : ১৯২
ছাতকে ভ্রাম্যমান আদালতের অভিযান : জরিমানা আদায়
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি :
ছাতকে ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে বিভিন্ন হোটেল-রেস্তোরা থেকে ৪৫হাজার টাকা জরিমানা আদায় করেছে। পচা, বাসি খাবার বিক্রি, নোংরা পরিবেশে খাদ্য সামগ্রী তৈরি ও ভেজাল দ্রব্য দিয়ে ইফতার সামগ্রী তৈরির অপরাধে হোটেল মালিকদের কাছ থেকে এসব জরিমানা আদায় করা হয়। গতকাল বৃহস্পতিবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও প্রথম শ্রেনীর ম্যাজিষ্ট্রেট আইনুর আক্তার পান্না প্রীতিরাজ শাহীন হোটেল থেকে ১০হাজার টাকা, ভাই-ভাই হোটেল এন্ড রেস্টুরেন্ট ১০হাজার টাকা, আতিক হোটেল এন্ড রেস্টুরেন্ট ১০হাজার টাকা ও রাজধানী হোটেল এন্ড সুইটমিট থেকে ১৫হাজার টাকা জরিমানা আদায় করেন। এ সময় উপজেলা স্যানেটারী ইন্সপেক্টর ফারুক আহমদ, ভোক্তা অধিকার আইন সিলেটের সহকারি পরিচালক এমদাদুল হকসহ থানা-পুলিশ উপস্থিত ছিলেন।

ছাতকে ভ্রাম্যমান আদালত চলাকালে
দালালি করায় হোটেল শ্রমিকদের গণধোলাইর শিকার যুবক

Shamol Bangla Ads

ছাতকে ভ্রাম্যমান আদালত পরিচালনার সময় দালালি করায় মাহমুদ আলম নামের এক যুবককে হোটেল শ্রমিকরা গণধোলাই দিয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও প্রথম শ্রেনীর ম্যাজিষ্ট্রেটের উপস্থিতিতে এ ঘটনা ঘটে। মাহমুদ আলম গণক্ষাই গ্রামের আজর আলীর পুত্র। প্রত্যক্ষদর্শীরা জানায়, মাহমুদ আলম চ্যানেলের সাংবাদিক পরিচয় দিয়ে মোবাইল কোর্টের সাথে-সাথে বিভিন্ন দোকানে গিয়ে মালিক-কর্মচারীদের সাথে অসৌজন্যমুলক আচরনসহ জরিমানার টাকার বাড়িয়ে দেয়ার সুপারিশ করে। প্রীতিরাজ শাহীন হোটেল এন্ড রেস্টুরেন্টে মোবাইল কোর্ট চলাকালে একইভাবে ম্যানেজারকে ধমক দিয়ে জরিমানার টাকা দ্বিগুণ করার সুপারিশ করলে হোটেল শ্রমিকরা ক্ষুব্ধ হয়ে তাকে গণধোলাই দেয়। এ সময় উপস্থিত পুলিশ সদস্যরা তাকে মুক্ত করে। বিকেলে মাহমুদ আলম তার সহযোগি নিয়ে দোকানে হামলা করার চেষ্টা করলে স্থানীয় লোকজন তার উপর চড়াও হয়। পরে অবস্থার বেগতিক দেখে তারা ঘটনাস্থল ত্যাগ করে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ সাপাহারে বিশ্ব জনসংখ্য দিবস উদযাপন পরবর্তী সংবাদ মেহেরপুরে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত

সর্বশেষ -

Shamol Bangla Ads
Shamol Bangla Ads