ads

শুক্রবার , ১১ জুলাই ২০১৪ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

কুমিল্লায় লাইসেন্সবিহীন অটোরিকশা ও সিএনজি’র ছড়াছড়ি : যত্রতত্র অবৈধ সিএনজি ষ্ট্যান্ড

খবর টি পড়েছেন : ২৪০
কুমিল্লায় লাইসেন্সবিহীন অটোরিকশা ও সিএনজি’র ছড়াছড়ি : যত্রতত্র অবৈধ সিএনজি ষ্ট্যান্ড
পড়ার সময়: ৩ মিনিট
ফন্ট:

CNG O Auto Biek Pic=1তাপস চন্দ্র সরকার, কুমিল্লা : অনুমোদনবিহীন রিকশা, অটোরিকশা (ইজিবাইক), ইঞ্জিনচালিত রিকশা গুলো কুমিল্লা মহানগরীর অলি-গলিতে দেদারছে চলাচল করছে। এদের বেশীর ভাগই নেই বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অর্থোরেটি (বিআরটিএ) কিংবা সিটি কর্পোরেশনের বৈধ কাগজপত্র। চালকদের নেই ড্রাইভিং লাইসেন্স। এসব যানবাহন গুলো নগরীর কান্দিরপাড়, শাসনগাছা, রাজগঞ্জ, ছকবাজার, টমছমব্রীজ ও পুলিশ লাইনসহ নগরীর অলি-গলিতে অবাধে চলাচল করছে। অনুমোদনবিহীন রিকশা ও অটোরিকশার ছড়াছড়ি ফলে প্রতিনিয়ত দেখা দিচ্ছে তীব্র যানজট। ফলে যাত্রীরা ভোগান্তির শিকার। উল্লেখ্য, ২০১২ইং সনের ১৭ জুন কুমিল্লা জেলা আইন শৃংঙ্খলা কমিটি’র সভার সিদ্ধান্ত মোতাবেক ২০১২ সনের ১৬ জুলাই থেকে কুমিল্লা মহানগরীতে অটোরিকশা (ইজিবাইক) ও ইঞ্জিনচালিত রিকশা চলাচল বন্ধ ঘোষণা করা হলেও তা মানছে না কেউ।
এদিকে, ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ও জেলার বিভিন্ন উপজেলাসহ নগরীর শাসনগাছা, রামঘাটলা, টমছমব্রীজ, ছকবাজার, ঈদগাঁ সংলগ্ন সিএনজি ষ্ট্যান্ডসহ অধিকাংশ সিএনজি’র নেই বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অর্থোরেটি (বিআরটিএ)’র রেজিষ্ট্রেশন নম্বর। ওই কাগজপত্র বিহীন সিএনজি অটোরিক্সা গুলোর বেশিরভাগই চুরি এবং সরকারের রাজস্ব ফাঁকি দিয়ে ভারত থেকে অবৈধ পথে প্রবেশ করা, যা এলাকায় ‘টানা’ বলে চিহ্নিত। প্রায় এক যুগ পূর্বে বাংলাদেশে জ্বালানী সাশ্রয়ী ও পরিবেশ বান্ধব সিএনজি অটোরিক্সার আগমন। সরকারি ব্যবস্থাপনায় কয়েকটি ধাপে ভারতীয় বিখ্যাত বাজাজ কোম্পানীর তৈরি এই সিএনজি অটোরিক্সার আমদানীর পর থেকে মাত্র কয়েক বছরের ব্যবধানে বিভিন্ন মাধ্যমে সয়লাব ঘটে এ যানের। রেজিষ্ট্রেশন বিহীন ওই সিএনজি অটোরিক্সার নম্বরের প্ল্যাইটে অন-টেষ্ট, এ. এফ.আর লেখার পাশা-পাশি ( কুমিল্লা-থ ……) এমন সমাপ্ত নম্বর লিখে চলছে বছরের পর পর। প্রশাসনের কোন নজর না থাকায় এর সংখ্যা দিন দিন বেড়েই চলছে। সম্প্রতি দেশের বিভিন্ন জেলা ও উপজেলা গুলোতে সিএনজি অটোরিক্সা চুরি ও ছিনতাইয়ের প্রবণতা বৃদ্ধি পেয়েছে। চোর ও ছিনতাইকারীরা আন্ত:জেলা চোর-ছিনতাইকারী চক্রের সাথে জড়িত হয়ে ওই চুরি ও ছিনতাইকৃত সিএনজি অটোরিক্সাগুলো আবার এক জেলা থেকে অন্য জেলায় বিক্রি করে দিচ্ছে। এ সব চুরি ও ছিনতাইকৃত সিএনজি গুলোর নম্বর মুছে বা নম্বর অস্পষ্ট করে চলছে মহাসড়ক সহ জেলার বিভিন্ন উপজেলায়।
সরেজিমন ঘুরে দেখা যায়, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কসহ জেলার বিভিন্ন উপজেলায় প্রতিদিন চলছে লাইসেন্সবিহীন শতশত সিএনজি ও অটোরিকশা। ওই সব সিএনজি গুলোর প্রায় অর্ধেকেরও বেশি নম্বর বিহীন এবং নম্বর অষ্পষ্ট। নম্বর ছাড়া সিএনজি থাকার কারণে অপরাধিদের অপকর্মের হারও ব্যাপক হারে বৃদ্ধি পাচ্ছে। নগরীর কান্দিরপাড় সিটি রেষ্টুরেন্ট এর সামনে, পূর্বালী চত্ত্বর সংলগ্ন রাণীর বাজার মোড় ও জিলা স্কুল মোড়, ভিক্টোরিয়া কলেজ মোড়, চকবাজার, রামঘাটলা, টমছমব্রীজ, কেন্দ্রীয় ঈদগাঁ, আদালত মোড়ে এসব সিএনজি ও অটোরিকশা’র অবৈধ ষ্ট্যান্ড গড়ে ওঠেছে। এসব অবৈধ ষ্ট্যান্ড গুলো দেখার কেউ নেই।
অন্যদিকে, অটোরিকশা চালক বাবুল মিয়া জানান- প্রতিদিন ভোর থেকে রাত ১০টা পর্যন্ত অটোবাইক অটোরিকশা চালিয়ে প্রতিদিন ৮শ’ থেকে ১হাজার টাকা রোজগার করলেও অটোবাইক মালিকদেরকে প্রতিদিন সাড়ে ৪শ’ থেকে ৫শ টাকা ভাড়া দিতে হয়। রোজগারের বাকী টাকা দিয়ে পরিবার পরিজন নিয়ে দিনাতিপাত করছি। তিনি আরো বলেন, অধিকাংশ অটোবাইক চালকই শিক্ষিত বেকার যুবক। ওই সব বেকার যুবকরা সরকারি কিংবা বে-সরকারী কিংবা আধা-সরকারী প্রতিষ্ঠানে চাকুরী না পেয়ে বিকল্প চাকুরী হিসেবে অটোবাইক চালাতেন। নগরীতে ইজিবাইক বন্ধ করে দিলে হাজার হাজার যুবক বেকার হয়ে যাবে।
এ ব্যাপারে অটোরিকশা যাত্রী আয়শা আক্তার বলেন- সিটি কর্পোরেশন কিংবা বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অর্থোরেটি সীমিত সংখ্যক এসব যানবাহনের বৈধ কাগজপত্র (লাইসেন্স) দিয়ে ভাড়া নির্ধারন করে দেন তাহলে যাত্রী সাধারণের ভোগান্তি কিছুটা হলেও লাগব হবে এবং লাইসেন্সবিহীন রিকশা, অটোরিকশা (অটোবাইক) কিংবা ইঞ্জিনচালিত রিকশা গুলো বন্ধ করে দিলে নগরীর যানজট মুক্ত করা সম্ভব। নগরী’র প্রধান প্রধান সড়ক গুলোতে বিকল্প যানবাহন হিসেবে টাউন সার্ভিস চালু করলেই বিদ্যুৎ সাশ্রয়সহ যানজট রোধ করা সম্ভব।
কুমিল্লা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও সাপ্তাহিক অভিবাদনের সম্পাদক আবুল হাসানাত বাবুল বলেন, “ইজিবাইক চালকদের চাই কর্ম সংস্থান, সাধারণ যাত্রীদের চাই বিকল্প যানবাহন”।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ভারতে যাওয়ার সময় দর্শনা কাষ্টমস্ ইমিগ্রেশনে জাল ভিসাসহ… পরবর্তী সংবাদ লেবু চাষে স্বাবলম্বী নকলার কলেজছাত্র মনির

সর্বশেষ -

Shamol Bangla Ads
Shamol Bangla Ads