তাপস চন্দ্র সরকার, কুমিল্লা : বৃহস্পতিবার কুমিল্লা নগরী খন্দকার হক টাওয়ারের ৫ম তলায় (৬০২-৬০৪) ‘ম্যাক্স ইন্টারন্যাশনাল’র উদ্বোধন করলেন সিভিল সার্জন ডা. মোঃ মুজিবুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন ডেপুটি সিভিল সার্জন ও জেলা বিএমএ’র সাধারণ সম্পাদক আলহাজ্ব ডা. মোহাম্মদ আজিজুর রহমান সিদ্দিকী, প্রোপাইটার কাজী মোঃ মোশাররফ হোসেন রিপন, কুমিল্লার কাগজের নির্বাহী সম্পাদক হুমায়ুন কবির জীবন, খন্দকার হক টাওয়ারের ৫ম তলার ব্যবসায়ী সমিতির সভাপতি মোঃ কামাল উদ্দিন প্রমুখ। সিভিল সার্জন ডা. মোঃ মুজিবুর রহমান লাল ফিতা কেটে উদ্বোধন ঘোষণার পর মহান আল্লাহ পাকের রহমত ও কল্যাণ কামনা করে মোনাজাত পরিচালনা করেন হাফেজ মাওলানা মাহমুদুল হাসান।



















