ads

বুধবার , ৯ জুলাই ২০১৪ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

মাত্র পৌনে দু’কিলোমিটার রাস্তা : সোয়া লাখ মানুষের দুদর্শা

খবর টি পড়েছেন : ১৯১
মাত্র পৌনে দু’কিলোমিটার রাস্তা : সোয়া লাখ মানুষের দুদর্শা
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

Photo Road-01ভোলাহাট(চাঁপাইনবাবগঞ্জ)প্রতিনিধি: মাত্র পৌনে দু’কিলোমিটার রাস্তার জন্য ভোলাহাট উপজেলার প্রায় সোয়া দু’লাখ মানুষের প্রাণকেন্দ্র সন্ন্যাসীতলা হতে আম ফাউণ্ডেশন পর্যন্ত সাধারন মানুষের যাতায়াতের একমাত্র রাস্তাটি দীর্ঘদিন ধরে খাল-খন্দকে রাস্তার খোয়া-সুরকী উঠে বেহালদসার সৃষ্টি হয়েছে। সম্প্রতি বিভিন্ন আঞ্চলিক ও জাতীয় পত্রিকায় ফলাও করে ছাপা হলেও টনক লরেনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের। এ পরিস্থিতিতে উক্ত রাস্তাটির ছাল-চামড়া উঠে বড় বড় গর্তের সৃষ্টি হলেও দেখার কেউ নেই। উপজেলার ব্যস্ততম একমাত্র প্রধান রাস্তাটি (সন্ন্যাসীতলা হতে ভোলাহাট আমফাউণ্ডেশন পর্যন্ত) উপজেলার সর্বস্তরের মানুষের যাতায়াত এবং উপজেলা পরিষদ যাওয়ার জন্য চরম বেকায়দায় পড়েছে এলাকার সোয়া লাখ মানুষ। এ ছাড়াও রয়েছে প্রতিদিনের দূরপাল্লার বাস-মিনিবাস, টেম্পু-রিক্সা, অটোরিক্সা আর মৃত্যুদানব নামে খ্যাত ভুটভুটি, ভ্যান-সাইকেল ও মটরসাইকেলসহ অন্যান্য যানবাহনগুলি অতিকষ্টে মেইনরাস্তার দু’পাশে বিকল্প হিসেবে চলাচল করলেও খাল-খন্দকে ভরা ঐ রাস্তাটির আরো বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। এলাকার ভুক্তভোগী সাধারণ জনগণ দীর্ঘদিন ধরে এ রাস্তাটি বিকলভাবে জোড়াতালি দিয়ে মানুষের যাতায়াত থাকলেও তারা ক্ষোভের সাথে বলছে, “এ রাস্তাটির আসলে বাবা-মা কেউ নেই। যদি থাকতো তাহলে কবে রাস্তাটি মেরামত করে ফেলতো”। তারা আরো বলছে, কত নেতাকর্মীকে বলাবলি করলাম কোনই লাভালাভ হলো না। ফলাফল দাড়ালো শূন্য, নেতারা তেলীর মাথায় তেল ঢালে। তাদের মধ্যে অনেকেই বলছে, রাস্তাটির ছাল-চামড়া উঠে খাল-খন্দকের সৃষ্টি হওয়ায় ক্ষমতাধর অনেক নেতাকর্মী রয়েছে যারা উন্নয়নের নামে হরিলুট করে থাকে ’শ ’শ টন গম আর চাউল। দু’চার টনের কাজ এ রাস্তাটিতে ব্যয় করলে কোন মহাভারত অসুধ্য হয়ে যেতোনা। বরং নেতাকর্মীদের জন্য রাস্তা পারাপারকারীগণ তাদের সুনামসহ তাদের রাজনৈতিক ব্যাপারে ফলাফল হতো অত্যন্ত ভালো হতো বলে এলাকাবাসী ক্ষোভের ভাষায় তাদের মন্তব্য টানেন। এ ব্যাপারে সড়ক ও জনপথ বিভাগের দায়িত্বে নিয়োজিত নির্বাহী প্রকৌশলীর সাথে ফোনে যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ করেননি।

Need Ads
পূর্ববর্তী সংবাদ বিদ্রোহী প্রার্থী হওয়ায় নকলার ২ আ’লীগ নেতাকে অব্যাহতি… পরবর্তী সংবাদ কুমিল্লায় বিভিন্ন শ্রেণি পেশার মানুষের মাঝে সরকারী অনুদানের…

সর্বশেষ -

Shamol Bangla Ads
Shamol Bangla Ads