নোয়াখালী : সেমিফাইনালে জার্মানির কাছে ব্রাজিলের পরাজয় সহ্য করতে না পেরে নোয়াখালীর সেনবাগে এক ব্রাজিল সমর্থকের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন তার পরিবারের সদস্যরা। ৯ জুলাই বুধবার ভোরে মোনাব্বর হোসেন স্বপন (৬০) নামের ওই ব্যক্তির মৃত্যু হয়। তিনি কাস্টমস কর্মকর্তা ছিলেন। তার দুই ছেলে ও এক মেয়ে রয়েছে।

স্বপন নোয়াখালীর সেনবাগ পৌর শহরের বিন্নাগুনি গ্রামের প্রয়াত বদিউল আলমের ছেলে ও সেনবাগ পৌরসভার সাবেক কাউন্সিলর মনিরের ভাই। নিহতের ভাই মনির জানান, তার ভাই স্বপন ব্রাজিল ফুলবল দলের কট্টর সমর্থক। রাতে জার্মানির কাছে ব্রাজিল ৭-১ গোলে হারার পর হৃদরোগে আক্রান্ত হন স্বপন। দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলে ভোরের দিকে চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন।



















