সাপাহার (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর সাপাহারে উপজেলা নারী উন্নয়ন ফোরাম গঠন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা পরিষদের আয়োজনে গতকাল বুধবার সকাল ১০টায় নির্বাহী অফিসারের সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার মো. রুহুল আমিন মিঞার সভাপতিত্বে নারী উন্নয়ন ফোরাম গঠন বিষয়ক কর্মশালা উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন রাজশাহী বিভাগীয় স্থানীয় সরকারের পরিচালক মো. আমিনুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য প্রদান করেন নওগাঁ জেলা স্থানীয় সরকারের উপ-পরিচালক মো. নজরুল ইসলাম, উপজেলা গভর্ন্যান্স প্রজেক্টের বিভাগীয় ফ্যাসিলেটর রফিকুল ইসলাম, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোর্শেদা পারভীন, উপজেলা মহিলা বিষয়ক অফিসার একেএম ওয়াহিদুজ্জামান প্রমুখ। আলোচনা সভা শেষে উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোর্শেদা পারভীনকে সভাপতি ও সদর ইউনিয়ন পরিষদের মহিলা ইউপি সদস্য ফাহিমা বেগমকে সাধারন সম্পাদক করে ৯ সদস্য বিশিষ্ট উপজেলা নারী উন্নয়ন ফোরাম কমিটি গঠন করা হয়।









