জি এইচ হান্নান, শেরপুর : শেরপুর জেলা শহরের ইসকন মন্দির থেকে ৭ জুলাই সোমবার বিকেলে শ্রী শ্রী জগন্নাথ দেবের উল্টো রথযাত্রা এক বর্নাঢ্য র্যালির মধ্যে দিয়ে সমাপ্ত হয়।

ইসকন মন্দিরের অধ্যক্ষ উত্তম শ্যাম দাস ব্রক্ষচারীর নেতৃত্বে ৯ দিনব্যাপী রথযাত্রার শেষ দিন উল্টো রথ যাত্রার মধ্যে দিয়ে শেষ হয়। এতে হিন্দু সম্প্রদায়ের নারী শিশু ও ধর্মপ্রাণ পূর্ণার্থীরা অংশ গ্রহণ করে।



















