ads

সোমবার , ৭ জুলাই ২০১৪ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ইসলামপুরে সংখ্যালঘুদের জমিসহ মন্দির দখলের ঘটনা পত্রিকায় প্রকাশ করায় দুই সাংবাদিক লাঞ্ছিত

খবর টি পড়েছেন : ১৮২
ইসলামপুরে সংখ্যালঘুদের জমিসহ মন্দির দখলের ঘটনা পত্রিকায় প্রকাশ করায় দুই সাংবাদিক লাঞ্ছিত
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি : ইসলামপুরে সংখ্যালঘুদের জমিসহ মন্দির দখলের ঘটনা পত্রিকায় প্রকাশ করায় স্থানীয় দুই সাংবাদিককে সোমবার বিকালে ইসলামপুরের ধর্মকুড়া বাজারে লাঞ্ছিত করেছে একদল সন্ত্রাসী। লাঞ্ছিত সাংবাদিকরা হল দৈনিক দিগন্ত বাংলা পত্রিকার জামালপুর জেলা প্রতিনিধি রোকনুজ্জামান সবুজ ও দৈনিক মানব জমিন পত্রিকার ইসলামপুর উপজেলা প্রতিনিধি শাহাজামাল ঢালী।
জানা গেছে, জামালপুরের ইসলামপুর উপজেলার রৌহার কান্দা গ্রামের পালপাড়া গ্রামে হিন্দু ধর্মীয় পাল বংশের দুইশ বছরের পুরোনো মন্দিরে পূজা করতে পারছে না স্থানীয় পালরা। মন্দিরের মূল ফটকের সামনে বাঁশের বেড়া দিয়েছে দুর্বৃত্তরা। মন্দিরে ঢুকতে গেলে রাম দা উঁচিয়ে প্রাণে মারতে আসে জমিসহ মন্দির দখলকারী স্থানীয় প্রভাবশালী মাতাব্বর মাহবুবুর রহমান ও তার স্ত্রী রূপালী বেগম।
ওই ঘটনা গত রবিবার দৈনিক সংবাদ, দৈনিক স্বদেশ সংবাদ, দিগন্ত বাংলা, মালঞ্চবাজার পত্রিকাসহ বিভিন্ন পত্রিকায় খবর প্রকাশ হওয়ায় মন্দির দখলকারী মাহবুবুর রহমান ক্ষিপ্ত হয়ে সাংবাদিক মোরাদুজ্জামানের মোবাইল ফোনে প্রাণনাশের হুমকি দেয়। এরপর সোমবার বিকালে পেশাগত কাজে ধর্মকুড়া বাজারে গেলে মন্দির দখলকারী মাতাব্বর মাহবুবুর রহমান তার ভাড়াটিয়া ১০/১২জন গুন্ডা দিয়ে দৈনিক দিগন্ত বাংলা পত্রিকার জামালপুর জেলা প্রতিনিধি রোকনুজ্জামান সবুজ ও দৈনিক মানব জমিন পত্রিকার ইসলামপুর উপজেলা প্রতিনিধি শাহাজামাল ঢালীকে প্রাণে মারার জন্য অতর্কিতভাবে হামলা করে। এসময় আশ-পাশের লোকজন ও স্থানীয় সাংবাদিকরা ঘটনাস্থল থেকে তাদেরকে উদ্ধার করে। ওইদিন সন্ধ্যায় সাংবাদিক রোকনুজ্জামান সবুজ বাদী হয়ে মন্দির দখলকারী মাহবুুবুর রহমানসহ ১০/১২জন সন্ত্রাসীদের বিরুদ্ধে ইসলামপুর থানায় অভিযোগ দাখিল করেছে।
ইসলামপুর থানার ওসি কাজী সাইদুর রহমান জানান, ‘সাংবাদিক নির্যাতনের ব্যাপারে একটি অভিযোগ পেয়েছি। বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে।’

Need Ads
পূর্ববর্তী সংবাদ মহাদেবপুরে খাদ্যগুদামে চাল সংগ্রহে অনিয়মের অভিযোগ পরবর্তী সংবাদ শেরপুরে ৯ দিনব্যাপী রথযাত্রার সমাপনী

সর্বশেষ -

Shamol Bangla Ads
Shamol Bangla Ads