নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার নন্দীগ্রামে উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহেদুর রহমানের উপর হামলার প্রতিবাদের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। ৮ জুলাই মঙ্গলবার সকাল সাড়ে ১১ টায় উপজেলা ছাত্রলীগের উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল বাহির হয়। মিছিলটি পৌরে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। বিক্ষোভ মিছিল শেষে স্থানীয় বাসষ্ট্যান্ডে উপজেলা ছাত্রলীগের সভাপতি আবু সাঈদের সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগ নেতা সোহেল রানা সোহাগ, মিজানুর রহমান, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক কামরুল হাসান সবুজ, সাবেক ছাত্রলীগ নেতা আ.রাজ্জাক, ছাত্রলীগ নেতা চন্দন কুমার, উজ্জল, সাদ্দাম ও জুয়েল প্রমুখ।



















