শেখ মাহতাব হোসেন, ডুমুরিয়া (খুলনা) :
ডুমুরিয়ায় মাহে রমজানকে ঘিরে কাঁচা-তরকারির মূল্য বেড়ে দ্বিগুন হয়েছে। মালের এই উর্দ্ধগতিতে স্বল্প আয়ের মানুষেরা পড়েছে চরম বিপাকে। অথচ বাজার নিয়ন্ত্রণে প্রশাসনের পক্ষ থেকে কোন পদক্ষেপ নেই বললেই চলে।
সরেজমিনে দেখা গেছে, উপজেলা সদর, খর্ণিয়া বাজার, চুকনগর, শাহপুর ও আঠারো মাইল বাজারে মাহে রমজান উপলক্ষে কাঁচাবাজার ও সকল মালামালের দাম দ্বিগুণ বেড়েছে। রোজার আগেও এ সকল তরকারির মূল্য কম থাকলেও বর্তমানে তা সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাহিরে চলে গেছে। পূর্বে বেগুন প্রতিকেজি ছিল ২৫ টাকা, তা এখন ৬০ টাকা, পটল ২০ টাকা এখন ৪০ টাকা, কুশি ১৫ টাকা এখন ৩০ টাকা, এমনিভাবে কাঁচাঝাল, ঝিঙ্গে, লালশাক, বরবটি, লাউসহ সকল মাল এখন দ্বিগুণ দামে বিক্রি হচ্ছে। দ্রব্যমূল্যের এই উর্দ্ধগতিতে উপজেলার স্বল্প আয়ের মানুষেরা পড়েছে চরম অসুবিধায়। সারাদিন খাটুনী ও রোজা শেষে কিনতে পারছেন না ইফতার সামগ্রী ও প্রয়োজনীয় বাজার। বাজারে সদয় কিনতে আসা দিনমজুর, সামাদ মোড়ল, কাদের শেখ, তালেব মোড়ল, আকবর শেখ, রেজাউল করিম ও জাকির সরদারসহ অনেকেই জানান, রোজার দিনে সারাদিন কাজ করা কঠিন। তাই একবেলা কাজ করে ১৮০ টাকা পাই, তা দিয়ে ইফতার কিনবো না বাজার করবো। চাল কেনার পর কাঁচাবাজারে গেলে দাম শুনে খালি থলে নিয়ে বাড়ি যাতি হচ্ছে। আর মাছের বাজার তো যাওয়ায় ছেড়ে দিছি। অন্যদিকে ব্যবসায়ী জহুরুল ইসলাম, আঃ আজিজ, মোবারক মোড়লসহ অনেকেই জানান, কিছুদিন আগে বৃষ্টির কারণে তরকারি উৎপাদন না হওয়ায় মালের দাম বেড়ে গেছে। তবে উপজেলার সচেতন ও বিশেষজ্ঞদের ধারনা দ্রব্য মূল্য বৃদ্ধিতে সরকারি ভাবে তদারকি করলে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে থাকত। বাজার নিয়স্ত্রণ ও মনিটরিং-এর বিষয়ে জানতে চাইলে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সামছু-দ্দৌজা জানান, আমরা ইতোমধ্যে বিভিন্ন বাজার গুরে দেখেছি এবং ব্যবসায়ীদের চড়া দামে বিক্রি করতে নিষেধ করেছি। এ ব্যাপারে উপজেলা চেয়ারম্যান খান আলী মুনসুরের জানান, বিষয়টি আমরা জানতে পেরেছি এবং আগামী কাল থেকে দ্রব্যমূল্য নিয়স্ত্রণ ও ফরমালিনের বিরুদ্ধে অভিযান শুরু হবে।

ডুমুরিয়ায় জাতীয় মৎস্য সপ্তাহ সম্পন্ন
ডুমুরিয়ায় সাতদিন ব্যাপি জাতীয় মৎস্য সপ্তাহ’র সমাপনী সভা ও সফল চাষীদের মাঝে পুরুস্কার বিতরন করা হয়েছে। এ উপলক্ষে গতকাল মঙ্গলবার সকালে স্থানীয় শহীদ জোবায়েদ আলী মিলনায়তনে নির্বাহী অফিসার মোহাম্মদ সামছু-দ্দৌজার সভাপতিত্বে এক সভা অনুষ্টিত হয়। সভায় প্রধান অতিথি’র বক্তব্যদেন, উপজেলা চেয়ারম্যান খান আলী মুনসুর। ভাইস চেয়ারম্যান মাওলানা সিরাজুল ইসলাম ও সহকারী কমিশনার (ভূমি) মোঃ সেলিম রেজা। সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্যদেন, উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা শংকর প্রসাদ মন্ডল, সিনিয়র মৎস্য কর্মকর্তা সরোজ কান্তি মিস্ত্রী, মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা সানজিদা হক, মৎস্য চাষী আঃ রাজ্জাক খান, সরদার হাফিজুর রহমান, সুজিত মন্ডল, মোঃ শওকত হোসেন, সঞ্জয় বিশ্বাস প্রমুখ। পরে শ্রেষ্ট চাষি হিসাবে স,ম আব্দুল কাইয়ুম, গলদা ও কার্প মিশ্র চাষে মোঃ শওকত হোসেন, গলদা-বাগদা মিশ্র চাষে চিন্ময় মন্ডল, ক্ষুদ্র চিংড়ী চাষে রাধা মন্ডল ও সফল নারী উদ্দ্যোক্তা রীতা চৌধুরীকে পুরুস্কার ও সনদপত্র বিতরণ করা হয়।



















