রাণীশংকৈল (ঠাকুরগাও) প্রতিনিধি : ঠাকুরগাওয়ের হরিপুর উপজেলার আমগাও গ্রামে ধীরেণ চন্দ্রের ছেলে সুশান্ত (৩৫) বজ্রপাতে নিহত হয়েছে। ৭ জুলাই সোমবার সকালে বৃষ্টিপাতের সময় ধীরেন চন্দ্র বাড়ির বাইরে গেলে বজ্রপাতে ঘটনাস্থলেই সে মারা যায়।

অপরদিকে উপজেলার জাদুরাণী গ্রামে তালুকদার পাড়ায় ২টি গরুর প্রাণ হানি ঘটে।
রাণীশংকৈলে বাড়ি পোড়াদের মাঝে চেক বিতরণ
ঠাকুরগাওয়ের রাণীশংকৈল উপজেলা হলরুমে সোমবার ২০১৪ অর্থ বছরে ঘরবাড়ি আগুনে পুড়ে যাওয়ায় ক্ষতিগ্রস্থদের মাঝে চেক বিতরণ করা হয়। চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ঠাকুরগাও-৩ সাংসদ অধ্যাঃ ইয়াসিন আলী উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি হিসেবে উপজেলা কৃষি কর্মকর্তা মাজেদুল ইসলাম, অধ্যাঃ শফিকুল আলম প্রমুখ উপস্থিত ছিলেন। চেক বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ত্ব করেন উপজেলা নির্বাহি কর্মকর্তা আশরাফুল ইসলাম। উপজেলার ৩১টি পরিবারের মাঝে ৮৮ হাজার টাকার চেক প্রদান করা হয়।



















