এইচ এম নাসির উদ্দিন আকাশ, ঝালকাঠি : ঝালকাঠির রাজাপুরের বিষখালী নদীর ভাঙ্গন কবলিত বিভিন্ন এলাকা থেকে দীর্ঘ ৯ বছর ধরে অবৈধ বালু উত্তোলন ও বিক্রি করে উপজেলার পুখরিজানা গ্রামের মৃত কদম আলীর ছেলে আব্দুল মন্নান ওরফে বালু মন্নান বিপুল অংকের অর্থ-সম্পদ ও বিত্ত-বৈভের মালিক হয়েছে বলে জানা গেছে। কোন রাজস্ব বা ট্যাক্স ছাড়াই ‘আলাউদ্দিনের আশ্চর্য প্রদীপের ন্যায়’ অবৈধ ভাবে নদী খনন করে বালু উত্তোলন ও বিক্রির ব্যবসা করে বিপুল অংকের অর্থ উপার্জনের মাধ্যমে রুপান্তরীত হয়েছেন কোটিপতি আব্দুল মন্নান। আর সরকারি বিধি-বিধান ও নিয়ম-নীতি লংঘন করে অবৈধপন্থায় উপার্যিত অর্থ দিয়ে সে রাজাপুর শহরের বাগড়ি বাজার এলাকায় ৩টি বাড়ি, বালু উত্তোলনের ২টি ড্রেজার, বালু বহনকারি ৩টি বলগেট, বড় ৬ চাকার ৩টি ট্যাফে ট্রক্টর, ৩টি বালু-পাথরের গোলা ও একটি তৈলের দোকানসহ কোটি কোটি টাকার সম্পত্তির মালিক হয়েছে তিনি। তার এ অবৈধভাবে বালু উত্তোলন ও বিকিকিনীর মাধ্যমে অর্জিত অর্থ-সম্পদের বিষয়ে সরকারের যে কোন দায়িত্বশীল কর্তৃপক্ষ বা দুর্নীতি দমন কমিশন (দুদক) অনুসন্ধান করে আইনগত ব্যবস্থা নিলেই থলের বেড়াল বেড়িয়ে পড়বে বলে রাজাপুরের বিষখালি নদীর ভাঙ্গনে ক্ষতিগ্রস্থ কয়েক শত পরিবার ও সুশীল সমাজ নেতৃবৃন্দ দাবী জানিয়েছে। সরেজমিন অনুসন্ধানে ও বালু মন্নানের স্বজন সহ বন্ধুদের সাথে আলাপ কালে জানা গেছে, ৫ম শ্রেণি পাস আব্দুল মন্নান অর্থাভাবে নদী-নালা ও পুকুর থেকে মাছ ধরে বিক্রি করে সংসারে অর্থের যোগান দিয়ে বাবা-মাকে সাহায্য করতেন। পরে যুবক বয়সে গাছের ব্যবসা, বাদুরতলা বাজারে মুদিমনোহরি ও মোবাইলে ফোনের ব্যবসা শুরু করে। এর পরে স্থানীয় মোস্তফা মীরার বালু ব্যবসার সাথে যোগ দিয়ে এ অবৈধ বালু উত্তোলনের ব্যবসা শুরু করে রাতারাতি অবৈধ টাকার মালিক হয়। কয়েক বছর আগে নিজেই লোকচক্ষু এড়াতে ব্যাংক থেকে নামমাত্র লোন নিয়ে পর্যায় ক্রমে কয়েকটি বলগেট ও ড্রেজার মেশিন ক্রয় করে ব্যবসা চালিয়ে যাচ্ছে। যার মূল্য বর্তমানে প্রায় ৪ কোটি টাকা। এ ছাড়া ৩টি বাড়ি যার মূল্য প্রায় ২ কোটি টাকা। যার মধ্যে বাগড়ি সিকদার বাড়ি এলাকায় ৯ শতাংশ ও ৬ শতাংশ জমিতে ২টি বাড়ি রয়েছে। আর উপজেলার বাগড়ি বাজার ভূমি অফিস সংলগ্ন ১৬ শতাংশের বাড়িটির মধ্যে ৪ শতাংশ জমি ক্রয় করলেও বাকি ১২ শতাংশ জমি অবৈধভাবে ভোগ দখল করে কয়েকটি দোকানঘর নির্মান করে ভাড়া দিলেও তা নিয়ে ঝালকাঠি আদালতে মামলা চলছে। উপজেলার বাদুরতলা-বড়ইয়ার এলাকার বিষখালি নদী ভাঙ্গনে ক্ষতিগ্রস্থরা অসংখ্য পরিবার অভিযোগ করে বলেন, বালু মন্নান সহ কতিপয় অর্থলোভী বালুখেকোরা নদী থেকে অপরিকল্পিত ও অবৈধ ভাবে বালু উত্তোলনের কারনেই আজ আমরা ভিটামাটি হারা। তাদের অব্যাহত বালু উত্তোলনের কারনেই প্রতিনিয়ন নদীর স্বাভাবিক গতিপথ পরিবর্তন হওয়ার ফলে তীব্র ভাঙ্গনের সূত্রপাত হয়ে অব্যাহত ভাবে চলতে থাকায় ভিটিামাটি, সহায়-সম্পদ এমন কি বাপ-মা আত্মীয়-স্বজনের কবর স্থানও নদূগর্ভে বিলীন হয়ে নিস্ব হয়ে পড়েছি। তাদের আরো অভিযোগ, এসব এলাকার রাজনৈতিক প্রভাবশালী ব্যাক্তি ও মহল, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও থানা পুলিশের একটি সিন্ডিকেটকে মোটা অঙ্কের মাসহারা দিয়ে ম্যানেজ করে দীর্ঘদিন ধরে এ অবৈধ বালু উত্তোলন করে যাচ্ছেন যাচ্ছে অর্থলোভী বালুখেকোরা। এ ছাড়াও অভিযোগ রয়েছে, বালু মন্নান সহ আরও কয়েক জনের বড় ৬ চাকার ট্যাফে ট্রক্টর গাড়িতে অতিরিক্ত বালু, পাথর, ইট ও খোয়া বহনের কারনে উপজেলার বিস্তৃন এলকার ছোট ও বড় সব রাস্তা-ঘাট সহ অভ্যন্তরীন অবকাঠামো ধ্বংস হয়ে যাচ্ছে। রাস্তা ধ্বংসের বিষয়ে উপজেলা এলজিইডির প্রকৌশলী লুতফর রহমান বলেন, এসব ব্যবসায়ী ও ঠিকাদাররা অর্থশালী ও প্রভাবশালী হওয়ায় কিছুই করা সম্ভব হচ্ছে না। তাই বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হবে। অবৈধভাবে বালু উত্তোলন ও রাস্তা ধ্বংসের বিষয়ে বহুল আলোচিত উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহাবুবা আক্তার বলেন, রাস্তা ধ্বংসের বিষয়ে স্থানীয়রা তথ্য দিলে এ বিষয়ে পুলিশ ও এলজিইডির কর্মকর্তাদের মাধ্যমে ওই গাড়ি চলাচলে বন্ধ করা ব্যবস্থা নেয়া হবে। আর নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করলে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে আইনগত ব্যবস্থা নেয়া হবে। তবে এ পর্যন্ত কো ন ব্যবস্থা বা ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালিত হয়েছে কিনা জানতে চাইলে তিনি কোন সদুত্তোর দিতে পারেননি। আর বিভিন্ন অভিযোগের বিষয়ে রাজাপুরের বালুখোর আব্দুল মন্নানের মতামত নেওয়ার জন্য একাধিক বার তার ব্যবহৃত মোবাইল নম্বরে (০১৭১১২১৯৩০৮ ও ০১৭১১১৩৪১৪১) ফোন দিলেও তিনি রিসিভ না করার তার সাথে কথা বলা সম্ভব হয়নি। ।



















