ads

শুক্রবার , ৪ জুলাই ২০১৪ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বাঘায় বিআরটিসি বাস চালু না হওয়ায় যাত্রীদের দূর্ভোগ

খবর টি পড়েছেন : ২২৮
বাঘায় বিআরটিসি বাস চালু না হওয়ায় যাত্রীদের দূর্ভোগ
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

রাজশাহী প্রতিনিধি : বাঘা-রাজশাহী রুটে কর্তৃপক্ষের অবহেলায় প্রায় একমাস যাবত বিআরটিসি ডাবল বেকার দ্বিতল বাস সার্ভিস বন্ধ হয়ে যাওয়ায় যাত্রীরা চরম দুর্ভোগে পড়েছে।
জানা যায়, দীর্ঘ দিনের এলাকার মানুষের দাবি ও আন্দলোনের ফলে আট বছর আগে থেকে চালু হয় বাঘা-রাজশাহী বিআরটিসি ডাবল বেকার দ্বিতল বাস। ওই বাসটি চলাচল করায় স্কুল-কলেজগামী শিক্ষাথী ও সঠিক সময়ে অফিস করতেন সরকারী কর্মকর্তা-কর্মচারীরা। অথচ গত প্রায় এক মাস যাবত বাসটি বন্ধ রয়েছে। স্থানীয়রা সাধারণ যাত্রীরা বিআরটিসি কর্তৃপক্ষকে দায়ী করছেন। তারা অভিযোগ করে বলেন, একটি বাস কি কারণে বন্ধ হতে পারে। ওই বাসটি চালু করার জন্য কর্তৃপক্ষের কোন তৎপরতা নেই। তবে বাস চালু না থাকায় জনসাধারণের ভোগান্তি দিন-দিন বৃদ্ধি পাচ্ছে। বাসটি অবিলম্বে চালু করার জন্য সরকারের সংশ্লিষ্ঠ কর্তৃপক্ষের সু-দৃষ্টি কামনা করেন। উপজেলা চেয়ারম্যান মাওলানা মোঃ জিন্নাত আলী জানান, বিআরটিসি ডাবল বেকার দ্বিতল যাত্রীবাহী বাস ভুটভুটি, নছিমন, করিমন, সিএনজি, অটোরিকশা ও বাস মালিকদের অত্যাচারে বন্ধ হয়ে গেছে। ফলে শিক্ষার্থী, সরকারি-বেসরকারি চাকরিজীবী ও স্থানীয় লোকজনকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। অবিলম্বে বাস চালুর দাবি জানান তিনি।

আড়ানীতে প্রাইম ইসলামী লাইফ ইন্সুরেন্সের মৃত্যুর চেক হস্তান্তর

Shamol Bangla Ads

বাঘা উপজেলার আড়ানী পৌরসভার ১নং ওয়ার্ড কাউন্সিলার আবদুল মালেকের ও প্রাইম ইসলামী লাইফ ইন্সুরেন্স কোঃ লিঃ বানেশ্বর শাখার আয়োজনে গত বৃহস্পতিবার কুশাবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে মৃত্যুর চেক হস্তান্তর, ইফতার মাহফিল, দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে আড়ানী পৌরসভার ১নং ওয়ার্ড কাউন্সিলার আব্দুল মালেকের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন প্রাইম ইসলামী লাইফ ইন্সুরেন্স কোঃ লিঃ রাজশাহী করপোরেট জনের ইনচার্জ আব্দুল মান্নান, সিনিয়র ভাইন চেয়ারম্যান কাজী মোতাহার হোসেন, বানেশ্বর শাখার ম্যানেজার মিজানুর রহমান। সিনিয়র ভাইন চেয়ারম্যান এমএ মালেকের পরিচালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য রাখেন আড়ানী পৌর ৩ নং ওয়ার্ড কাউন্সিলর আফতাব প্রাং, জাপা নেতা আব্দুর রশিদ, যুবদল নেতা রাশিদুল ইসলাম প্রমুখ। উল্লেখ্য উপজেলার চকসিংড়া গ্রামের মরহুম নবার আলী প্রাং বানেস্বর শাখার এসিস্টেন্ড মাওলানা তোফাজ্জল হোসেনের সহায়তায় ২০১০ সালে প্রতি মাসে ২০০ টাকার কিস্তিতে ইন্সেেুরন্স করেন। তিনি চার বছর ২০০ টাকার কিস্তি মোট ১০ হাজার টাকা দিয়ে মৃত্যু বরণ করেন। মৃত্যুর ২৭ হাজার ২১৬ টাকার চেক প্রাইম ইসলামী লাইফ ইন্সুরেন্স কোঃ লিঃ রাজশাহী করপোরেট জনের ইনচার্জ আবদুল মামান, মরহুম নবাব আলীর স্ত্রী আসমা বেগমের হাতে তুলে দেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ প্লাবিত হওয়ার আশংকায় ২০ গ্রামে আতংক : পেকুয়ায়… পরবর্তী সংবাদ ইসলামপুরে জমিসহ মন্দির বেদখল

সর্বশেষ -

Shamol Bangla Ads
Shamol Bangla Ads