ads

শুক্রবার , ৪ জুলাই ২০১৪ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

প্লাবিত হওয়ার আশংকায় ২০ গ্রামে আতংক : পেকুয়ায় চিংড়ি চাষের জন্যে বেড়িবাঁধ কাটার অভিযোগ

খবর টি পড়েছেন : ২৩০
প্লাবিত হওয়ার আশংকায় ২০ গ্রামে আতংক : পেকুয়ায় চিংড়ি চাষের জন্যে বেড়িবাঁধ কাটার অভিযোগ
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

pakua pic badibad kata  03-07-14.psdপেকুয়া (কক্সবাজার) প্রতিনিধি : পেকুয়া উপজেলার উজানটিয়া ইউনিয়নের পশ্চিম উজানটিয়া এলাকার নতুনপাড়াস্থ পানি উন্নয়ন বোর্ডের বেড়িবাঁধ কেটে চিংড়ি চাষের অভিযোগ উঠেছে। এ ব্যাপারে প্রতিকার চেয়ে ৩ জুলাই স্থানীয় মেম্বার এহেছানুল হক বাদী হয়ে পেকুয়া উপজেলা নির্বাহী অফিসার মহোদয়ের নিকট অভিযোগ দায়ের করেন। অভিযোগে জানা যায়, ওই এলাকার মৃত মফিজুর রহমানের পুত্র জয়নাল আবেদীন, আলতাফ হোছাইনের পুত্র রেজাউল করিম মিন্টু, আলা উদ্দিন চৌধুরীর পুত্র নাজেম উদ্দিন চৌধুরী গং পাউবোর বেড়িবাঁধ কেটে চিংড়ি প্রজেক্ট করার কারনে উজানটিয়া ইউনিয়নের প্রায় ২০ টি গ্রাম সহ পার্শ্ববর্তী মগনামা ইউনিয়নের কয়েকটি গ্রাম প্লাবিত হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। ফলে পাউবোর বেড়িবাঁধ এলাকাসহ আশপাশের লোকজন চরম আতংকে রয়েছেন। এলাকার লোকজন সাংবাদিকদের জানান, ওই বেড়িবাঁধ কেটে ফেলার কারনে এলাকার কয়েকটি গ্রামের গ্রামীন জনপদ, শিক্ষা প্রতিস্টান, কৃষি জমির ফসল ও অন্যান্য স্থাপনা ব্যাপক ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। এ ব্যাপারে ককসবাজার জেলার পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী শফিকুল হক জানান, বেড়িবাঁধ কাটার ব্যাপারে খোঁজ খবর নিয়ে ব্যবস্থা নেবেন বলে জানান।

Need Ads
পূর্ববর্তী সংবাদ মেলান্দহে সিঙ্গাপুর প্রবাসীর ছেলে স্কুলছাত্র নিখোঁজ পরবর্তী সংবাদ বাঘায় বিআরটিসি বাস চালু না হওয়ায় যাত্রীদের দূর্ভোগ

সর্বশেষ -

Shamol Bangla Ads
Shamol Bangla Ads