নওগাঁ প্রতিনিধিঃ কেন্দ্রীয় বিএনপির মাস ব্যাপি পবিত্র মাহে রমজান উপলক্ষে কর্মসূচীর আলোকে আত্রাই থানা বিএনপির এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার সকাল ১০টায় আত্রাই থানা বিএনপির উদ্যোগে সাহেবগঞ্জ দলীয় কার্যালয়ে মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন থানা বিএনপির আহ্বায়ক এস,এম রেজাউল ইসলাম রেজু। উক্ত সভায় বক্তব্য রাখেন থানা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও উপজেলা ভাইস চেয়ারম্যান একরামুল বারী রঞ্জু, আহ্বায়ক কমিটির সদস্য ও ইউপি চেয়ারম্যান এমদাদুল হক পিন্টু, মোঃ তসলিম উদ্দিন ,মোঃ আব্দুল হাকিম ,বীর মুক্তি যোদ্ধা মোঃ আব্দুল মান্নান, এস,এম ফারুক বখত, আব্দুল মান্নান সরদার, পাঁচুপুর ইউনিয়ন কমিটির সভাপতি মোঃ আব্দুর করিম সরদার,বিশা ইউনিয়ন কমিটির আহ্বায়ক আব্দুল কাবের মাষ্টার ,মনিয়ারী ইউনিয়ন কমিটির সাধারন সম্পাদক প্রভাষক মোঃ আল-আমিন, ভোঁপাড়া ইউনিয়ন বিএপির নেতা ও ইউ,পি সদস্য মোঃ সাইদুর রহমান প্রমুখ। সভায় মাস ব্যাপি ০৮ ইউনিয়নে ইফতার মাহফিল অনুষ্ঠান, তৃণমূল নেতা কর্মীদের উৎজীবিত করা এবং আগামীতে কেন্দ্রীয় বিএনপির কর্মসূচীকে বাস্তবায়ন করা বিষয়ে মুল আলোচনায় হয়।



















